India vs WI 4th T20I: টসে জিতে ব্যাটিং ওয়েস্ট ইন্ডিজের, কেমন হল ভারতের প্রথম একাদশ?

শনিবার ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে চতুর্থ টি টোয়েন্টি ম্যাচে মুখোমুখি হচ্ছে ভারত। পরপর দুটি ম্যাচে হেরে চাপে পড়ে যায় ভারত। ক্যারিবিয়ানদের বিরুদ্ধে তৃতীয় ম্যাচ ভারত জিতলে এখনও ১-২ ব্যবধানে পিছিয়ে রয়েছে। শনিবারের ম্যাচ হার্দিকদের কাছে ডু ওর ডাই। এই ম্যাচ হারলেই সিরিজ হাতছাড়া হয়ে যাবে টিম ইন্ডিয়ার।

মেসির নতুন সাম্রাজ্য মায়ামিতে হচ্ছে সিরিজের চতুর্থ ম্যাচ। এই ম্যাচে ভারতীয় দলের প্রথম একাদশে কোনও পরিবর্তন করা হয়নি। টসে জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছন ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক পাওয়েল। যদিও ক্যারবিয়ানরা দলে তিনটি পরিবর্তন করেছেন।

ভারত

ওয়েস্ট ইন্ডিজের কাছে এই ম্যাচ অবশ্য সিরিজ নিশ্চিত করার। এই ম্যাচে জিতলেই টি‌ টোয়েন্টি সিরিজ নিশ্চিত হয়ে যাবে। যদি ভারত হেরে যায় তাহলে টি-টোয়েন্টি সিরিজ যাবে ওয়েস্ট ইন্ডিজের পকেটে। এর সঙ্গে সঙ্গেই তৈরি হবে লজ্জার এক নতুন ইতিহাস। দীর্ঘ ১৭ বছর পর ভারতীয় দল ওয়েস্ট ইন্ডিজের কাছে কোনও সিরিজ হারবে।হার্দিক পাণ্ড্যর নেতৃত্বাধীন দল আত্মবিশ্বাসী হবে এই সফরের জয় নিয়ে ফিরতে চাইবে।

যশস্বী জসওয়াল আরও একটা সুযোগ পেলেন শনিবারের ম্যাচে। আর একটা সুযোগ পেলেন সঞ্জু স্যামসনও। সূর্যকুমার যাদব রান পেয়ে যাওয়ায় স্বস্তি ফিরেছে দলের ব্যাটিংয়ে। একদিনের সিরিজে বসে থাকার পর যুজবেন্দ্র চ্যা্হালও ভাল বল করছেন। শুধু অলরাউন্ডার অক্ষর প্যাটেলকে চেনা ছন্দে দেখা যাচ্ছে না। তাঁর ব্যাটে রান নেই। বল হাতে বেশি উইকেটও নেই

ফলে কয়েকজন ভারতীয় ক্রিকেটারের কাছে এই ম্যাচ বড় পরীক্ষা। ব্যর্থ হলেই কোপ পড়তে পারে পরের ম্যাচে। তবে তিলক ভার্মার দিকে বাড়তি নজর থাকবে এই ম্যাচে।

ফ্লোরিডার লাউডারহিলের মাঠে বড় রান উঠে। এই মাঠে দুটি টি টোয়েন্টি ম্যাচ খেলেছে ভারত। দুটিতেই বড় রান তুলেছে এবং জয় পেয়েছে। শনিবারের ম্যাচে অবশ্য বৃষ্টিপাতের সম্ভবনা আছে।

ভারতের প্রথম একাদশ- জশস্বী জয়সওয়াল, শুভমান গিল, সূর্যকুমার যাদব, তিলক বর্মা, হার্দিক পাণ্ডিয়া (অধিনায়ক), সঞ্জু স্যামসন, অক্ষর প্যাটেল, অর্শদীপ সিং, যুজবেন্দ্র চাহাল, মুকেশ কুমার, কুলদীপ যাদব।

ওয়েস্ট ইন্ডিজের প্রথম একাদশ- ব্র্যান্ডন কিং, কাইল মেয়ার্স, শাই হোপ, নিকোলাস পুরাণ (উইকেটকিপার), রভম্যান পাওয়েল (অধিনায়ক), শিমরন হেটমায়ার, রোমারিও শেফার্ড, জেসন হোল্ডার আকিল হোসেন, ওডেন স্মিথ, ওবেদ ম্যাককয়।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+