India vs West Indies: ফিল গুড মেজাজ টিম ইন্ডিয়ার, কাদের হতে পারে অভিষেক?
কাউন ডাউন শুরু হয়ে গিয়েছে। মাঝে আর মাত্র একদিন। তারপরই শুরু ভারত-ওয়েস্ট ইন্ডিজ টেস্ট সিরিজ। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের তৃতীয় চক্রে প্রবেশ করছে টিম ইন্ডিয়া। যার সূচনা হচ্ছে ক্যারিবিয়ান সফর দিয়েই।
১২ জুলাই থেকে শুরু হওয়া ২ ম্যাচের টেস্ট সিরিজের জন্য বার্বাডোসে তাদের প্রস্তুতি নেওয়ার পরে টিম ইন্ডিয়া ডোমিনিকা পৌঁছেছে, যেখানে প্রথম ম্যাচ খেলা হবে। টিম ইন্ডিয়ার সংসারে এখন ফিল গুড মেজাজ।

সোমবার বিসিসিআইয়ের পক্ষ থেকে একটি ফিল্ডিং সেশনের ভিডিও প্রকাশ করা হয়েছে। সেখানে দেখা গেল ইউনিক ড্রিলের ব্যবহার। ক্রিকেটাররা মজার ছন্দেই অনুশীলন করতে দেখা গেল ক্রিকেটারদের।
প্রথম টেস্টে বেশ কয়েকজন ক্রিকেটারের অভিষেক হতে পারে। অভিষেকের তালিকায় যেই ক্রিকেটারের নাম সবার প্রথমে আসছে তিনি হলেন তরুণ বাঁ হাতি ক্রিকেটার যশস্বী জয়সওয়াল। রোহিত শর্মার সঙ্গে ওপেন করতে দেখা যেতে পারে যশস্বীকে। অনুশীলন ম্যাচেও ওপেনিং করেছিলেন তিনি। এ ফলে এই সিরিজে পুজারা না থাকায় তিন নম্বরে ব্যাট করানো হতে পারে শুভমান গিলকে।
That's one colourful fielding drill 😃👌#TeamIndia sharpen their reflexes ahead of the first Test against West Indies 😎#WIvIND pic.twitter.com/FUtRjyLViI
— BCCI (@BCCI) July 10, 2023
এছাড়া ক্যারিবিয়ান সফরে টেস্ট অভিষেক হতে পারে বাঁ হাতি উইকেটরক্ষক-ব্যাটসম্যান ইশান কিষানের। এই সিরিজে মহম্মদ শামি বিশ্রামে রয়েছেন। নেই উমেশ যাদবও। ফলে বোলিংয়ে জায়গা ফাঁকা রয়েছে। সেই জায়গায় অভিষেক হতে পারে বাংলার ক্রিকেটার মুকেশ কুমারের। মহম্মদ সিরাজ পেস অ্যাটাকে দলকে নেতৃত্ব দেবেন, তার সঙ্গী কারা হবেন তা নিয়ে জল্পনা থাকছে।

প্রথম বার ওয়েস্ট ইন্ডিজকে ছাড়াই হবে বিশ্বকাপ। সামনে ভারতের বিরুদ্ধে ঘরের মাঠে পূর্ণাঙ্গ সিরিজ রয়েছে ওয়েস্ট ইন্ডিজের। দুটি টেস্ট, তিনটি ওয়ান ডে এবং পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে ভারত ও ওয়েস্ট ইন্ডিজ। সফর শুরু হবে টেস্ট সিরিজ দিয়ে।
Straight from Dominica 👍 👍
— BCCI (@BCCI) July 9, 2023
Getting into the Test groove 👌 👌#TeamIndia | #WIvIND pic.twitter.com/uSGFWOHiYR
ওয়েস্ট ইন্ডিজ টিমের মেন্টর কিংবদন্তি ব্রায়ান লারা আশাবাদী, এই সিরিজে ভারতের বিরুদ্ধে ভালো খেলবে তাঁর দল।কিংবদন্তী ব্যাটার ব্রায়ান লারা মনে করছেন, তাঁর দল একেবারে সঠিক পথেই সামনের দিকে এগোচ্ছে। কয়েকজন ক্রিকেটার আবার টিম ইন্ডিয়ার বিরুদ্ধে দুই ম্যাচের টেস্ট সিরিজে সুযোগের সদ্ব্যবহার করার জন্য কার্যত মুখিয়ে রয়েছে।












Click it and Unblock the Notifications