India vs West Indies 2nd Test: বিরাট কোহলির বিদেশে টেস্ট শতরানের খরা কাটল, বিশ্বের প্রথম ব্যাটার হিসেবেও নজির
India vs West Indies 2nd Test: বিরাট কোহলি আজ ত্রিনিদাদে ভারত-ওয়েস্ট ইন্ডিজ শততম টেস্ট তথা চলতি সিরিজের দ্বিতীয় টেস্টে দুরন্ত শতরান হাঁকালেন। এতে বিদেশের মাটিতে টেস্ট শতরানের দীর্ঘ খরাও কাটল।
শ্যানন গ্যাব্রিয়েলের বল বাউন্ডারিতে পাঠিয়ে তিনি গড়ে ফেললেন বিশ্বের প্রথম ব্যাটার হিসেবে ঈর্ষণীয় নজিরও। কেরিয়ারের ৫০০তম আন্তর্জাতিক ম্যাচে ২৯তম টেস্ট শতরান তথা আন্তর্জাতিক ক্রিকেটে ৭৬তম সেঞ্চুরিটিও পেয়ে গেলেন কিং কোহলি।

বিরাট কোহলি টেস্ট ক্রিকেটে বিদেশের মাটিতে কেরিয়ারের ১৫তম টেস্ট শতরানটি পূর্ণ করলেন পোর্ট অব স্পেনের কুইন্স পার্ক ওভালে। ২০১৮ সালের ডিসেম্বরে পারথ টেস্টে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে শতরান করেছিলেন। তারপর থেকে আর বিদেশের মাটিতে এতদিন টেস্ট সেঞ্চুরি পাননি কোহলি। স্বাভাবিকভাবেই এই শতরান তাঁকে স্বস্তি দেবে।
৫০০তম ম্যাচ খেলার সময় সচিন তেন্ডুলকরের শতরানের সংখ্যা ছিল ৭৫। বিরাট কোহলি ৫০০তম আন্তর্জাতিক ম্যাচে পেলেন ৭৬তম শতরান। তিন ফরম্যাটেই কোহলি শতরান পাওয়ায় তাঁর ভক্তরা আশাবাদী সচিন তেন্ডুলকরের ১০০টি শতরানের রেকর্ডও ভেঙে দিতে পারবেন কিং কোহলি। যদিও সেজন্য এখন দরকার ২৫টি শতরান।

বিরাট কোহলির আগে যাঁরা ৫০০তম আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন তাঁদের কেউই মাইলস্টোন ম্যাচটিতে শতরান দূরের কথা, অর্ধশতরান পর্যন্ত পাননি। অস্ট্রেলিয়ার ডন ব্র্যাডম্যানের ২৯টি টেস্ট শতরানের কীর্তি আজ স্পর্শ করলেন ভারতের প্রাক্তন অধিনায়ক। বিরাট এদিন রান আউট হওয়ার আগে করলেন ১২১ রান। ১৮০ বলে শতরান পূর্ণ করেছিলেন। ২০৬ বলের ইনিংসে রয়েছে ১১টি চার।

৫০০তম আন্তর্জাতিক ম্যাচে এতদিন সবচেয়ে বেশি রান করার রেকর্ডটি ছিল কুমার সঙ্গকারার দখলে। তিনি ২০১৩ সালে ৪৮ রান করেছিলেন নিজের ৫০০তম ম্যাচে। রিকি পন্টিং ২০১০ সালে ৪৪ ও মহেন্দ্র সিং ধোনি ২০১৮ সালে করেছিলেন অপরাজিত ৩২ রান। বিরাট এদিন শতরান করার পাশাপাশি রবীন্দ্র জাদেজাকে নিয়ে পঞ্চম উইকেট জুটিতে ২৮৬ বলে ১৫৯ রান যোগ করে ভারতকে পৌঁছে দেন ভালো জায়গায়।
ডমিনিকা টেস্টে বিরাট কোহলি ৭৬ রানে আউট হয়েছিলেন। বিরাট শতরান পূর্ণ করার একটু পরেই ১০৫ বলে অর্ধশতরান পূর্ণ করেন রবীন্দ্র জাদেজা। টেস্টে এটি তাঁর ১৯তম হাফ সেঞ্চুরি। জাদেজা পাঁচটি চারের সাহায্যে ১৫২ বলে ৬১ রান করেন। ঈশান কিষাণ আউট হন ৩৭ বলে ২৫ রান করে। ভারতের রান ইতিমধ্যেই চারশো পেরিয়ে গিয়েছে।
-
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে












Click it and Unblock the Notifications