India vs WI 4thT20I: হার্দিকদের সমতা ফেরানোর ম্যাচে বৃষ্টির ভ্রুকুটি, জানুন দুই দলের সম্ভাব্য প্রথম একাদশ
ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জ ছাড়লেও ওয়েস্ট ইন্ডিজ সফর শেষ হয়নি ভারতীয় দলের। তৃতীয় ম্যাচে জয় পেয়ে সিরিজে ঘুড়ে দাঁড়িয়েছে ভারত। শিনবার টি্ম ইন্ডিয়ার কাছে চ্যালেঞ্জ সিরিজে সমতা ফেরানোর। মায়ামিতে মেসি ম্যানিয়ার মধ্যেই টি টোয়েন্টি ম্যাচের আমেজ।
পরপর দুটি ম্যাচে হেরে চাপে পড়ে যায় ভারত। ক্যারিবিয়ানদের বিরুদ্ধে তৃতীয় ম্যাচ ভারত জিতলে এখনও ১-২ ব্যবধানে পিছিয়ে রয়েছে। শনিবারের ম্যাচ হার্দিকদের কাছে ডু ওর ডাই। যদি তারা হেরে যায় তাহলে টি-টোয়েন্টি সিরিজ যাবে ওয়েস্ট ইন্ডিজের পকেটে। এর সঙ্গে সঙ্গেই তৈরি হবে লজ্জার এক নতুন ইতিহাস। দীর্ঘ ১৭ বছর পর ভারতীয় দল ওয়েস্ট ইন্ডিজের কাছে কোনও সিরিজ হারবে।

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে তৃতীয় একদিনের ম্যাচে জয় পেলেও একাধিক সমস্যা রয়েই গিয়েছে। তারমধ্যে অন্যতম ওপেনিং। প্রথম দুইট ম্যাচে ওপেনিং জুটি ক্লিক করেনি। তৃতীয় ম্যাচে জশস্বী জয়সওয়ালকে খেলানো হলেও তরুণ ভারতীয় ব্যাটসম্যান নিজের নামের প্রতি সুবিচার করতে পারেনি। এই ম্যাচেও ফের তাঁকে সুযোগ দেওয়া হবে।
তবে নজর থাকবে সব থেকে বেশি শুভমান গিলের দিকে। আইপিএলের অন্যতম সেরা তারকা জাতীয় দলের জার্সিতে এখনও সেভাবে এই সফরে নিজেকে মেলে ধরতে পারেনি। একদিনের সিরিজের মতোই টি টোয়েন্টিতেও তাঁর অফ ফর্ম কিছুটা হলেও চিন্তায় রেখেছে টিম ম্যানেজমেন্টকে। ভারতীয় দল সম্ভবত তৃতীয় টি টোয়েন্টি ম্যাচের দলই অপরিবর্তিত রাখতে চলেছে।

ওয়েস্ট ইন্ডিজের কাছে এই ম্যাচ অবশ্য সিরিজ নিশ্চিত করার। এই ম্যাচে জিতলেই টি টোয়েন্টি সিরিজ নিশ্চিত হয়ে যাবে।জেসন হোল্ডার ফিট হলে রোস্টন চেজের জায়গায় তাঁকে খেলানো হবে।পাশাপাশি শাই হোপকেও খেলানো হতে পারে ব্র্যান্ডন কিং-র পরিবর্তে।
ফ্লোরিডার লাউডারহিলের মাঠে বড় রান উঠে। এই মাঠে দুটি টি টোয়েন্টি ম্যাচ খেলেছে ভারত। দুটিতেই বড় রান তুলেছে এবং জয় পেয়েছে। শনিবারের ম্যাচে অবশ্য বৃষ্টিপাতের সম্ভবনা আছে।

ভারতের সম্ভাব্য প্রথম একাদশ - জশস্বী জয়সওয়াল, শুভমান গিল, সূর্যকুমার যাদব, তিলক বর্মা, হার্দিক পাণ্ডিয়া (অধিনায়ক), সঞ্জু স্যামসন, অক্ষর প্যাটেল, অর্শদীপ সিং, যুজবেন্দ্র চাহাল, মুকেশ কুমার, কুলদীপ যাদব।
ওয়েস্ট ইন্ডিজ- ব্র্যান্ডন কিং, কাইল মেয়ার্স, জনসন চার্লস, নিকোলাস পুরাণ (উইকেটকিপার), রভম্যান পাওয়েল (অধিনায়ক), শিমরন হেটমায়ার, রোমারিও শেফার্ড, জেসন হোল্ডার অথবা রোস্টন চেজ, আকিল হোসেন, আলজারি জোসেফ, ওবেদ ম্যাককয়।












Click it and Unblock the Notifications