India vs West Indies ODI: মঙ্গলবার সিরিজে ফয়সালা, মাঠে নামবেন কোহলি?

মঙ্গলবার শেষ একদিনের ম্যাচে মুখোমুখি হচ্ছে ভারত ওয়েস্ট ইন্ডিজ। সিরিজের নির্ণায়ক ম্যাচ হতে চলেছে ত্রিনিদাদে। প্রথম দুটি ম্যাচের পর ফলাফল ১-১। মঙ্গলবার দুই দলের সামনে সিরিজ জয়ের হাতছানি। দ্বিতীয় একদিনের ম্যাচে রোহিত বিরাটরা ছিলেন বিশ্রামে। নির্ণায়ক ম্যাচে কী খেলবেন দুই তারকা?

সিরিজের প্রথম একদিনের ম্যাচে ব্যাট হাতে নামেননি, দ্বিতীয় একদিনের ম্যাচে আবার প্রথম একাদশেই ছিলেন না। এই পরিস্থিতি সিরিজের শেষ ম্যাচেও কোহলির খেলা নিয়ে জল্পনা তৈরি হয়েছিল । কারণ তিনি দলের সঙ্গে ত্রিনিদাদে আসেননি।

বিরাট

একটি সর্বভারতীয় সংবাদ মাধ্যম সূত্রের খবর, সোমবার টিম ইন্ডিয়ার সব সদস্যরা পোর্ট অফ স্পেনের উদ্দেশ্যে রওনা দিলেও কোহলি যাননি। ফলে জোর জল্পনা, শনিবার দ্বিতীয় ওয়ানডে-র মত মঙ্গলবার তৃতীয় ম্যাচেও খেলবে না বিরাট। যদিও ভারতীয় শিবির এই নিয়ে কিছু মন্তব্য করেনি।

তবে পরের দিকে যা আপডেট পাওয়া গিয়েছে তাতে, ত্রিনিদাদে পৌঁছেছেন। কোহলি নিশ্চিতভাবেই মঙ্গলবার মাঠে নামছেন। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে চলতি ওয়ানডে সিরিজে এখনও ব্যাট করেননি বিরাট।
একদিনের সিরিজ মিটলেই ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টি-২০ সিরিজে খেলছেন না রোহিত শর্মা-বিরাট কোহলিরা। ফলে মঙ্গলবার ওয়ানডে সিরিজের শেষ ম্যাচে খেলেই দেশে ফেরার কথা রোহিত-বিরাটদের।

কোহলি

ওয়েস্ট ইন্ডিজ় সফরের শুরু থেকে দাপট দেখিয়েছে ভারত। প্রথম টেস্টে ইনিংস ও ১৪১ রানে ওয়েস্ট ইন্ডিজ়কে হারান বিরাট কোহলিরা। দ্বিতীয় টেস্ট বৃষ্টির জেরে ড্র হয়। না হলে সেই ম্যাচ জেতার কাছে ছিলেন রোহিত শর্মারা। ১-০ ব্যবধানে টেস্ট সিরিজ় জেতে ভারত।

এক দিনের সিরিজ়ের শুরুটাও ভাল হয় ভারতের। প্রথম এক দিনের ম্যাচে বোলারদের দাপটে ওয়েস্ট ইন্ডিজ়কে ৫ উইকেটে হারায় ভারত। কিন্তু দ্বিতীয় ম্যাচে ছবিটা বদলে যায়। ভারতীয় ব্যাটারদের ব্যর্থতার জেরে হারতে হয় রোহিত, বিরাট-হীন ভারতকে।

কোহলি

কোহলি ব্যাট হাতে নামলেই তাঁর থেকে থাকে বড় রানের প্রত্যাশা। নিত্য নতুন রেকর্ড গড়া যেন অভ্যাসে পরিণত হয়েছে বিরাটের। তবে শনিবার বার্বাডোজে না খেললেও ক্রিকেটপ্রেমীদের মন জিতে নিলেন কিং কোহলি। প্রাক্তন ভারত অধিনায়ক বা ভারতীয় দলের মূল নিউক্লিয়াস হলেও তিনি যে কতটা টিম ম্যান তা আবারও প্রমাণ করলেন কিং কোহলি। মাঠে সতীর্থ ক্রিকেটারদের জল পৌঁছে দেওয়ার দায়িত্বই পালন করলেন বিরাট।

শেষ ম্যাচে মাঠে নেমে ফের কী ব্যাট হাতে বাজিমাত করবেন কোহলি?

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+