India vs West Indies ODI: রিজার্ভ বেঞ্চেই থাকলেন বিরাট-রোহিত, ভারতীয় দলে জোড়া পরিবর্তন
মঙ্গলবার তৃতীয় তথা শেষ একদিনের ম্যাচে পোর্ট অফ স্পেনে মুখোমুখি হচ্ছে ভারত ওয়েস্ট ইন্ডিজ। প্রথম ম্যাচে জয় পেলেও দ্বিতীয় ম্যাচে অপ্রত্যাশিতভাবেই হেরে যায় ভারত। ফলে এই ম্যাচই হতে চলেছে সিরিজ নির্ণায়ক। বিশ্বকাপের আগে এই সিরিজ থেকেই চূড়ান্ত পরীক্ষা নিরীক্ষা শুরু করেছে টিম ইন্ডিয়া।
টসে জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেন ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক শাই হোপ। দ্বিতীয় একদিনের ম্যাচে বিশ্রামের পর মঙ্গলবার ভারতীয় দলে প্রত্যাবর্তন হল না অধিনায়ক রোহিত শর্মা এবং বিরাট কোহলির। দুই তারকাকে ছাড়াই সিরিজের নির্ণায়ক ম্যাচ খেলতে নামল টিম ইন্ডিয়া। উমরান মালিক এবং অক্ষর প্যাটেলের জায়গায় দলে এলেন ঋতুরাজ গাইকোয়াড এবং জয়দেব উনাদকাট।

বিশ্বকাপের প্রস্তুতির লক্ষ্যে ক্যারিবিয়ানদের বিরুদ্ধে একদিনের সিরিজ খেলতে নেমেছে ভারত। বৃহস্পতিবার ব্রিজটাউনের কেনসিংটন ওভালে প্রথম ম্যাচে অনায়স জয়ের পর শনিবার ক্যারিবিয়ানদের কাছে হার কিছুটা হলেও চাপে ফেলে দিয়েছে টিম ইন্ডিয়াকে।
West Indies have won the toss and elect to bowl first in the ODI series decider.
— BCCI (@BCCI) August 1, 2023
Live - https://t.co/K4OdgD66PY… #WIvIND pic.twitter.com/aVEXKzFTJT
ওয়েস্ট ইন্জিজের বিরুদ্ধে জুটি একদিনের ম্যাচে বিশেষত ব্যাটিং অর্ডারে একাধিক পরীক্ষা নিরীক্ষা করেছিল ভারত। বিশ্বকাপের আগে ব্যাটিং বিভাগে টিম ম্যানেজমেন্ট বিকল্প খুঁজছে।তাই ভারতীয় দলে দুই বিভাগেই পরিবর্তন করা হল। প্রথম দুটি ম্যাচে বোলিং করলেও সেভাবে দাগ কাটতে পারেননি উমরান মালিক। তার পরিবর্তে দলে আনা হল সৌরাষ্ট্রের বাঁ হাতি সিনিয়র বোলার জয়দেব উনাদকাটকে। মুকেশ, শার্দূলের সঙ্গী করা হল উনাদকাটকে।
পাশাপাশি ব্যাটিং বিভাগের গভীরতা বাড়াতে আনা হল ঋতুরাজকে। চেন্নাই সুপার কিংসের ক্রিকেটারকে কীভাবে ব্যবহার করে টিম ম্যানেজমেন্ট সেদিকে নজর থাকবে। মিডল ওর্ডারে আইপিএলে ভালো খেলেছেন ঋতুরাজ। এই মাচে নজর থাকবে সূ়র্যকুমারের দিকেও। এখনও পর্যন্ত দলকে ভরসা দিতে পারেননি একদিনের ম্যাচে।
রোহিতের অনুপস্থিতিতে ভারতীয় দলকে এদিন পোর্ট অফ স্পেনে তৃতীয় ওয়ানডে-তেও দলকে নেতৃত্ব দেবেন হার্দিক পান্ডিয়া। সিরিজ জেতার মঞ্চে তারকা সিনিয়রদের বিশ্রাম দেওয়া নিয়ে জোর সমালোচনা শুরু হয়েছে সমাজ মাধ্যমে।

ভারতের প্রথম একাদশ- ঈশান কিষাণ, শুভমান গিল,সঞ্জু স্যামসন , সূর্যকুমার যাদব, হার্দিক পাণ্ডিয়া(অধিনয়াক), ঋতুরাজ গাইকোয়াজ, রবীন্দ্র জাদেজা, শার্দুল ঠাকুর, কুলদীপ যাদব, জয়দেব উনাদকাট, মুকেশ কুমার।
ওয়েস্ট ইন্ডিজের প্রথম একাদশ- ব্র্য়ান্ডন কিং,কাইল মেয়ার্স, আলিক আথানজে, শেই হোপ (অধিনায়ক ও উইকেটকিপার), শিমরন হেটমায়ার, কেসি কার্টি,রোমারিও শেফার্ড,ইয়ানিক কারিয়াহ,আলজারি যোশেফ,গুডাকেশ মোচি, জয়ডেন সিলেস












Click it and Unblock the Notifications