Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

IND-W vs SA-W: একটুর জন্য সেঞ্চুরির হ্যাটট্রিক অধরা স্মৃতির, প্রোটিয়াদের হোয়াইটওয়াশ ভারতের

সিরিজ জয় আগেই হয়ে গিয়েছিল। ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকাকে একদিনের সিরিজে হোয়াইট ওয়াশ করল ভারতীয় মহিলা দল। তিন ম্যাচের ওডিআই সিরিজের প্রথম দুই ম্যাচ জিতে সিরিজের ফয়শালা বুধবারই করে রেখেছিল হরমনপ্রীত কৌর-স্মৃতি মান্ধানারা। রবিবার শেষ ম্যাচে অনায়াসে জিতল ভারতীয় মহিলা ব্রিগেড।

এই ম্যাচে টস জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক লরা ওলভার্ড। ওপেনিং জুটিতেই উঠে ১০২ রান। লরা ওলভার্ট ৫৭ বলে ৬১ রান করেন। অন্যদিকে তাজমিন ৬৬ বলে ৩৮ রান করেন। ওপেনিং জুটিতে বড় রান উঠলেও প্রোটিয়াদের বাকি মহিলা ব্যাটাররা একেবারেই রান করতে পারলেন না।

Smriti Mandhana

ভারতীয় বোলারদের দাপটে স্কোরবোর্ডে বড় রান তুলতে ব্যর্থ হল দক্ষিণ আফ্রিকা। নিয়মিত ব্যবধানেই উইকেট হারাতে থাকে প্রোটিয়ারা। মিডল অর্ডার পুরোপুরি ব্যর্থ হল। শেষ দিকে রিড্ডার ২৬ রান করে দলকে ২০০ রানের গণ্ডি পার করালেন। নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে ২১৫ রান তোলে প্রোটিয়ারা।
ভারতের হয়ে অরুন্ধুতি রেড্ডি ১০ ওভারে ৩৬ রান দিয়ে ২টি, দীপ্তি শর্মা ১০ ওভারে ২৭ রান দিয়ে দুটি উইকেট পান। একটি করে উইকেট পান শ্রেয়াঙ্কা পাটিল ও পূজা বস্ত্রকার।

জবাবে ব্যাট করতে নেমে স্মৃতি মান্ধানা এবং শেফালি ভার্মার ওপেনিং জুটি ৬১ রান তোলে। ৩৯ বলে ২৫ রান করে আউট হন শেফালি।একদিনের ক্রিকেটে টানা তৃতীয় সেঞ্চুরি করার সুযোগ পেয়েছিলেন স্মৃতি মান্ধানা। কিন্তু ৮৩ বলে ৯০ রান করে আউট হলেন স্মৃতি।

মেয়েদের ক্রিকেটে প্রথম ব্যাটার হিসেবে টানা দু-ম্যাচে সেঞ্চুরির রেকর্ড গড়েছেন। এরআগে বুধবার সিরিজের দ্বিতীয় ওয়ান ডে ম্যাচে ১২০ বলে ১৩৬ রানের আগ্রাসী ইনিংস খেলে মাঠ ছাড়েন তিনি। তবে রবিবার ৯০-র ঘরে গিয়েই আউট হলেন স্মৃতি।তিন ম্যাচে ৩৪৩ রান করলেন, দুটি শতরান একটি অর্ধশতরান সহযোগে। এই সিরিজে সাত হাজার রানের মাইলস্টোন স্পর্শ করলেন, ভারতীয় মহিলা ক্রিকেটার হিসাবে সর্বাধিক শতরানের নজির গড়লেন।

স্মৃতি আউট হলেও পূজা পুনিয়া এবং হরমনপ্রীত কৌর ভারতকে জয়ের পথে নিয়ে যান। পূজা ৪০ বলে ২৮ এবং হরমনপ্রীত ৪৮ বলে ৪২ রান করেন। এরপর জেমিমা এবং রিচা ঘোষ দলের জয় নিশ্চিত করেন। ৪০।৪ ওভারে ৪ উইকেট হারিয়ে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নিতে সক্ষম হল ভারতীয় মহিলা দল।

এর আগে ভারত আরও ৯ বার একদিনের সিরিজে প্রতিপক্ষকে হোয়াইট ওয়াশ করেছে। ২০২২ সালে ইংল্যান্ড, শ্রীলঙ্কাকে, ২০১৯-২০-তে দক্ষিণ আফ্রিকাকে, ২০১৬-১৭ সালে ওয়েস্ট ইন্ডিজ,২০১৩-১৪ সালে এবং ২০১৫-১৬ সালে শ্রীলঙ্কা, ২০১২-১৩ সালে বাংলাদেশ, ২০০২-০৩ সালে ওয়েস্ট ইন্ডিজ।, ২০০১-০২ সালে ইংল্যান্ডকে ওডিআই সিরিজে হোয়াইটওয়াশ করে ভারত।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+