India vs WI 4th T20I: শিমরন হেটমায়ারের অর্ধশতরান, সিরিজে সমতা ফেরাতে ভারতকে তুলতে হবে ১৭৯ রান
শনিবার মায়ামিতে সিরিজের চতুর্থ টি টোয়েন্টি ম্যাচে মুখোমুখি হয়েছে ভার এবং ওয়েস্ট ইন্জিজ।টসে জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছন ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক পাওয়েল। এই ম্যাচে ভারতীয় দলের প্রথম একাদশে কোনও পরিবর্তন করা হয়নি। যদিও ক্যারবিয়ানরা দলে তিনটি পরিবর্তন করেছেন।
ভারতীয় দলের কাছে এই ম্যাচ সিরিজে সমতা ফেরানোর, অন্যদিকে ওয়েস্ট ইন্ডিজের কাছে জয় সুনিশ্চিত করার। ওয়েস্ট ইন্ডিজের ব্যাটিংয়ের শুরুতেই ধাক্কা দেন অর্শদীপ সিং। কাইল মেয়ার্সকে ১৭ রানে প্যাভিলিয়ানের পথ দে্খান ভারতীয় এই পেসার। এরপর ব্র্যান্ডন কিং এবং শাই হোপের জুটিও ভাঙেন অর্শদীপ। ১৮ রানে ব্র্যান্ডনকে আউট করেন পাঞ্জাব তনয়।

এই ম্যাচে দলে ফেরানো হয় শাই হোপকে। মিচল অর্ডারে নির্ভরতা দিলেন হোপ। তবে আশা জাগিয়েও অর্ধশতরান করতে পারলেন না ক্যারিবিয়ান এই ব্যাটসম্যান। ২৯ বলে ৪৫ রান করা হোপকে আউট করলেন চাহাল। এরপর বল হাতে ভেল্কি দেখালেন কুলদীপ। তাঁর বলেই পর পর সাজঘরে ফিরলেন নিকোলাস পুরাণ , রভম্যান পাওয়েল। দুই ব্যাটসম্যানই একরান করে আউট হলেন।
পুরাণ আউট হওয়ার পর রোমারিও শেফার্ড বা জেসন হোল্ডারও ব্যর্থ হলেন।শেফার্ডকে আউট করলেন অক্ষর প্যাটেল এবং হোল্ডারকে আউট করলেন বঙ্গ পেসার মুকেশ কুমার।

তবে অর্ধশতরান করে ওয়েস্ট ইন্ডিজকে বিপদ থেকে উদ্ধার করেলন শিমরন। হেটমায়ার৬১ রান করলেন,তাঁর ৬১ রানের ইনিংস সাজানো ছিল তিনটি চার এবং চারটি ছক্কা দিয়ে। শেষ ওভারে অর্শদীপ সিংয়ের বলে আউট হলেন শিমরন।
Nicholas Pooran ✅
— BCCI (@BCCI) August 12, 2023
Rovman Powell ✅@imkuldeep18 gets two massive wickets in his first over and West Indies are 4️⃣ down now.
Follow the match - https://t.co/kOE4w9V1l0#TeamIndia | #WIvIND pic.twitter.com/Hy3uADGZI7
তাঁর সৌজন্যেই লড়াই করার মতোই স্কোর তুলতে সক্ষম হল ক্যারিবিয়ানরা। নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৭৮ রান তুলল ওয়েস্ট ইন্ডিজ। ভারতের হয়ে তিন উইকেট নিলেন অর্শদীপ সিং।অর্শদীপের তিন উইকেট ছাড়াও দুটি উইকেট পেলেন কুলদীপ যাদব, একটি করে উইকেট পেলেন চাহাল, অক্ষর প্যাটেল এবং মুকেশ কুমার।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications