India vs West Indies First ODI: কুলদীপ-জাদেজার ঘূর্ণিতে কুপোকাত ওয়েস্ট ইন্ডিজ, সহজ জয়ের পথে রোহিতের ভারত
India vs West Indies First ODI: বার্বাডোজের ব্রিজটাউনে কেনসিংটন ওভালে সহজ জয়ের পথে রোহিত শর্মার ভারত। ২০১৯ সালের পর থেকে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টানা আটটি ওডিআই জিতেছে মেন ইন ব্লু।
সেই সংখ্যাটি বেড়ে এবার হতে চলেছে ৯। টস জিতে ভারত ফিল্ডিং নিয়েছিল। ২৩ ওভারে ১১৪ রানেই শেষ ওয়েস্ট ইন্ডিজ। কুলদীপ যাদব চারটি এবং রবীন্দ্র জাদেজা তিনটি উইকেট দখল করেছেন।

ওয়েস্ট ইন্ডিজের প্রথম উইকেটটি পড়েছিল ২.৪ ওভারে ৭ রানে। এরপর ৪৫ রানের মাথায় পড়ে দ্বিতীয় ও তৃতীয় উইকেট। ১৫.৪ ওভারে ৮৮ রানে চতুর্থ উইকেট পড়ার পরই ধস নামে। ৯৬ রানের মাথায় পঞ্চম ও ষষ্ঠ উইকেটের পতন। সপ্তম উইকেটটি পড়ে ৯৯ রানে। ১০৭ রানে অষ্টম এবং ১১৪ রানের মাথায় নবম ও দশম উইকেট পড়ে।
ওয়েস্ট ইন্ডিজের যে হতশ্রী দশা তাতেই স্পষ্ট ক্যারিবিয়ান ব্রিগেড কেন বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জনে ব্যর্থ হয়েছে। অধিনায়ক শেই হোপ চারটি চার ও একটি ছয়ের সাহায্যে ৪৫ বলে সর্বাধিক ৪৩ রান করেন। অ্যালিক আথানেজ ২২, ব্র্যান্ডন কিং ১৭ ও শিমরন হেটমায়ার ১১ রান করেন। বাকিরা কেউ দুই অঙ্কের রান পাননি।

কাইল মেয়ার্স ২, রভম্যান পাওয়েল ৪, রোমারিও শেফার্ড ০, ডমিনিক ড্রেকস ও ইয়ানিক কারিয়া- দুজনেই তিন রান করে আউট হন। জেডেন সিলেস শূন্য রানে সাজঘরে ফেরেন। গুডাকেশ মোতি ০ রানে অপরাজিত থাকেন। ভারতের বিরুদ্ধে দ্বিতীয় সর্বনিম্ন তথা দেশের মাটিতে যুগ্ম তৃতীয় সর্বনিম্ন স্কোর ওয়েস্ট ইন্ডিজের। জাদেজার বলে শেফার্ডের ক্যাচ দারুণ ক্ষিপ্রতার সঙ্গে তালুবন্দি করেন বিরাট কোহলি।
King Grab 🦀@imVkohli pulls off a stunner 😱#INDvWIonFanCode #WIvIND pic.twitter.com/ozvuxgFTlm
— FanCode (@FanCode) July 27, 2023
২টি মেডেন-সহ ৩ ওভারে ৬ রান দিয়ে ৪ উইকেট নিলেন কুলদীপ যাদব। রবীন্দ্র জাদেজা ৬ ওভারে ৩৭ রান দিয়ে নেন তিন উইকেট। হার্দিক পাণ্ডিয়া বোলিং ওপেন করে ক্যারিবিয়ান ইনিংসে প্রথম ধাক্কাটি দেন। তিনি ৩ ওভারে ১৭ রান খরচ করে ১টি উইকেট পেয়েছেন। শার্দুল ঠাকুর একটি মেডেন-সহ ৩ ওভারে ১৪ রান দিয়ে ১টি উইকেট দখল করেন।
That special feeling of a debut wicket!
— FanCode (@FanCode) July 27, 2023
Mukesh Kumar ☺️#INDvWIonFanCode pic.twitter.com/dzXQ6YhCyL
ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে অভিষেক হয়েছিল বাংলার পেসার মুকেশ কুমারের। আজ হলো ওডিআই অভিষেক। একটি মেডেন-সহ ৫ ওভারে ২২ রান দিয়ে মুকেশ পেলেন আথানেজের উইকেট। উমরান মালিক ৩ ওভারে ১৭ রান দিয়ে উইকেট পাননি।












Click it and Unblock the Notifications