India vs West Indies First ODI: কপিলের নজির টপকালেন জাদেজা, ঈশান কিষাণের অর্ধশতরান, ওয়েস্ট ইন্ডিজকে হারাল ভারত

India vs West Indies First ODI: টেস্ট সিরিজ জেতার পর এবার ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে তিন ম্যাচের একদিনের সিরিজেও জয় দিয়ে অভিযান শুরু করল ভারত। জয়ের জন্য টার্গেট ছিল ১১৫। ২২.৫ ওভারেই এলো ৫ উইকেটে জয়।

ঈশান কিষাণ ৪৪ বলে অর্ধশতরান পূর্ণ করার পর ৪৬ বলে ৫২ রানে আউট হন। টস জিতে ওয়েস্ট ইন্ডিজকে ব্যাট করতে পাঠিয়েছিল ভারত। ২৩ ওভারে শেই হোপের দল ১১৪ রানে গুটিয়ে যায়। কুলদীপ যাদব চারটি ও রবীন্দ্র জাদেজা নেন তিন উইকেট।

India vs West Indies First ODI: কপিলের নজির টপকালেন জাদেজা, ঈশান কিষাণের অর্ধশতরান

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে একদিনের আন্তর্জাতিকে ভারতের হয়ে সর্বাধিক উইকেটশিকারী হয়ে গেলেন জাদেজা। তিনি ভাঙলেন কপিল দেবের রেকর্ড। এই ম্যাচ শুরুর আগে জাদেজা ছিলেন অনিল কুম্বলের সঙ্গে একই জায়গায়। কুম্বলে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ২৬টি ম্যাচে ৪১ উইকেট নিয়েছিলেন। কপিল ওডিআইয়ে ৪৩টি উইকেট পেয়েছেন ক্যারিবিয়ান ব্রিগেডের বিরুদ্ধে ৪২ ম্যাচ খেলে।

India vs West Indies First ODI: কপিলের নজির টপকালেন জাদেজা, ঈশান কিষাণের অর্ধশতরান

আজ জাদেজা ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ৩০তম ওডিআইয়ে কপিলের ৩০ বছরের পুরানো নজির ভাঙলেন। তিন উইকেট নেওয়ায় ভারত-ওয়েস্ট ইন্ডিজ ওডিআইয়ে তাঁর উইকেট সংখ্যা হলো ৪৪। কোর্টনি ওয়ালশ ভারতের বিরুদ্ধে ৩৮টি ম্যাচে ৪৪টি উইকেট দখল করেছিলেন। জাদেজা আর একটি উইকেট পেলেই এই দুই দেশের দ্বৈরথে সর্বাধিক উইকেটশিকারী হবেন এককভাবে।

অল্প রান তাড়া করতে হবে বলে রোহিত শর্মা নামেননি ওপেন করতে। শুভমান গিল ও ঈশান কিষাণ ওপেন করেন। গিল ১৬ বলে ৭, সূর্যকুমার যাদব ২৫ বলে ১৯, হার্দিক পাণ্ডিয়া ৭ বলে ৫ ও শার্দুল ঠাকুর ৪ বলে ১ রান করেন। হার্দিক রান আউট হন দুর্ভাগ্যজনকভাবে। ক্রিজে ব্যাট ঢোকানোর পরেও ব্যাট সামান্য উপরে উঠেছিল, তখন উইকেটে বল লাগে।

শার্দুল স্লিপে ক্যাচ দিয়ে আউট হওয়ার পর আম্পায়ারকে বলেন তিনি বলটি খেলার জন্য তৈরি ছিলেন না। বলটি তিনি ছেড়েই দিতে পারতেন না খেলে। কিন্তু শট খেলে আউট হওয়ার পর এই সিদ্ধান্ত বদলানোর উপায় ছিল না। ভারতের ৫ উইকেট পড়ার পর ব্যাট করতে নামেন অধিনায়ক রোহিত শর্মা। তিনি অপরাজিত থাকেন ১৯ বলে ১২ রানে। রবীন্দ্র জাদেজা ২১ বলে ১৬ রানে অপরাজিত থাকেন।

গুডাকেশ মোতি ২টি, জেডেন সিলেস ও ইয়ানিক কারিয়া ১টি করে উইকেট নেন।

India vs West Indies First ODI: কপিলের নজির টপকালেন জাদেজা, ঈশান কিষাণের অর্ধশতরান

এদিন, ওয়েস্ট ইন্ডিজ তোলে ২৩ ওভারে ১১৪। অধিনায়ক শেই হোপ করেন ৪৫ বলে সর্বাধিক ৪৩। ২টি মেডেন-সহ ৩ ওভারে ৬ রানের বিনিময়ে চার উইকেট নেন কুলদীপ যাদব। জাদেজা ৬ ওভারে ৩৭ রান দিয়ে দখল করেন ৩ উইকেট। হার্দিক পাণ্ডিয়া, মুকেশ কুমার ও শার্দুল ঠাকুর ১টি করে উইকেট নেন। ম্যাচের সেরা কুলদীপ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+