India vs West Indies ODI: প্রত্যাশা পূরণে ব্যর্থ, গিল-সূর্যদের পাশে দাঁড়িয়ে সাফাই দিলেন দ্রাবিড়

ক্রিকেটার জীবনে তাঁর নাম ছিল দ্য ওয়াল। দল বিপদে পড়লেই চওড়া কাঁধে দায়িত্ব তুলে নিতেন। বিদেশের মাটিতে ডিফেন্সিভ ক্রিকেট খেলতেন রাহুল দ্রাবিড়। ক্রিকেটার থেকে কোচ হয়েছেন। কিন্তু ভূমিকা পাল্টাননি। শনিবার দলের হারের পর সমালোচনার মুখে পড়া ক্রিকেটারদের সামনে ঢাল হয়ে দাঁড়ালেন কোচ দ্রাবিড়। ডিফেন্স করলেন শুভমান গিল থেকে সূর্যকুমার যাদবকে।

বিশ্বকাপের আগে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে একদিনের সিরিজকে মূলত পরীক্ষা নিরীক্ষার জন্য বেছে নিয়েছে ভারতীয় টিম ম্যানেজমেন্ট। বিশ্বকাপের আগে বিকল্পের সংখ্যা বাড়াতে এই সিরিজে তরুণ ক্রিকেটারদের আরও বেশি সুযোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে টিম ইন্ডিয়ার থিঙ্ক ট্যাঙ্ক। প্রথম একদিনের ম্যাচের পর শনিবারও যা ছিল অব্যাহত।

 দ্রাবিড়

বার্বাডোজে দ্বিতীয় একদিনের ম্যাচে বিরাট রোহিতের মতো দুই সিনিয়র ক্রিকেটারকে ছাড়া একেবারেই ভালো পারফরম্যান্স করতে পারেনি টিম ইন্ডিয়া। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দ্বিতীয় একদিনের ম্যাচে হারের মুখ দেখতে হয়েছে ভারতীয় দলকে। এমনকি টিম ম্যানেজমেন্টের আস্থার মান রাখতেও ব্যর্থ হয়েছেন তরুণ তুর্কিরা।

ঈশান কিষাণ ছাড়া ব্যাটিংয়ে প্রত্যেকেই ব্যর্থ হয়েছেন। আবারও বড় রান করতে ব্যর্থ হলেন শুভমান গিল। ঈশান কিষান এবং শুভমন গিল প্রথম উইকেটেই ৯০ রানের জুটি বেঁধেছিলেন। ৩৪ রানে গিল নিজের উইকেটটি ছুঁড়ে দিয়ে আসতেই খেলা বদলে যায়। বড় রান না পাওয়ায় শুভমানকে নিয়ে শুরু হয়েছে সমালোচনা। যদিও কোচ দ্রাবিড় কিন্তু গিলের পাশেই থাকলেন।

ভারত

সাংবাদিক সম্মেলনে এসে দ্রাবিড় বলেন, 'গিল তিন ফর্ম্যাটেই দলের গুরুত্বপূর্ণ সদস্য। আমি শুভমানকে নিয়ে একেবারেই উদ্বেগে নেই। ও ভালো খেলছে। প্রতিটি ম্যাচের পর কখনই একটা মানুষকে নিয়ে সমালোচনা করা যায় না। এই পরিবেশে ব্যাটিং করা কঠিন। আশা করছি ত্রিনিদাদে ও আমাদের একটা ভালো ইনিংস উপহার দিতে পারবে।'

সূর্যকুমার যাদব, যিনি কিনা বিশ্বকাপের দলে ঢোকার জন্য পরীক্ষা দিচ্ছেন, তিনিও ২৪ রান করে আবারও উইকেট ছুঁড়ে দিয়ে এলেন। একদিনের ক্রিকেটে এখনও নিজেকে সেভাবে মেলে ধরতে পারছেন না মু্ম্বইকর। সূর্যের প্রসঙ্গে দ্রাবিড় বলেন, 'টি টোয়েন্টি এবং ঘরোয়া ক্রিকেটে ওর পারফরম্যান্স সবাই জানে। কিন্তু একদিনের ক্রিকেটে এখনও সেভাবে প্রতিযোগিতার মুখোমুখি হয়নি।'

India vs West Indies

একইসঙ্গে সূর্য প্রসঙ্গে টিম ইন্ডিয়ার কোচ বলেন, 'একদিনের ক্রিকেটে ওর এখনও শেখার পর্ব চলছে। কীভাবে কঠিন পরিস্থিতিতে মিডল ওর্ডারে ব্যাট করতে হবে সেটা ওকে শিখতে হবে। আরও কিছুটা সুযোগ পেলে সহজেই সেটা শিখে নিতে পারবে।'

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+