Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

India vs WI T20I: "একাধিক বিভাগে দুর্বলতা রয়েছে", সিরিজ হেরে স্বীকার করলেন কোচ দ্রাবিড়

টেস্ট এবং একদিনের সিরিজে জয় এসেছিল অনফায়াসেই। টি টোয়েন্টি সিরিজে ০-২তে পিছিয়ে থেকেও সমতা ফিরিয়েও শেষ রক্ষা হল না। শেষ ম্যাচে হেরে সিরিজ খোয়াতে হল টিম ইন্ডিয়াকে। বিরাট-রোহিতদের অনুপস্থিতিতে একাধিক তরুণ ক্রিকেটারদের দলে সুযোগ দিয়েছি্ল ভারত। যশস্বী-তিলক ভার্মারা নিজেদের প্রতিভার প্রকাশ আন্তর্জাতিক মঞ্চে করলেও সিরিজ জয় অধরাই থাকল।

১৭ বছর পর ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে তাঁর নেতৃত্বেই দ্বিপাক্ষিক সিরিজ হেরেছে ভারত। ২৫ মাস পর টি ২০ সিরিজে হার। টি ২০ সিরিজে এই প্রথম বার তিন ম্যাচে হারল ভারত। রবিবার ফ্লোরিডায় প্রথমে ব্যাট করে ১৬৫ রান তুলেছিল ভারত। ১৮ ওভারে ২টি উইকেট হারিয়ে সহজেই লক্ষ্যে পৌঁছে যায় ওয়েস্ট ইন্ডিজ।

রাহুল

সিরিজে হারলেও কোচ দ্রাবিড় কিন্ত তরুণ ক্রিকেটারদের পাশেই দাঁড়ালেন।তবে টি টোয়েন্টি ফর্ম্যাযে এখনও বেশ কিছু জায়গায় উন্নতির প্রয়োজন আছে, তা স্পষ্ট করে দিলেন টিম ইন্ডিয়ার হেডস্যার। দ্রাবিড় বলেন, 'আমরা অত্যন্ত খুশি টেস্ট এবং একদিনের সিরিজে জয় পেয়েছি। টি টোয়েন্টি সিরিজেও পিছিয়ে থেকেও সমতা ফিরিয়েছি। এটা অত্যন্ত ইতিবাচক দিক।'

একইসঙ্গে টিম ইন্ডিয়ার হেডস্যার উল্লেখ করেন, 'প্রথম দুই ম্যাচে এবং পঞ্চম টি-টোয়েন্টিতে আমরা কিছু ভুল করেছি। আমরা খুব ভালো ব্যাটিং করতে পারিনি। তবে এটি একটি তরুণ এবং উন্নয়নশীল দল। আমরা এই সিরিজে তরুণদের সুযোগ দিতে চেয়েছিলাম।তাঁদের পারফরম্যান্স দেখে নিতে চেয়েছি্লাম। আমরা কয়েকটি নতুন কম্বিনেশন তৈরি চেষ্টা করেছি, তাই সেই দিক থেকে দেখতে গেলে এই সিরিজটি ইতিবাচক ছিল।'

ভারত

টি টোয়েন্টি সিরিজে হারের মধ্যেই বেশ কিছু ত্রুটি দ্রাবিড়ের চোখে পড়েছ। সিরিজ শেষে সাংবাদিক সম্মেমলনে টিম ইন্ডিয়ার হেডস্যার বলেন, 'আমি মনে করি ভবিষ্যতে, আমাদের আরও ভাল করার জন্য নির্দিষ্ট ক্ষেত্রগুলির দিকে নজর দিতে হবে। ব্যাটিংয়ে গভীরতা তারমধ্যে একটি। যা আমরা সমাধান করার চেষ্টা করছি।'

একইসঙ্গে দ্রাবিড় বলেন, আমরা আমাদের বোলিং আক্রমণকে দুর্বল করতে চাই না যাতে আমাদের ব্যাটিংয়ের শক্তি ক্ষয় হয়। সেই দুই বিভাগে আমাদের খা্মতি আছে, এবং আমাদের সেটা নিয়ে কাজ করতে হবে।'

ভারত

একদিনের বিশ্বকাপের আগে এটা একটা বড় ধাক্কাই বলা চলে। ওয়েস্ট ইন্ডিজের মাটিতে টি-টোয়েন্টি সিরিজ হেরে গেল ভারতীয় দল। শেষ ম্যাচে ফ্লোরিডায় ৮ উইকেটে জিতে ইতিহাস গড়ল ক্যারিবিয়ানরা। প্রথমবার পাঁচ ম্যাচের কোনও টি-টোয়েন্টি সিরিজে ভারতীয় দলকে হারাল ক্যারিবিয়ান বাহিনী।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+