Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

India vs West Indies Tests: শতরান হাতছাড়া করেও বিন্দাস মুডে বিরাট, দেখুন কোহলির নাচের ভিডিও

দল হারুক বা জিতুক, ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জের ক্রিকেট গ্যালারির উচ্ছাস সব সময় বর্ণময়। বর্তমানে অনেকটাই কৌলিন্য হারিয়েছে ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেট। তাই কমেছে মাঠে দর্শক সংখ্যাও। বাদ্য যন্ত্র সহযোগে ওয়েস্ট ইন্ডিয়ানদের ক্রিকেট ম্যাচ দেখার চেনা দৃশ্যগুলোও উধাও হয়ে গিয়েছে মাঠ থেকে। ডমিনিকায় তিন দিনের মধ্যেই সমাপ্ত প্রথম টেস্ট। তিন দিনেই গ্যালারিতে দর্শকদের দূরবীন দিয়ে দেখতে হয়েছে।

অল্প সংখ্যক যে সব দর্শক খেলা দেখতে মাঠে আসেন, নাচে-গানে মেতে থাকতে দেখা যায় তাঁদের। লাউড স্পিকারে বলিউডের জনপ্রিয় সব গানও বাজতে শোনা যায়। শুধু দর্শক নয় নাচের তালে শরীর দোলালেন বিরাট কোহলিও। মাঠে তিনি অধিনায়ক থাকুন বা ক্রিকেটার সব সময় আগ্রাসী মেজাজেই দেখা যায় কিং কোহলিকে। কিন্তু ডমিনিকায় বিন্দাস মুডে দেখা গেল বিরাটকে।

 India vs West Indies

বিরাটের ব্যাট থেকে প্রায় ৫ বছর পরে বিদেশের মাটিতে টেস্ট সেঞ্চুরি যখন নিশ্চিত বলে মনে হচ্ছিল,তখনই হঠাৎই আউট হয়ে বসেন কোহলি। শতরান হাতছাড়া করলেও কোহলির ৫টি বাউন্ডারির সাহায্যে ১৮২ বলে ৭৬ রানের ইনিংসটি ভারতকে ৪০০ রানের গণ্ডি পেরোতে সাহায্য করে‌।

শতরান হাতছাড়া করলেও খুব একটা হয়ত আক্ষেপ ছিল না বিরাটের। দ্বিতীয় ইনিংসে ভারতীয় দল বোলিং করতে নামার আগে কোহলিকে নিজের খেয়ালেই গানের তালে মাঠের মধ্যে নাচতে দেখা যায় বেশ কিছুক্ষণ। যদিও ম্যাচ চলাকালীন মাঠের মধ্যে কোহলির নাচ এই প্রথম নয়। বরং এর আগেও বহুবার বিরাটকে উৎসবমুখর আবহ উপভোগ করতে দেখা গিয়েছে।


শতরান না পেলেও এই টেস্টে বেশ কিছু রেকর্ড গড়েছেন কোহলি। বাবা ছেলের বিরুদ্ধে খেললেন বিরাট।২০১১ সালে যখন বিরাট কোহলি প্রথমবার ওয়েস্ট ইন্ডিজ সফরে গিয়েছিলেন সেই সময় ক্যারিবিয়ান দলের সদস্য ছিলেন শিবনারায়ণ চন্দ্রপল। এবার প্রাক্তন ক্যারিবিয়ান তারকার থেলে তেজ নারায়ন চন্দ্রুলের সঙ্গে খেললেন কোহলি। একই রেকর্ড করেছেন রবিচন্দ্রন অশ্বিনও।

 India vs West Indies

এর আগে ভারতীয় ক্রিকেটারদের মধ্যে বাবা ও ছেলের সঙ্গে খেলার রেকর্ড ছিল সচিন তেন্ডুলকরের। ১৯৯২ সালে অস্ট্রেলিয়া সফরে জিওফ মার্শ ও ২০১১ সালে শন মার্শের সঙ্গে খেলেছেন সচিন।

 India vs West Indies

ভারতীয়দের মধ্যে টেস্টে সর্বোচ্চ রান সংগ্রাহকদের তালিকায় পাঁচ নম্বরে উঠে এলেন কোহলি। পিছনে ফেলে দিলেন বীরেন্দ্র শেহওয়াগকে(৮৫০৩ রান)। বিরাটের সামনে আছেন সচিন তেন্ডুলকর (১৫৯২১), রাহুল দ্রাবিড়(১৩২২৬), সুনীল গাভাসকর(১০১২২), ভিভিএস লক্ষ্মণ(৮৭৮১)।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+