India vs West Indies T20Is: হার্দিকের ভারতকে নিয়ে বিরাট ভবিষ্যদ্বাণী সৌরভের, মুখ খুললেন মনোজের অবসর প্রসঙ্গেও

India vs West Indies T20Is: টেস্ট ও একদিনের সিরিজে জিতলেও পাঁচ ম্যাচের টি ২০ সিরিজের প্রথম ম্যাচে ভারত পরাস্ত হয়েছে ওয়েস্ট ইন্ডিজের কাছে। ত্রিনিদাদের টারৌবায় ব্রায়ান লারা স্টেডিয়ামে সেই ম্যাচে হার্দিকদের হার ৪ রানে।

কাল সিরিজের দ্বিতীয় টি ২০ আন্তর্জাতিক। ক্যারিবিয়ান বাহিনীর কাছে প্রথম ম্যাচে হেরে গেলেও এই পরাজয়কে খুব একটা বড় করে দেখছেন না প্রাক্তন ভারত অধিনায়ক তথা বিসিসিআইয়ের প্রাক্তন সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়।

India vs West Indies T20Is: হার্দিকের ভারতকে নিয়ে বিরাট ভবিষ্যদ্বাণী সৌরভের

সৌরভ ব্যারাকপুরে রাজ্য পুলিশ ওয়েলফেয়ার কমিটির উদ্যোগে আয়োজিত দশম ও দ্বাদশ শ্রেণির পরীক্ষায় কৃতী ৩০১ জন পড়ুয়াকে সংবর্ধনা ও উৎসাহ দান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গতকাল। এই অনুষ্ঠানের পর তিনি সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বলেন, সব ম্যাচ জেতা তো সম্ভব নয়। তবে ভারত আবার ভালো খেলবে। চলতি সিরিজ ভারতই জিতবে।

মনোজ তিওয়ারির আচমকা অবসর প্রসঙ্গেও মুখ খুলেছেন সৌরভ। তিনি বলেন, মনোজ একজন অসাধারণ ক্রিকেটার। সকলকেই একটা সময় থামতে হয়। ভারতের হয়ে অল্প সময় এবং বাংলার হয়ে যেভাবে তিনি খেলেছেন তা গর্ব করার মতোই। এদিন সৌরভ সল্টলেকে ডা. সুকুমার মুখোপাধ্যায়ের বাড়িতেও যান। ছিলেন স্ত্রী ডোনা গঙ্গোপাধ্যায় ও কন্যা সানা।

India vs West Indies T20Is: হার্দিকের ভারতকে নিয়ে বিরাট ভবিষ্যদ্বাণী সৌরভের

সুকুমার মুখোপাধ্যায় বলেন, সৌরভের শারীরিক কোনও সমস্যা নেই। তিনি ভালো আছেন। মেয়ে বিদেশে চলে যাবেন। তার আগে সৌরভ দেখা করতে এসেছিলেন। বেশ কিছুটা সময় গল্পগুজব হলো। এদিকে, গতকাল সৌরভের বাড়ির কাছেই বেহালা চৌরাস্তায় লরির ধাক্কায় এক শিশুমৃত্যুর ঘটনা ঘটে। যার জেরে অগ্নিগর্ভ হয়ে ওঠে পরিস্থিতি।

সৌরভকে এই দুর্ঘটনা নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, এই ব্যাপারে আমার কিছু বলার নেই। আমি বেলা সাড়ে ১২টা নাগাদ বাড়ি থেকে বেরিয়েছি। তখন কিছু চোখে পড়েনি। যান চলাচলও স্বাভাবিকই ছিল।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+