India vs West Indies ODI: শেষ কবে সাত নম্বরে ব্যাট? রোহিত ফিরে গেলেন অতীতের স্মৃতিতে
দুর্বল ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে তরুণদের সুযোগ দেওয়ার আভাস দিয়েছিলেন ভারত অধিনায়ক রোহিত শর্মা। প্রথম একদিনের ম্যাচে কথা রাখলেন রোহিত। ব্যাটিং ওর্ডারে তরুণ ক্রিকেটারদের যতটা সম্ভব বেশি সুযোগ দিলেন। ম্যাচ জিততে দরকার ছিল ১১৫ রান, কিন্তু অল্প রান তুলতেও ব্যাট হাতে নামতে হল অধিনায়ক রোহিত শর্মাকে। তাও সাত নম্বরে।
বার্বাডোজে প্রথম একদিনের ম্যাচে ভারতের হয়ে শুভমন গিল এবং ঈশান কিষাণ ব্যাটিং ওপেন করতে নামেন। ওপেনিংয়ের বদলে রোহিত সাত নম্বরে ব্যাটিং করতে নামেন। ম্যাচ জেতার পর ৭ নম্বরে ব্যাট করতে নামা নিয়ে রোহিত ফিরে গেলেন স্মৃতির সরণিতে। কেন নামলেন সাত নম্বরে? হিটম্যানের উত্তর মন জিতে নিল ক্রিকেটপ্রেমীদের।

২০০৭ সালে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হওয়ার পর রোহিত প্রথম বার ৭ নম্বরে খেলেছিলেন। তারপর প্রোমোশন হয়ে মিডল অর্ডার এবং বিগত কয়েক বছরে ওপেন করতে নামেন হিটম্যান।তবে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে প্রথম একদিনের ম্যাচে রোহিত নামলেন সাত নম্বরে।
ম্যাচ শেষে টিম জার্সিতে অভিষেকের স্মৃতিতে ফিরে যান রোহিত। ভারত অধিনায়ক বলেন, 'অভিষেক ম্যাচে আমি ভারতের হয়ে সাত নম্বরে ব্যাট করেছিলাম। সেই দিনগুলোর কথা মনে পড়ে গেল।' রোহিত ২০০৭ সালের ২৩ জুন দেশের হয়ে প্রথম একদিনের আন্তর্জাতিক ম্যাচ খেলেছিলেন,কিন্তু আয়ারল্যান্ডের বিরুদ্ধে সেই ম্যাচে সুযোগ পাননি ব্যাট করার। কিন্তু এর তিনদিন পর দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ম্যাচে ব্যাট করার সুযোগ পেয়েছিলেন।

ব্যাটিং ওর্ডারে পরিবর্তন নিয়ে ম্যাচ শেষে রোহিত বলেন, 'প্রতিপক্ষকে ১১৪ রানে অল আউট করার পর আমরা এটুকু পরীক্ষা করার জায়গায় ছিলাম। সবসময় এই পরিস্থিতি থাকে না, ফলে তরুণ ক্রিকেটারদের এতটা সুযোগ দেওয়াও সম্ভব হয়ে উঠে না। দলে নতুন যারা রয়েছে, তাদের আমি সুযোগ করে দিতে চেয়েছিলাম।'
একইসঙ্গে ভারত অধিনায়ক বলেন, 'যখনই সম্ভব হবে সুযোগ করে দেওয়ার, তখনই এই ধরনের সিদ্ধান্ত নেওয়া হবে। ওদের ১১৪ রানে অলআউট করার পর, আমরা ভেবেছিলাম যে, এই ছেলেগুলোকে পরখ করে দেখি। আমার মনে হয় না, এরকম সুযোগ বারবার আসবে। তাই তরুণদের ব্যাট করতে পাঠিয়ে ছিলাম।'
Starting the ODI series on a winning note 👏 👏#TeamIndia | #WIvIND pic.twitter.com/fVbEHRSmAw
— BCCI (@BCCI) July 27, 2023
প্রথম ওডিআই-এর পর কেনসিংটনের পিচ নিয়ে উঠেছে প্রশ্ন। ম্যাচ শেষে ভারত অধিনায়ক এই প্রসঙ্গে জানিয়েছেন, 'আমি বুঝতেই পারিনি পিচ এমন আচরণ করবে। দলের প্রয়োজন ছিল আগে বল করার। এই পিচে পেসার এবং স্পিনারদের জন্য অনেক কিছু ছিল। আমাদের বোলারেরা অল্প রানে আটকে রাখে ওদের।'












Click it and Unblock the Notifications