India vs WI Test: মাঠের বাইরে ক্যারিবিয়ান সুন্দরীর সঙ্গে মজে গিল, সঙ্গী দুই সতীর্থ
ক্যারিবিয়ান সফরে চর্চায় শুভমান গিল। তবে মাঠে নয় মাঠের বাইরে। খেলার পাশাপাশি শুভমন গিলের ব্যক্তিগত জীবন নিয়ে চর্চা অব্যাহত থাকে। কখনও তাঁর সঙ্গে নাম জড়িয়েছে সারা আলি খানের আবার সচিন কন্যা সারার সঙ্গে তাঁর প্রেমের জল্পনা তো সোশ্যাল মিডিয়ায় হট টপিক। তবে এবার শুভমনের সঙ্গে দেখা গেল মিস ওয়ার্ল্ডকে।
দেশে হোক বা বিদেশ সফরে ভারতীয় ক্রিকেটারদের সঙ্গে সাক্ষাতপ্রার্থীদের সংখ্যা নেহাত কম নয়। সাধারণ ক্রিকেট ভক্তদের মতোই টিম ইন্ডিয়ার সদস্যদের সঙ্গে দেখা করার জন্য অপেক্ষায় থাকেন অন্য পেশার সেলিব্রিটিরাও। ক্যারিবিয়ান সফরে টিম ইন্ডিয়ার তরুণ তুর্কিদের সঙ্গে সাক্ষাত করলেন অ্যাশে আব্রাহামস।

ত্রিনিদাদে ভারতীয় তারকাদের সাথে সাক্ষাত্ করতে হাজির হয়েছিলেন মিস ত্রিনিদাদ অ্যান্ড টোবাগো অ্যাশে আব্রাহামস। শুভমান গিল, ঈশান কিষান, যশস্বী জয়সওয়ালদের সাথে বেশ কিছুক্ষণ সময় কাটান ক্যারিবিয়ান এই সুন্দরী। ভারতীয় ক্রিকেটারদের সঙ্গে অ্যাশের আলাপচারিতার ছবি ভাইরাল হতে বেশি সময় লাগেনি সোশ্যাল মিডিয়ায়।
ভারতীয় ক্রিকেটারদের সঙ্গে কী কথা হয়েছে? এই বিষয়ে হাসি মুখে ক্যারিবিয়ান সুন্দরীর জানিয়েছেন, "বেশী কথা হয় নি। আমি জানি ওরা খুবই ব্যস্ত। তবে আমি ওদের বললাম আমার ভারত সফরে ব্যাপারে। ভারতে যাওয়া আমার অনেকদিনের স্বপ্ন। ওরা আমার কথা শুনেছে। ওরা আমায় ভারতে স্বাগত জানিয়েছে।"
আগামী ডিসেম্বরে ভারতের মুম্বই শহরে বসবে মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতার ফাইনাল রাউন্ড। ভারতের আসার আগে ভারতীয় তারকাদের সাথে বেশ খানিকটা সময় কাটাতে দেখা গেলো অ্যাশেকে। তার আগে ভারতীয় ক্রিকেটারের সঙ্গে ক্যারিবিয়ান মডেলের সাক্ষাতের মিষ্টি ছবি সোশ্যাল মিডিয়ায় নতুন উপাদান দিয়েছে।

ঈশান কিষান, জশস্বী জয়সওয়ালরা থাকলেও অ্যাশের সঙ্গে চর্চায় উঠে আসছে গিলের নাম। ছবি প্রকাশ্যে আসতেই নেট দুনিয়ায় গুঞ্জন শুরু হয়েছে ক্যারিবিয়ান মডেল এবং গিলের সর্ম্পক নিয়ে। অ্যাশে জানিয়েছেন, "যখনই নতুন প্রজন্মের কাউকে সফল হতে দেখি তা আমায় অনুপ্রাণিত করে। ওরা (ভারতীয় ক্রিকেটাররা) খুবই মিষ্টভাষী ছিলেন।
শুভমান গিলের নাম মাঝেমধ্যেই ভারতের কিংবদন্তী ক্রিকেটার সচিন তেন্ডুলকরের মেয়ে সারার নাম শুনতে পাওয়া যায়। একটা সময় তাঁদের দুজনের মধ্যে প্রেমের সম্পর্ক ছিল বলেও গুঞ্জন উঠেছিল। এমনকী, কোনও ম্যাচ চলাকালীন শুভমান গিল যদি বাউন্ডারি লাইনে ফিল্ডিং করতে আসেন, তাহলেও গ্যালারি থেকে সারা-সারা চিৎকার শুনতে পাওয়া যায়। এমনকী, সমাজ মাধ্যমেও দুই জনকে নিয়ে যথেষ্ট চর্চা হয়ে থাকে।
-
মমতার হেলিকপ্টারের সামনে উড়ল রহস্যময় ড্রোন, মালদহে উত্তেজনা -
শুভেন্দু অধিকারীর মনোনয়ন ঘিরে অশান্তির ঘটনায় ৩৮ জনকে তলব পুলিশের -
ভোটারদের সুবিধার্থে রাজ্যজুড়ে ৪,৬৬০টি নতুন বুথ তৈরির সিদ্ধান্ত নির্বাচন কমিশনের -
ভবানীপুরে অশান্তির জেরে চার পুলিশ আধিকারিককে সাসপেন্ড নির্বাচন কমিশনের -
'বাংলাকে বৃদ্ধাশ্রম বানাতে দেব না', বাংলার ক্রীড়া পরিকাঠামো নিয়ে প্রশ্ন তুলে উন্নয়নের ডাক লিয়েন্ডার পেজের -
খড়্গপুর সদরের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলীপ ঘোষের, সঙ্গী শুভেন্দু অধিকারী -
ইরান যুদ্ধের মাঝেই মাথায় হাত শাহবাজ শরিফের, এপ্রিলেই আমিরশাহীকে ৩৫০ কোটি ডলার ঋণ শোধ দিচ্ছে পাকিস্তান -
জ্বালানি সংকট! বাংলাদেশে অফিস ও দোকানের সময় কমানোর পাশাপাশি বিয়ের আলোকসজ্জাতেও বিধিনিষেধ -
বামফ্রন্টের ইস্তেহার প্রকাশ! বিনামূল্যে বিদ্যুৎ, প্রতি পরিবারে স্থায়ী চাকরি সহ একাধিক প্রতিশ্রুতির ঘোষণা বিমান বসুর -
অসম বিধানসভা নির্বাচন ২০২৬: এনডিএ-র বিরাট জয়ের ইঙ্গিত নতুন জনমত সমীক্ষায় -
পক্ষপাতিত্বের অভিযোগ! পানিহাটির সেক্টর অফিসার অতনু চক্রবর্তীকে সাসপেন্ড করল নির্বাচন কমিশন -
ডেথ ওভারে অনবদ্য বোলিং করে গুজরাতের বিরুদ্ধে জয় পেল রাজস্থান, টেবল শীর্ষে পরাগ বাহিনী











Click it and Unblock the Notifications