India vs WI Test: ওয়েস্ট ইন্ডিজে পছন্দের মাঠে শতরান, বিশ্বের অন্য দেশে কোহলির প্রিয় স্টেডিয়াম কোনগুলি?

পাঁচ বছর পর বিদেশের মাটিতে শতরান, তাও আবার প্রিয় মাঠে। আনন্দটাও দ্বিগুণ বিরাট কোহলির। শুক্রবার পোর্ট অফ স্পেনে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে কেরিয়ারে ৭৬তম সেঞ্চুরি করলেন কিং কোহলি। ক্যারবিয়ান দ্বীপপুঞ্জের মাঠ গুলির মধ্যে পোর্ট অফ স্পেন কোহলির অন্যতম প্রিয় মাঠ। সেখানেই করলেন ঝকঝকে শতরান।

ভারতের মাটিতে মু্ম্বইয়ের ওয়াংখেড়ে বরাবরই প্রিয় মাঠ কোহলির। কারণ সেই মাঠেই জিতেছিলেন বিশ্বকাপ। তবে জানেন কী বিশ্বের অন্যান্য দেশে বিরাটের প্রিয় মাঠ কোনগুলি? সেই তথ্যই তুলে ধরা হল এই প্রতিবেদনে।

বিরাট

বরাবরই ওয়েস্ট ইন্ডিজে খেলতে ভালোবাসেন কোহলি। কারণ এই দেশের রয়েছে সমৃদ্ধ ক্রিকেটীয় ঐতিহ্য। ৭৬তম সেঞ্চুরির পর কোহলি নিজেই জানিয়েছেন ওয়েস্ট ইন্ডিজে তাঁর প্রিয় মাঠ কোনগুলি?
বিরাটের কথায়, 'এই দেশে অ্যান্টিগা এবং পোর্ট অফ স্পেনের মাঠে আমি খেলতে ভালোবাসি, কারণ এই দুই মাঠে খুব কঠিন ক্রিকেট খেলা হয়। পাশাপাশি এখানকার দর্শকরা খেলাটা দারুণভাবে উপভোগ করেন। এই পরিবেশে আমি খেলতে ভালোবাসি। অ্যান্টিগা এবং এই মাঠ আমার খুব প্রিয়।এখানে ব্যাটিং করতে ভালোবাসি'

কোহলির পছন্দের তালিকায় রয়েছে বিশ্বের আরও দুটি স্টেডিয়াম।কোহলি বলেন, 'অস্ট্রেলিয়ার অ্যাডিলেড ওভাল এবং দক্ষিণ আফ্রিকার জোহনেসবার্গও আমার একই কারণে খুব প্রিয়। সেখানকার মাঠেও দর্শকদের থেকে অনেক ভালোবাসা পাই, এবং তাঁরা খেলাটা দারুণ উপভোগ করেন।'


৭৬তম শতরানের পর দিনের শেষে বিরাট জানান, ''আমি দারুণ উপভোগ করেছি ক্রিজে। নিজে একটা ছন্দে ছিলাম। আমি সবসময় চাপের মুখে ব্যাটিং করা। ক্রিজে সময় কাটানোটা উপভোগ করি। আমি এটাকে সুযোগ হিসেবে নিতে ভালবাসি। নিজের সেরাটা বের করে আনতে পারি। আমি আমার সময় নিয়েছিলাম। ওদের বোলাররা ভাল জায়গায় বল করছিল। আউটফিল্ডও স্লো ছিল। তাই আমাকে সময় নিতে হচ্ছিল।'

বিরাট

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে কেরিয়ারের ষোড়়শ টেস্ট খেলছেন কোহলি। তিনটি শতরানের পাশাপাশি রয়েছে ৬টি অর্ধশতরান। বিরাটের সবচেয়ে বেশি ৮টি টেস্ট শতরান অস্ট্রেলিয়ার বিরুদ্ধে। ইংল্যান্ড ও শ্রীলঙ্কার বিরুদ্ধে রয়েছে পাঁচটি করে শতরান। নিউজিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকার পর এবার ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধেও তিনটি শতরান হাঁকালেন কোহলি। বাংলাদেশের বিরুদ্ধে শতরানের সংখ্যা ২।

বিরাট

একইসঙ্গে এই সেঞ্চুরি সচিন তেন্ডুলকরকে টপকে গেলেন কোহলি। কেরিয়ারের ৫০০তম ম্যাচ খেলার সময় সচিনের ঝুলিতে ছিল ৭৫টি আন্তর্জাতিক সেঞ্চুরি। বিরাটের সেখানে এতটা বেশি। ৭৬টি সেঞ্চুরি।

জোশুয়া দ্য সিলভা আগেই কোহলিকে জানিয়েছিলেন, তিনি চান বিরাট যেন সেঞ্চুরি করেন। ভারতের প্রাক্তন অধিনায়ককে জোশুয়া আরও বলেন, "আমার মা জানিয়েছেন, বিরাট কোহলির খেলা দেখতে মাঠে আসবেন।" ছেলেকে দেওয়া কথা রেখেছেন জোশুয়ার মা-ও। দ্বিতীয় দিনে জোশুয়ার মা কোহলির খেলা দেখেন। একটি ভিডিও ভাইরাল হয়েছে। সেখানে দেখা যাচ্ছে টিম বাস থেকে নামছেন কোহলি তখন জোশুয়ার মা জড়িয়ে ধরছেন বিরাটকে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+