India vs WI T20I: বাবর-বিরাটের রেকর্ডে ভাগ সূর্যকুমারের, হার থেকে শিক্ষা নেওয়ার বার্তা পাণ্ডিয়ার
India vs WI T20I: একদিনের সিরিজে সুযোগ পেলেও সেভাবে নিজেকে মেলে ধরতে পারেননি। তবে টি টোয়েন্টি ফর্ম্যাটে কেন তিনিন বিশ্বের এক নম্বর ব্যাটসম্যান তা আবারও প্রমাণ করলেন। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টি টোয়েন্টি সিরিজে দল হারলেও সচল ছিল সূর্যের ব্যাট। শেষ ম্যাচে অর্ধশতরান করে নয়া রেকর্ড তৈরি করলেন এই মুম্বইকর।
নিজের ৫০ তম টি-টোয়েন্টি আন্তর্জাতিক ম্যাচ খেলতে নেমে মরিয়া চেষ্টা করেছিলেন সূর্যকুমার যাদব। ফ্লোরিডায় নিজের ৫০ তম টি-টোয়েন্টি ম্যাচ খেলতে নেমে ছিলেন স্কাই, এই ম্যাচে ৪৫ বলে ৬১ রানের ইনিংসও খেলেন। সেটাই ভারতকে নিয়ে যায় ২০ ওভারের শেষে ১৬৫ রানের স্কোর অবধি। দল হারলেও রেকর্ডের খাতায় নিজের নামটা তুলে রাখলেন সূর্যকুমার যাদব।

৫০টি আন্তর্জাতিক টি টোয়েন্টি ম্যাচ খেলার পাশাপাশি অর্ধশতরানের নিরিখেও বিরাট বাবরদের রেকর্ড স্পর্শ করলেন এই মুম্বইকর।
কোহলি আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে একমাত্র ব্যাটার হিসেবে চার হাজার রান করেছেন। তিনিও বাবরের মতো ৫০ ইনিংস খেলেছেন। ১৮ বার অর্ধশতরানের গণ্ডি পার করেছিলেন। এবার এই তালিকায় নাম লেখালেন সূর্যকুমার যাদব। তালিকায় চার নম্বরে রয়েছেন আরও এক ভারতীয় কেএল রাহুল। ৫০টি ইনিংসের পর ১৭ বার অর্ধশতরানের গণ্ডি পার করেন রাহুল।

অধিনায়ক হিসাবে একদিনের সিরিজ জেতালেও টি টোয়েন্টি সিরিজে হারের মুখ মুখ দেখতে হল হার্দিক পাণ্ডিয়াকে। যদিও সিরিজ হারের পর নিজের মতই ব্যাখ্যা দিয়েছেন ভারত অধিনায়ক।পাণ্ডিয়া বলেন, 'কখনও কখনও পরাজয়টাও গুরুত্বপূর্ণ। পরাজয় অনেক কিছু শেখায়। তবে আমাদের দলের সকল খেলোয়াড়রাই দারুণ লড়াকু মানসিকতার পরিচয় দেখিয়েছেন। হার-জিত খেলার অঙ্গ এবং আমরা এই পরাজয় থেকে যেন শিক্ষা নিই, সেটা নিশ্চিত করব।'
একইসঙ্গে হার্দিক উল্লেখ করেন, 'আমার মতে দলগতভাবে প্রতি পদক্ষেপে আমাদের নিজেদের চ্যালেঞ্জ করা উচিত। এই প্রতিটা ম্যাটই তো নতুন কিছু শেখার সুযোগ। আমরা এই বিষয়ে কথাও বলেছি, যে যখনই যেখানে পরীক্ষা-নিরীক্ষা সম্ভব, আমরা সেটা করব। সত্যি বলতে এক্ষেত্রে যদি এক আধটা সিরিজ়ে পরাজয়টা খুব একটা চিন্তার বিষয় নয়। মূল লক্ষ্যে এগিয়ে যাওয়াটা বেশি গুরুত্বপূর্ণ।'

পরের বছরে আমেরিকাতেই টি-টোয়েন্টি বিশ্বকাপের আসর বসবে। হার্দিক সে সব ভাবছেনই না। বললেন, 'অনেক পথ বাকি। সামনে এক দিনের বিশ্বকাপ আসছে। মাঝে মাঝে হারাও ভাল। অনেক কিছু শেখা যায়। তরুণ ক্রিকেটারদের ধন্যবাদ দিতে চাই। দারুণ খেলেছে প্রত্যেকে। হার-জিত একটা প্রক্রিয়ার অঙ্গ। সেটা থেকে শেখাই আসল।'
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications