India vs West Indies T20Is: ভারতের বিরুদ্ধে টস জিতে ব্যাটিং নিল ওয়েস্ট ইন্ডিজ, মুকেশ ও তিলকের অভিষেক

India vs West Indies T20Is: মনোজ তিওয়ারির ক্রিকেটকে গুডবাই জানানোর দিনেই টি ২০ আন্তর্জাতিকে অভিষেক মুকেশ কুমারের। চলতি ওয়েস্ট ইন্ডিজ সফরেই বাংলার এই পেসারের টেস্ট ও একদিনের আন্তর্জাতিক অভিষেক হয়েছে।

আজ টারৌবায় শুরু হলো ভারত-ওয়েস্ট ইন্ডিজ পাঁচ ম্যাচের টি ২০ সিরিজ। আন্তর্জাতিক অভিষেক হলো মুম্বই ইন্ডিয়ান্সের মিডল অর্ডারকে ভরসা দিয়ে আইপিএলে নজর কাড়া তিলক বর্মার। টস জিতে ব্যাটিং নিয়েছে ওয়েস্ট ইন্ডিজ।

India vs West Indies T20Is: ভারতের বিরুদ্ধে টস জিতে ব্যাটিং নিল ওয়েস্ট ইন্ডিজ

তৃতীয় একদিনের আন্তর্জাতিক যে পিচে হয়েছিল আজ সেই পিচেই খেলা হচ্ছে। ওই ম্যাচটিতে ভারত ৫ উইকেটে ৩৫১ রান তোলার পর জিতেছিল ২০০ রানে। দুই টেস্টের সিরিজ ভারত জেতে ১-০ ব্যবধানে, ওডিআই সিরিজ ২-১-এ। টি ২০ সিরিজে প্রথমে তিনটি ম্যাচ হওয়ার কথা থাকলেও ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজের অনুরোধ রেখে বিসিসিআই পাঁচ ম্যাচ খেলায় সম্মতি দেয়। শেষ ২টি ম্যাচ হবে মার্কিন যুক্তরাষ্ট্রে।

ওয়েস্ট ইন্ডিজের টি ২০ দলের নেতৃত্বে রভম্যান পাওয়েল। তিনি বলেন, বাউন্ডারি হিটারদের রেখেই দল গড়া হয়েছে। ৬ ব্যাটার ও ২ অলরাউন্ডার খেলানো হচ্ছে। ভারত অধিনায়ক হার্দিক পাণ্ডিয়া জানান, আগামী বছরের টি ২০ বিশ্বকাপের প্রস্তুতি হিসেবেই এই সিরিজকে দেখছেন তাঁরা। ফলে ব্যর্থতা এলেও তা খুব একটা উদ্বেগের কিছু নয় বলে উপলব্ধি তাঁর। ভারত খেলছে তিন স্পিনারে।

India vs West Indies T20Is: ভারতের বিরুদ্ধে টস জিতে ব্যাটিং নিল ওয়েস্ট ইন্ডিজ

উইকেট শুষ্ক। ব্যাটিংয়ের উপযোগী উইকেট বলেই জানিয়েছেন প্রাক্তন ক্রিকেটার ড্যারেন গঙ্গা। দুই দলের একাদশ বিশ্লেষণ করলে দেখা যাচ্ছে, ওয়েস্ট ইন্ডিজের আট নম্বর অবধি ব্যাটার রয়েছেন। আকিল হোসেন, আলজারি জোসেফরাও ব্যাট চালিয়ে ঝোড়ো ইনিংস খেলতে পারেন। সেই তুলনায় ভারতীয় ব্যাটিং লাইন আপের লেজ বড়।

ভারত- শুভমান গিল, ঈশান কিষাণ (উইকেটকিপার), সূর্যকুমার যাদব, তিলক বর্মা, হার্দিক পাণ্ডিয়া (অধিনায়ক), সঞ্জু স্যামসন, অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব, যুজবেন্দ্র চাহাল, অর্শদীপ সিং, মুকেশ কুমার।

ওয়েস্ট ইন্ডিজ- ব্র্যান্ডন কিং, কাইল মেয়ার্স, জনসন চার্লস (উইকেটকিপার), নিকোলাস পুরাণ, শিমরন হেটমায়ার, রভম্যান পাওয়েল (অধিনায়ক), জেসন হোল্ডার, রোমারিও শেফার্ড, আকিল হোসেন, আলজারি জোসেফ, ওবেদ ম্যাককয়।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+