India vs West Indies Tests: যশস্বী-ঈশানের অভিষেক, অপেক্ষা বাড়ল বাংলার মুকেশের

যশস্বী জয়সওয়ালের স্বপ্নপূরণ। ঘাত প্রতিঘাত পেরিয়ে অবশেষে জাতীয় দলে খেলার স্বপ্নপূরণ হল তরুণ এই ব্যাটসম্যানের। ডামিনিকায় টেস্ট অভিষেক হল যশস্বীর। তবে এক নয় ক্যারবিয়ানদের বিরুদ্ধে প্রথম টেস্টে টিম ইন্ডিয়ার জার্সিতে অভিষেক হল দুইজনের। উইকেটরক্ষক হিসাবে সাদা জার্সিতে এবার নতুন অধ্যায়ের সূচনা করলেন ঈশান কিষান।

৩০৬ তম টেস্ট ক্রিকেটার হিসেবে এই ম্যাচে অভিষেক হল যশস্বী জয়সওয়ালের।৩০৭তম টেস্ট ক্রিকেটার হিসাবে খেলতে নামলেন ঈশান কিষান। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের পর এক মাসের বিরতি কাটিয়ে আবারও খেলায় ফিরল টিম ইন্ডিয়া।

 India vs West Indies

ডমিনিকায় ভারতীয় দলে যশস্বীর যে অভিষেক হবে তা আগেই নিশ্চিত করে দিয়েছিলেন ভারত অধিনায়ক রোহিত শর্মা। তবে ঈশান কিষানকে খেলানো হবে কিনা তা নিয়ে জল্পনা কল্পনা ছিল।তবে বুধবার ম্যাচের আগে টিম মিটিংয়েই দুই তরুণ ক্রিকেটারের হাতে টেস্ট ক্যাপ তুলে দেওয়া হয়। এই দুই জনের অভিষেক হলেও অপেক্ষা বাড়ল বাংলার মুকেশ কুমারের। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে প্রথম টেস্টের প্রথম একাদশে ব্রাত্যই থাকতে হল বাংলার পেসারকে।

টসে জিতে অবশ্য ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় ক্যারিবিয়ানরা। ডমিনিকায় স্পিন সহায়ক উইকেটে দুই স্পিনার এবং তিন পেসার নিয়ে খেলতে নামে ভারত। সিরাজ-শার্দূলের সঙ্গী হন জয়দেব উনাদকাট। টসের সময় ভারত অধিনায়ক রোহিত শর্মা বলেন, 'আমরা এখানে খেলতে আসার আগে বার্বাডোজে প্রস্তুতি নিয়ছি, বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল থেকে আমরা শিক্ষা নিয়েছি। টেস্ট চ্যাম্পিয়নশিপের এই চক্রে ধারাবাহিক পারফরম্যান্স করাই আমাদের লক্ষ্য।'

 India vs West Indies

অভিষেককারীদের প্রসঙ্গে রোহিত বলেন, 'আমাদের দলে একাধিক তরুণ ক্রিকেটার আছেন। অভিষেককারী ক্রিকেটারদের মধ্যে দক্ষতা এবং যোগ্যতা আছে। তাঁরা তাদের প্রতিভার সঠিক প্রকাশ করতে পারবে।'

ভারতের প্রথম একাদশঃ রোহিত শর্মা( অধিনায়ক), যশস্বী জয়সওয়াল, শুভমন গিল, বিরাট কোহলি, অজিঙ্কা রাহানে( সহ অধিনায়ক), ঈশান কিষান, রবীন্দ্র জাদেজা, রবিচন্দ্রন অশ্বিন, শার্দূল ঠাকুর, জয়দেব উনাদকাট, মহম্মদ সিরাজ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+