India vs West Indies Test: প্রোমোশন পেয়েই চেনা ছন্দে, কার প্রস্তাবে চার নম্বরে ঈশান?

কোহ‌লির সৌজন্যে বিরাট প্রাপ্তি ঈশান কিষানের। চলতি ওয়েস্ট ইন্ডিজ সফরের প্রথম টেস্ট ম্যাচেই অভিষেক হয়েছিল ঈশান কিষানের। সেই ম্যাচে তিনি খুব একটা ব্যাট করার সুযোগ পাননি। দ্বিতীয় ম্যাচের প্রথম ইনিংসে ঈশান অনেকটাই নিচের দিকে ব্যাট করতে নেমে ৩৭ বলে ২৫ রান করেন।

কিন্তু ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে রবিবার ম্যাচের চতুর্থ দিনে ব্যাট হাতে জ্বলে উঠলেন ঈশান কিষান। ব্যাটিং ওর্ডারে নীচের দিকে নয়, ঝাড়খণ্ডের তরুণ তুর্কিকে নামানো হয় চার নম্বরে। টিম ম্যানেজমেন্টের আস্থার মর্যাদা রাখলেন ঈশান। ৩৪ বলে ৫২ রানের একটা ঝকঝকে ইনিংস তিনি খেলেন। চারটে বাউন্ডারি এবং দুটো ওভার বাউন্ডারি দিয়ে সাজানো ছিল তাঁর এই ইনিংস।

ঈশান

কিন্তু ঈশানকে চার নম্বরে ব্যাট করতে পাঠানোর মাস্টারমাইন্ড কে জানেন? রোহিত বা রাহুল নন। বিরাট কোহলি। টিম মিটিংয়ে তাঁরই প্রস্তাবে ঈশানকে আগে ব্যাট করতে পাঠানো হয়।

কী কারণে এই সিদ্ধান্ত? দিনের শেষে ইশান বলেন, 'দলের মধ্যে আলোচনা চলছিল। তখন বিরাট ভাই সকলের সামনে প্রস্তাব দেন আমাকে আগে নামানোর জন্য। বিরাট ভাইয়ের পরামর্শ মেনেই ব্যাটিং অর্ডারে উপরের দিকে পাঠানো হয় আমাকে। ব্যাটিংয়ে নামার আগে বিরাট ভাইয়ের সঙ্গে কথা হয়। তিনিই বলেন- মাঠে নেমে স্বাভাবিক খেলা খেলো। সেখান থেকেই বাড়তি সাহস পাই।'

একইসঙ্গে টিম ইন্ডিয়ার উইকেটরক্ষক ব্যাটসম্যান উল্লেখ করেছেন, 'ক্রিজে শুভমন ছিল। আমি নামলে ডান-বাঁ হাতি কম্বিনেশন কাজে দিত। একজন তরুণ ব্যাটার হিসেবে আমাকে সুযোগ দেওয়া হয়। চেষ্টা করেছি দলের চাহিদা অনুযায়ী বিধ্বংসী ব্যাটিং করার।'

ভারত

প্রথম টেস্টের প্রথম ইনিংসে যশস্বী জয়সওয়াল অভিষেক টেস্টে ১৭১ রান করার পর ইনিংস ডিক্লেয়ার ছিল শুধুমাত্র সময়ের অপেক্ষা। ফলে ঈশান রানের খাতা খুলতে না খুলতেই টিম ইন্ডিয়ার অধিনায়ক রোহিত শর্মা ইনিংস ডিক্লেয়ার করে দিয়েছিলেন। তারপর তো আর ওই টেস্ট ম্যাচের দ্বিতীয় ইনিংসে ভারত ব্যাট করতেই নামেনি। এরপর দ্বিতীয় টেস্ট ম্যাচের প্রথম ইনিংসেও মন ভরাতে পারেননি ঈশান।

প্রথম ইনিংসে ২৫৫ রানেই অল আউট হয়ে যায় ওয়েস্ট ইন্ডিজ। সিরাজ ২৩.৪ ওভারে ৬টি মেডেন-সহ ৬০ রানের বিনিময়ে নেন পাঁচ উইকেট। মুকেশ কুমার ও রবীন্দ্র জাদেজা পেলেন ২টি করে উইকেট। মুকেশ ৬টি মেডেন-সহ ১৮ ওভারে ৪৮ রান দিয়ে ২টি উইকেট পান। দ্বিতীয় ইনিংসে ২ উইকেটে ১৮১ রান তুলেই ডিক্লেয়ার করে দেয় ভারত। চতুর্থ দিনের শেষে দ্বিতীয় ইনিংসে ক্যারিবিয়ানদের রান ২ উইকেটে ৭৬।

India vs West Indies Test

ভারত ২-০ ব্যবধানেই সিরিজ জিততে চাইছে। আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে সেটা গুরুত্বপূর্ণ। ওয়েস্ট ইন্ডিজের যা শক্তি তাতে এই দলের বিরুদ্ধে পয়েন্ট খোয়াতে চাইবেন না রোহিত শর্মারা। শেষ দিনে ৮ উইকেট ফেলতে হবে ভারতের। তবে আবহাওয়া কিছুটা হলেও ভাবাচ্ছে টিম ইন্ডিয়াকে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+