রবীন্দ্র জাদেজা ভারতকে অস্বস্তিতে ফেললেন, ওয়েস্ট ইন্ডিজ ম্যাচের আগে বাড়ল চিন্তা

আজ ত্রিনিদাদের পোর্ট অব স্পেনের কুইন্স পার্ক ওভালে ভারত প্রথম একদিনের আন্তর্জাতিকে খেলতে নামছে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে। এই ম্যাচে রবীন্দ্র জাদেজাকে শিখর ধাওয়ানরা পাবেন না বলেই সূত্র মারফত জানা যাচ্ছে। হাল্কা চোট রয়েছে জাড্ডুর। সংশয় বেড়েছে গতকাল অনুশীলনেও জাদেজা অংশ না নেওয়ায়।

জাদেজার হাঁটুতে চোট

জাদেজার হাঁটুতে চোট

ভারতের এই তারকা অলরাউন্ডারের ফিটনেস নিয়ে সংশয় ছিলই। তবে গতকাল তিনি অনুশীলন না করায় স্পষ্টই হয়ে গিয়েছে তিনি আজকের ম্যাচে খেলতে পারবেন না। যদিও ভারতীয় দলের তরফে সরকারিভাবে কিছুই বলা হয়নি। তবে একটি ক্রিকেট ওয়েবসাইটের দাবি,জাদেজার হাঁটুতে চোট রয়েছে। সেই চোট কতটা গুরুতর তা বুঝতে চিকিৎসকদের পরামর্শ নেওয়া হচ্ছে। ফলে জাড্ডুর বিষয়ে ঝুঁকি নিতে নারাজ ভারতীয় দল।

সহ অধিনায়ক কে?

উল্লেখ্য, জাদেজাকে ওয়েস্ট ইন্ডিজে একদিনের সিরিজের সহ অধিনায়ক করা হয়েছিল। কিন্তু বিসিসিআই সূত্রের খবর, বাঁ হাঁটুতে তাঁর চোট যাতে আর না বাড়ে সেজন্য গোটা একদিনের সিরিজেই বিশ্রাম দেওয়া হতে পারে জাদেজাকে। তবে টি ২০ সিরিজের আগে জাদেজা ফিট হয়ে যাবেন বলেও আশায় টিম ম্যানেজমেন্ট। এই পরিস্থিতিতে জাদেজা গোটা একদিনের সিরিজ থেকেই ছিটকে গেলে নির্বাচক ও টিম ম্যানেজমেন্টকে স্থির করতে হবে নতুন সহ অধিনায়ক কে হবেন। বিষয়টি হেড কোচ রাহুল দ্রাবিড়ের উপরও ছেড়ে দেওয়া হতে পারে। দলে সিনিয়র বলতে রয়েছেন শার্দুল ঠাকুর ও যুজবেন্দ্র চাহাল। জাদেজা না খেললে শার্দুলের দলে থাকার সম্ভাবনাও প্রবল।

বিশেষ অনুশীলন

গতকাল অনুশীলনে দলের সঙ্গে জাদেজা উপস্থিত ছিলেন। কিন্তু বোলিং করা দূরের কথা, ট্রেনিং সেশনেও অংশ নেননি। এর ফলে দ্রাবিড়কে এমারজেন্সি নেট বোলারের সন্ধানে নামতে হয়। বাঁহাতি স্পিনারদের বিরুদ্ধে ব্যাটারদের অনুশীলন করান দ্রাবিড়। এই পরিস্থিতিতে আমির আলি বলে একজন বাঁহাতি অর্থোডক্স বোলার ভারতীয় নেটে বল করেছেন।

ভারতের সম্ভাব্য কম্বিনেশন

ভারতের সম্ভাব্য কম্বিনেশন

ভারতের প্রথম একাদশ কেমন হবে সেটা নিয়েও জল্পনা চলছে। শিখর ধাওয়ানের সঙ্গে কে ওপেন করতে নামবেন, আট নম্বরের কথা ভেবে শার্দুলকে খেলানো হবে কিনা, এমন নানা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। শুভমান গিল, ঈশান কিষাণ ও ঋতুরাজ গায়কোয়াড়ের মধ্যে কে ধাওয়ানের সঙ্গে ওপেন করবেন তার কোনও ইঙ্গিত মেলেনি। একদিনের আন্তর্জাতিকে অভিষেক হতে পারে অর্শদীপ সিংয়ের। তবে ঋতুরাজকে অপেক্ষা করতে হবে বলেই মনে করা হচ্ছে। টি ২০ বিশ্বকাপের আগে নিজেকে প্রমাণের আরও একটি সুযোগ পেতে চলেছেন সঞ্জু স্যামসন।

ভারতের সম্ভাব্য একাদশ- শিখর ধাওয়ান, শুভমান গিল বা ঈশান কিষাণ, শ্রেয়স আইয়ার, দীপক হুডা, সঞ্জু স্যামসন (উইকেটকিপার), সূর্যকুমার যাদব, অক্ষর প্যাটেল, শার্দুল ঠাকুর, আবেশ খান বা প্রসিদ্ধ কৃষ্ণ, যুজবেন্দ্র চাহাল, মহম্মদ সিরাজ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+