Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

India vs WI 4th T20I: শুভমান-যশস্বীর ব্যাটিং বিক্রম, সিরিজে সমতা ফেরাল টিম ইন্ডিয়া

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সিরিজে সমতা ফেরাল ভারত। মায়ামিতে দুই তরুণের ব্যাটিং বিক্রমে ক্যারিবিয়ানদের হেলায় হারাল টিম ইন্ডিয়া। একদিনের সিরিজের শুরু থেকেই ভারতের ওপেনিং জুটি ক্লিক করছিল না। যা বজায় ছিল টি্ টোয়েন্টি সিরিজের তৃতীয় ম্যাচেও। কিন্তু চতুর্থ ম্যাচেই দুরন্ত পার্টনারশিপ গড়ে সব সমালোচনার জবাব‌ দিলেন শুভমান গিল এবং যশস্বী জয়সওয়াল জুটি।

চতুর্থ টি২০ ম্যাচে ৯ উইকেটে জিতে সিরিজে সমতা ফেরাল ভারত। সেইসঙ্গে রানে ফিরলেন শুভমান গিল। টসে জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছন ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক পাওয়েল। এই ম্যাচে ভারতীয় দলের প্রথম একাদশে কোনও পরিবর্তন করা হয়নি। যদিও ক্যারবিয়ানরা দলে তিনটি পরিবর্তন হয়।

ভারত

নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৭৮ রান তুলল ওয়েস্ট ইন্ডিজ। অর্ধশতরান করে ওয়েস্ট ইন্ডিজকে বিপদ থেকে উদ্ধার করেন শিমরন‌।তাঁর সৌজন্যেই লড়াই করার মতোই স্কোর তুলতে সক্ষম হল ক্যারিবিয়ানরা। তাঁর ৬১ রানের ইনিংস সাজানো ছিল তিনটি চার এবং চারটি ছক্কা দিয়ে। আশা জাগিয়েও অর্ধশতরান করতে পারলেন না ক্যারিবিয়ান এই ব্যাটসম্যান। ২৯ বলে ৪৫ রান করেন হোপ।

অর্শদীপের তিন উইকেট ছাড়াও দুটি উইকেট পেলেন কুলদীপ যাদব, একটি করে উইকেট পেলেন চাহাল, অক্ষর প্যাটেল এবং মুকেশ কুমার।

ভারত

জবাবে ব্যাট করতে নেমে শুরু থেকেই আগ্রাসী মেজাজে ব্যাট করতে থাকেন ভারতীয় দলের দুই ওপেনার শুভমান এবং যশস্বী জুটি। ক্যারিবিয়ান সফরে শুরু থেকেই ব্যাট হাতে চেনা মেজাজে পাওয়া যাচ্ছিল না গিলকে। ফলে তাঁকে নিয়ে শুরু হয় সমালোচনা। মেসির ডেরায় এসে সব সমালোচনাকে মাঠের বাইরে পাঠালে‌ন গিল।
বিধংসী মেজাজে ব্যাট করতে থাকেন গিল। ৪৭ বলের ৭৭ রানের এক মায়াবি ইনিংস খেললেন পাঞ্জাব তনয়। তাঁর ইনিংস সাজানো ছিল তিনটি চার এবং পাঁচটি ছক্কা দিয়ে। শেষ পর্যন্ত শেফার্ডের বল আউট হলেন গিল।

অভিষেকের টি টোয়েন্টি ম্যাচে রান পাননি। কিন্তু দ্বিতীয় ম্যাচেই নিজের প্রতিভার প্রতি সুবিচার করলেন যশস্বী। ৫১ বলে ৮৪ রান করেন তরুণ এই ব্যাটসম্যা‌ন। ফলে ১ উইকেট হারিয়ে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয় ভারত। তাঁর এই ইনিংস সাজানো ছিল ১১টি চার তিনটি ছক্কা দিয়ে।

রবিবার সিরিজের শেষ ম্যাচ। এই ম্যাচ জিতলেই টেস্ট এবং একদিনের পর টি টোয়েন্টি সিরিজও জিতবে ভারত। একঝাঁক তরুণ তুর্কিদের পারফরম্যান্সই এই সিরিজ থেকে বড় প্রাপ্তি ভারতীয় দলের জন্য।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+