Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

India vs West Indies ODI: দলে না থাকলেও মাঠে নামলেন কোহ‌লি, দায়িত্বও পালন করলেন, দেখুন ভিডিও

তরুণ ক্রিকেটারদের সুযোগ দিতে বার্বাডোজে দ্বিতীয় একদিনের ম্যাচে খেলেননি অধিনায়ক রোহিত শর্মা এবং বিরাট কোহলি।তবে দুই সিনিয়র ক্রিকেটারকে ছাড়া একেবারেই ভালো পারফরম্যান্স করতে পারেনি টিম ইন্ডিয়া। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দ্বিতীয় একদিনের ম্যাচে হারের মুখ দেখতে হয়েছে ভারতীয় দলকে। এমনকি টিম ম্যানেজমেন্টের আস্থার মান রাখতেও ব্যর্থ হয়েছেন তরুণ তুর্কিরা।

কোহলি ব্যাট হাতে নামলেই তাঁর থেকে থাকে বড় রানের প্রত্যাশা। নিত্য নতুন রেকর্ড গড়া যেন অভ্যাসে পরিণত হয়েছে বিরাটের। তবে শনিবার বার্বাডোজে না খেললেও ক্রিকেটপ্রেমীদের মন জিতে নিলেন কিং কোহলি। প্রাক্তন ভারত অধিনায়ক বা ভারতীয় দলের মূল নিউক্লিয়াস হলেও তিনি যে কতটা টিম ম্যান তা আবারও প্রমাণ করলেন কিং কোহলি।

India vs West Indies ODI

অনেকদিন পর বিরাটকে দেখা গেল অন্যরূপে। প্রথম একাদশে ছিলেন না।শনিবারের ম্যাচে কোহ‌লি ছিলেন রিজার্ভ বেঞ্চের সদস্য। সাধারণত রিজার্ভ বেঞ্চে থাকা ক্রিকেটাররাই ম্যাচের মাঝে মাঠে থাকা ক্রিকেটারদের জন্য জল বহন করে নিয়ে যান। শনিবার সেই দায়িত্বই পালন না করলেন বিরাট। তারকা তকমা সরিয়ে রেখে স্পোর্টসম্যান স্পিরিটের পরিচয় দিলেন কোহলি।

ম্যাচের বয়স তখন ৩৭ ওভার। ক্রিজে ব্যাট করছেন শার্দূল ঠাকুর এবং কুলদীপ যাদব। ১৬৭ রানে ৭ উইকেট হারিয়ে রীতিমতো চাপে পড়ে গিয়েছে ভারত। তখনই টিভির পর্দায় মাঠে নামতে দেখা গেল কোহলিকে। সঙ্গী চাহাল। তবে ব্যাট হাতে নয়, জলের বোতল হাতে। মাঠে সতীর্থ ক্রিকেটারদের জল পৌঁছে দেওয়ার দায়িত্বই পালন করলেন বিরাট।


কোহলির এই কাজ মন জিতে নিয়েছে ক্রিকেটপ্রেমীদের। এই ভিডিও ভাইরাল হতে বেশি সময় লাগেনি। সাধারণত সিনিয়র ক্রিকেটাররা বিশ্রামে থাকলেও এই ভূমিকায় তাদের দেখা যায় না। তবে কোহলি কিন্তু ব্যতিক্রমী।

উল্লেখ্য প্রথম একদিনের ম্যাচে দলে থাকলেও ব্যাট করতে নামেননি কোহলি। তরুণ ক্রিকেটারদের সুযোগ দেওয়ার জন্যই ব্যাটিং ওর্ডারে নিজেকে নীচের দিকে নামিয়ে নেন কোহলি। শেষ পর্যন্ত তাঁকে আর ব্যাট হাতে নামতে হয়নি।

India vs West Indies ODI

টেস্ট সিরিজে দাপট দেখিয়েছে 'টিম ইন্ডিয়া।' বৃষ্টির দাক্ষিণ্যে হোয়াইটওয়াশ এড়িয়েছে ওয়েস্ট ইন্ডিজ। এমনকি একদিনের সিরিজের প্রথম ম্যাচেও ৫ উইকেটে জিতেছে 'মেন ইন ব্লু।' দ্বিতীয় ম্যাচে উলটপুরান। ভারতকে হারিয়ে সিরিজে সমতা ফেরাল ক্যারিবিয়ানরা। টিম ম্যানেজমেন্টের অতিরিক্ত পরীক্ষানিরীক্ষার প্রয়াসই। প্রতিপক্ষ উইন্ডিজকে অত্যধিক হালকা ভাবে নেওয়ার মাশুল দিতে হলো ভারতকে।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+