India vs West Indies T20Is: টিম গেমেই আস্থা চাহালের, বুমরাহের রেকর্ড ভাঙার সুযোগ পাণ্ডিয়ার সামনে
রবিবার দ্বিতীয় একদিনের ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হচ্ছে ভারত। প্রথম ম্যাচে হেরে বেশ চাপে টিম ইন্ডিয়া। গায়ানাতে সমতা ফেরানোর লড়াই ভারতীয় দলের কাছে। ভারতীয় দলের টিম কম্বিনেশনে বদল হবে কিনা সেটা নিয়েই চলছে চর্চা। তবে সিরিজে সমতা ফেরাতে ভারতীয় দলের ভরসা টিম গেমই।
প্রথম ম্যাচে চূড়ান্ত ফ্লপ করেছিল ভারতের ব্যাটিং। দ্বিতীয় একদিনের ম্যাচে ভারতীয় দলের ব্যাটিং ওর্ডারে পরিবর্তন হবে? প্রথম ম্যাচে অভিষেকের সম্ভবনা থাকলেও হয়নি। এই ম্যাচে যশস্বীকে খেলানোর চিন্তাভাবনা আছে টিম ম্যানেজমেন্টের। চাহাল এবং কুলদীপের মধ্যে একজনকে খেলানো হতে পারে।

টিম ইন্ডিয়ার জার্সিতে হয়ে টি-২০ ক্রিকেটে সবচেয়ে বেশি উইকেট নেওয়া বোলারদের তালিকায় শীর্ষে রয়েছেন যজুবেন্দ্র চাহাল। তিনি ৭৬টি টি-টোয়েন্টি ম্যাচে ৯৩টি উইকেট নিয়েছেন। ক্রিকেটের পাশাপাশি দাবা খেলাতেও সমান দক্ষ চাহাল। দ্বিতীয় টি টোয়েন্টি ম্যাচের আগে চাহালের মুখে উঠে এল। ক্রিকেট আর দাবার পার্থক্য কোথায় বুঝিয়ে দিলেন ভারতীয় দলের এই স্পিনার।
দ্বিতীয় টি টোয়েন্টি ম্যাচে নামার আগে চাহাল বলেন, 'আমি অত্যন্ত খুশি আমি প্রতিদিন নীল জার্সিতে খেলার সুযোগ পাচ্ছি। আমি ঘরে বসে থাকতে চাই না। দলের সঙ্গে থাকতে ভালোবাসি। আমি দলের অংশ। আমি দাবা খেলেছি, সেটা একটি ব্যক্তিগত খেলা কিন্তু ক্রিকেট একটি দলগত খেলা। স্কোয়াডের ১৫ জনের মধ্যে মাত্র ১১ জন খেলতে পারবেন। দলগত সংহতিই আমাদের মূল লক্ষ্য।'

একইসঙ্গে চাহাল উল্লেখ করেছেন, 'সাত নম্বর জায়গায় সাধারণত রবীন্দ্র জাদেজা বা অক্ষর প্যাটেল খেলেন। উইকেট স্পিন সহায়ক হলেই তিনজন স্পিনার খেলতে পারবেন। কুলদীপ সত্যিই ভালো বোলিং করছে, সে দারুণ ছন্দে আছে এবং সেই কারণেই দল তাকে সমর্থন করছে। আমি নেটে কাজ করতে থাকি যাতে যখনই সুযোগ পাবো নিজের সেরাটা দিতে পারি।'
৫ ম্যাচের টি-২০ সিরিজ, তাই এখনও মেন ইন ব্লুর সিরিজে সমতা ফেরানোর সুযোগ রয়েছে। দ্বিতীয় ম্যাচে অঘটন ঘটলেই ফাঁস আরও চেপে বসবে। এই পরিস্থিতিতে গায়ানাতে জয়ের খোঁজে হার্দিক পাণ্ডিয়ার দল। ম্যাচের আগের দিন গায়ানাতে ভারতীয় দূতাবাসে যান টিম ইন্ডিয়ার সদস্যরা। সেখানে ভারতীয় হাই কমিশনারের সঙ্গে সাক্ষাত করেন তাঁরা। বেশ কিছুক্ষণ সেখানে সময় কাটান ক্রিকেটাররা।

আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে উইকেট প্রাপ্তির দিক থেকে জসপ্রীত বুমরাহকে টপকে যাওয়ার সুযোগ রয়েছে হার্দিক পান্ডিয়ার সামনে। এখনও অবধি টিম ইন্ডিয়ার হয়ে ৬০টি টি-টোয়েন্টি ম্যাচে ৭০টি উইকেট নিয়েছেন বুমরাহ। অন্যদিকে ৭৭টি টি-টোয়েন্টি ম্যাচে ৭০টি উইকেট উইকেট নিয়েছেন পান্ডিয়া। ক্যারিবিয়ানদের বিরুদ্ধে দ্বিতীয় টি-২০ ম্যাচে ১টি উইকেট নিতে পারলেই বুমরাহকে টপকে যাবেন পাণ্ডিয়া।












Click it and Unblock the Notifications