হিটম্যান রোহিতের রেকর্ডে থাবা বসালেন বিরাট

রোহিত-বিরাট! ভারতীয় দলের এই দুই ক্রিকেটারের নাম নিয়ে শেষ কয়েকদিন চর্চার পর চর্চা। বিশ্বকাপোত্তর সময়ে দুই ক্রিকেটারের মধ্যে ফাটলের গুঞ্জন!

রোহিত-বিরাট! ভারতীয় দলের এই দুই ক্রিকেটারের নাম নিয়ে শেষ কয়েকদিন চর্চার পর চর্চা। বিশ্বকাপোত্তর সময়ে দুই ক্রিকেটারের মধ্যে ফাটলের গুঞ্জন! পুরো কাহিনিই মিডিয়াপ্রসূত বলে বিরাটের অভিযোগ ও রোহিতের 'দলের জন্য় নয়, দেশের জন্য খেলি' টুইট। শেষ পর্যন্ত বর্তমান পরিস্থিতি দেখে বলা যায়, দুই ক্রিকেটারের মধ্যে কোনও ফাটল তৈরি হয়ে থাকলে, সেই দূরত্ব সরিয়ে বিরাট-রোহিত এখন অনেক কাছাকাছি। এর মাঝেই এবার হিটম্যান রোহিত শর্মার রেকর্ডে থাবা বসালেন বিরাট কোহলি।

হিটম্যান রোহিতের রেকর্ডে থাবা বসালেন বিরাট

মঙ্গলবার ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ৪৫ বলে ৫৯ রানের ইনিংস খেলেন। তৃতীয় উইকেটে পন্থের সঙ্গে ১০৬ রানের পার্টনারশিপে জয়ের ভিত গড়ে দেন। এই অর্ধশতরানের সুবাদে রোহিতের রেকর্ড ছুঁয়ে ফেললেন কোহলি।

আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে সবেচেয়ে বেশি ৫০ প্লাস রান করার নজির রয়েছে রোহিতের। ১৭টি অর্ধশতরান ও ৪টি শতরান হাঁকিয়েছেন রোহিত। অর্থাৎ রোহিতের ৫০ প্লাস রানের সংখ্যা ২১টি।

মঙ্গলবার ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচে অর্ধশতরান হাঁকানোর পর দেশের হয়ে কুড়ি-বিশের ক্রিকেটযুদ্ধে বিরাটের পঞ্চাশ প্লাস সংখ্যাও এখন ২১। দেশের হয়ে টি-টোয়েন্টিতে বিরাটের অবশ্য কোনও শতরান নেই, ২১টিই অর্ধশতরান হাঁকিয়েছেন ভিকে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+