India vs West Indies Test: ওয়েস্ট ইন্ডিজ থামল ২৫৫ রানে, সিরাজের ৫ উইকেট, জয় পেতে ঝোড়ো ব্যাটিং ভারতের

India vs West Indies Test: ওয়েস্ট ইন্ডিজ ব্যাটারদের অ্যাপ্রোচ নিয়ে অসন্তোষ ছিল ভারতীয় শিবিরে। সিরিজে পিছিয়ে থাকা ক্রেগ ব্রাথওয়েটের দল মন্থর ব্যাটিং করছিল। অবশেষে ভারতের ৪৩৮ রানের জবাবে ক্যারিবিয়ান ব্রিগেড থামল ২৫৫ রানে।

ওয়েস্ট ইন্ডিজের বাকি পাঁচটি উইকেট আজ দ্রুত তুলে নেওয়ার পিছনে অবদান মহম্মদ সিরাজের। ভারতীয় পেসারের ঝুলিতে এসেছে ৫ উইকেট। অভিষেক টেস্টে প্রথম ইনিংসে দুটি উইকেট মুকেশ কুমারের।

India vs West Indies Test: ওয়েস্ট ইন্ডিজ থামল ২৫৫ রানে, সিরাজের ৫ উইকেট

গতকাল টেস্টের তৃতীয় দিনে বৃষ্টিতে ব্যাহত হয়েছিল প্রথম সেশন। দিনের শেষে ওয়েস্ট ইন্ডিজের স্কোর ছিল ১০৮ ওভারে ৫ উইকেটে ২২৯। অ্যালিক অ্যাথানেজ ৩৭ ও জেসন হোল্ডার ১১ রানে ব্যাট করছিলেন। আজ খেলা শুরুর পর চতুর্থ বলেই কোনও রান যোগ করার আগে অযাথানেজকে ফেরান মুকেশ কুমার। ফলে ২২৯ রানেই পড়ে ষষ্ঠ উইকেট।

পরের ওভারে বল করতে গিয়ে পঞ্চম বলে হোল্ডারের উইকেটটি তুলে নেন মহম্মদ সিরাজ। ৪৪ বলে ১৫ রান করে প্যাভিলিয়নে ফেরেন হোল্ডার। ওয়েস্ট ইন্ডিজ এই উইকেটটি হারায় ২৩৩ রানের মাথায়। ১১১.৪ ওভারে আলজারি জোসেফকে সাজঘরের রাস্তা দেখান সিরাজ। ১২ বলে ৪ রান করে জোসেফ লেগ বিফোর, ওয়েস্ট ইন্ডিজের অষ্টম উইকেটটি পড়ে ২৪৪ রানে।

এরপর ১১৬তম ওভারটি করতে গিয়ে তৃতীয় ও চতুর্থ বলে বাকি দুটি উইকেট তুলে নেন সিরাজ। কেমার রোচ ১৩ বলে ৪ রান করে কট বিহাইন্ড হন। পরের বলেই লেগ বিফোর শ্যানন গ্যাব্রিয়েল। ২৫৫ রানেই নবম ও দশম উইকেট পড়ে ওয়েস্ট ইন্ডিজের। সিরাজ ২৩.৪ ওভারে ৬টি মেডেন-সহ ৬০ রানের বিনিময়ে নিলেন পাঁচ উইকেট।

India vs West Indies Test: ওয়েস্ট ইন্ডিজ থামল ২৫৫ রানে, সিরাজের ৫ উইকেট

মুকেশ কুমার ও রবীন্দ্র জাদেজা পেলেন ২টি করে উইকেট। মুকেশ ৬টি মেডেন-সহ ১৮ ওভারে ৪৮ রান দিয়ে ২টি উইকেট ঝুলিতে পুরেছেন। ১০টি মেডেন-সহ ২৫ ওভারে ৩৭ রান খরচ করে ২ উইকেট জাড্ডুর। অশ্বিন ৩৩ ওভার বল করেছেন ১০টি মেডেন, ৬১ রান দিয়ে পেলেন ১ উইকেট। জয়দেব উনাদকাট ১৬ ওভার বল করেছেন, মেডেন ৩টি, ৪৪ রান দিয়ে উইকেট পাননি।

ভারত ২-০ ব্যবধানেই সিরিজ জিততে চাইছে। আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে সেটা গুরুত্বপূর্ণ। ওয়েস্ট ইন্ডিজের যা শক্তি তাতে এই দলের বিরুদ্ধে পয়েন্ট খোয়াতে চাইবেন না রোহিত শর্মারা। তাই যশস্বী জয়সওয়ালকে নিয়ে আগ্রাসী ব্যাটিং চালিয়ে যাচ্ছেন।

শেষ পাওয়া খবরে দ্বিতীয় ইনিংসে ভারতের স্কোর ৬ ওভারে বিনা উইকেটে ৫৩। রোহিত শর্মা ২৪ বলে ৩০ ও যশস্বী জয়সওয়াল ১৩ বলে ২০ রানে ক্রিজে আছেন। লিড ২৩৬ রানের।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+