ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে শুরু টি২০ অভিযান, টসে জিতে বোলিং টিম বিরাটের
বিশ্বকাপ পরবর্তী সময়ে ফের আবার নতুন করে যাত্রা শুরু করতে নেমে পড়ল বিরাট কোহলির দল।
ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে টসে জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নিল ভারতীয় দল। বিশ্বকাপ পরবর্তী সময়ে ফের আবার নতুন করে যাত্রা শুরু করতে নেমে পড়ল বিরাট কোহলির দল। বিশ্বকাপে ভারতের পারফরম্যান্স খারাপ ছিল না। তবে সেমিফাইনালে হেরে টুর্নামেন্ট থেকে ছিটকে যেতে হয়েছে বিশ্বকাপের অন্যতম দাবিদার টিম ইন্ডিয়াকে।

নিউজিল্যান্ডের কাছে সেই ম্যাচে হারের ক্ষত এখনও তাজা রয়েছে। এই অবস্থায় ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে বিশ্বকাপ পরবর্তী সময়ে টি-টোয়েন্টি অভিযানে নামছে ভারতীয় ক্রিকেট দল। এর মধ্যেই ছোটখাটো ঝড় বয়ে গিয়েছে ভারতীয় ক্রিকেটে। অধিনায়ক বিরাট কোহলিকে সরিয়ে রোহিত শর্মাকে আনা হোক অধিনায়ক করে এমন দাবিও উঠেছে।
এমনকি বিরাট কোহলি ও রোহিত শর্মা মধ্যে অন্তর্দ্বন্দ্ব শুরু হয়েছে বলেও সংবাদ মাধ্যমে প্রকাশিত হয়েছে। যদিও এই নিয়ে ভারতীয় বোর্ড মুখ খোলেনি। মুখ খোলেননি বিরাট বা রোহিতও। এই অবস্থায় ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজে ভারত কেমন ফলাফল করে এখন সেদিকেই সকলের নজর রয়েছে।
একনজরে দেখে নেওয়া যাক দুই দলের প্রথম একাদশে কারা রয়েছেন।

1st T20I. India XI: S Dhawan, R Sharma, V Kohli, M Pandey, R Pant, K Pandya, R Jadeja, B Kumar, W Sundar, K Ahmed, N Saini https://t.co/tyexRLzNlG #WIvInd
— BCCI (@BCCI) August 3, 2019

1st T20I. West Indies XI: E Lewis, J Campbell, N Pooran, K Pollard, S Hetmyer, R Powell, C Brathwaite, S Narine, S Cottrell, K Paul, O Thomas https://t.co/tyexRLzNlG #WIvInd
— BCCI (@BCCI) August 3, 2019

Click it and Unblock the Notifications