India vs West Indies ODI: শেষ ম্যাচেও বিশ্রামে বিরাট-রোহিত? সিরিজ জয়ে আত্মবিশ্বাসী টিম ইন্ডিয়া

মঙ্গলবার শেষ একদিনের ম্যাচে মুখোমুখি হচ্ছে ভারত ওয়েস্ট ইন্ডিজ। সিরিজের নির্ণায়ক ম্যাচ হতে চলেছে পোর্ট অফ স্পেনে। প্রথম ম্যাচে জয়ের পর দ্বিতীয় ম্যাচে ধাক্কা খেয়েছে টিম ইন্ডিয়া। তবে সিরিজের শেষ ম্যাচেও জারি থাকবে পরীক্ষা-নিরীক্ষার ধারা।

দ্বিতীয় একদিনের ম্যাচে রোহিত বিরাটরা ছিলেন বিশ্রামে। নির্ণায়ক ম্যাচে কী খেলবেন দুই তারকা? বিরাট সিরিজের প্রথম একদিনের ম্যাচে ব্যাট হাতে নামেননি, দ্বিতীয় একদিনের ম্যাচে আবার প্রথম একাদশেই ছিলেন না। এই পরিস্থিতি সিরিজের শেষ ম্যাচেও তাঁদের বিশ্রামে রাখা হবে না খেলানো হবে তা চূড়ান্ত নয়।

ভারত

বিশ্বকাপের প্রস্তুতির লক্ষ্যে ক্যারিবিয়ানদের বিরুদ্ধে তিন ম্যাচের একদিনের সিরিজ খেলতে নেমেছে ভারত। বৃহস্পতিবার ব্রিজটাউনের কেনসিংটন ওভালে প্রথম ম্যাচে অনায়স জয়ের পর শনিবার ক্যারিবিয়ানদের কাছে হার কিছুটা হলেও চাপে ফেলে দিয়েছে টিম ইন্ডিয়াকে।

ওয়েস্ট ইন্জিজের বিরুদ্ধে জুটি একদিনের ম্যাচে বিশেষত ব্যাটিং অর্ডারে একাধিক পরীক্ষা নিরীক্ষা করেছিল ভারত। বিশ্বকাপের আগে ব্যাটিং বিভাগে টিম ম্যানেজমেন্ট বিকল্প খুঁজছে। প্রথম একদিনের ম্যাচে ওপেন করেন ঈশান কিষাণ। ব্যাট হাতে অর্ধশতরানে ভরসা দিয়েছেন।

ভারত

কিন্তু ভারতীয় দলকে চিন্তায় রেখেছে শুভমান গিল এবং সূর্যকুমার যাদবের পারফরম্যান্স। ওপেনিংয়ে দলকে দিশা দেখাতে পারছেন না গিল। অন্যদিকে টি টোয়েন্টিতে ভালো খেললেও একদিনের ক্রিকেটে নিজেকে প্রমাণ করতে ব্যর্থ সূর্য। মঙ্গলবার মিডল অর্ডারে আরও একবার সুযোগ পেতে চলেছেন সূর্যকুমার এবং সঞ্জু স্যামসন।

ম্যাচের আগের দিন রবীন্দ্র জাদেজা বলেন, 'আমরা অত্যন্ত আত্মবিশ্বাসী এটা নিয়ে কোনও সন্দেহ নেই। দ্বিতীয় ম্যাচে আমরা হেরেছি, হতেই পারে একটা ম্যাচে। আমরা ভিন্নধর্মী খেলার চেষ্টা করছি সেখানে একটা ম্যাচে ফলাফল অন্যরকম হতেই পারে। অবশ্যই আমরা নিজেদের সেরাটা দিয়ে সিরিজ জয়ের চেষ্টা করব।'

বিরাট

রোহিত শর্মা না খেললে অধিনায়ক থাকবেন হার্দিক পাণ্ডিয়াই। এটাই ক্যারিবিয়ান সফরে বিরাট রোহিতদের শেষ ম্যাচ। তারা টি টোয়েন্টির দলে নেই। ক্রিকইনফোর প্রতিবেদন অনুসারে প্রথমে বোলিং করলে রোহিত-বিরাটদের বিশ্রাম দেওয়া হবে।


ভারতের সম্ভাব্য একাদশ- ঈশান কিষাণ, শুভমান গিল,সঞ্জু স্যামসন , সূর্যকুমার যাদব, হার্দিক পাণ্ডিয়া(অধিনয়াক), অক্ষর প্যাটেল, রবীন্দ্র জাদেজা, শার্দুল ঠাকুর, কুলদীপ যাদব, উমরান মালিক, মুকেশ কুমার।

ওয়েস্ট ইন্ডিজের সম্ভাব্য একাদশ- শেই হোপ (অধিনায়ক ও উইকেটকিপার), কাইল মেয়ার্স, ব্র্য়ান্ডন কিং, আলিক আথানজে, শিমরন হেটমায়ার,রভম্যান পাওয়েল,রোমারিও শেফার্ড,ইয়ানিক কারিয়াহ, ডমিনিক রাকেস, জেডেন সিলেস অথবা আলজারি যোশেফ,গুডাকেশ মোচি

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+