India vs West Indies ODI: একদিনের ম্যাচে অভিষেক মুকেশের, জেনে নিন ভারতের প্রথম একাদশ
টেস্ট সিরিজ অতীত। বৃহস্পতিবার থেকে টিম ইন্ডিয়ার মিশন ওডিআই। বিশ্বকাপের প্রস্তুতির লক্ষ্যে ক্যারিবিয়ানদের বিরুদ্ধে তিন ম্যাচের একদিনের সিরিজ খেলতে নামল ভারত। বৃহস্পতিবার ব্রিজটাউনের কেনসিংটন ওভালে প্রথম ম্যাচে টসে জিতে বল করার সিদ্ধান্ত নেন ভারত অধিনায়ক রোহিত শর্মা।
টেস্ট দলের পর এবার একদিনের দলে অভিষেক হল বাংলার মুকেশ কুমারের। পোর্ট অফ স্পেনে দ্বিতীয় টেস্টে ভারতীয় দলে অভিষেক হয়েছিল বঙ্গ পেসারের। লাল বলের পর সাদা বলেও টিম ইন্ডিয়ার সংসারে নতুন সদস্য হলেন মুকেশ।

ম্যাচ শুরুর কয়েক ঘণ্টা আগে জানানো হয় একদিনের সিরিজে খেলতে পারবেন না মহম্মদ সিরাজ। ফলে শার্দূল, উমরানের সঙ্গী হিসাবে তৃতীয় পেসার হিসাবে কে খেলবেন এটা নিয়ে জল্পনা তৈরি হয়। শেষ পর্যন্ত উনাদকাট নয় বাংলার পেসার মুকেশের উপরই ভরসা রাখল টিম ম্যানেজমেন্ট।
পেস অ্যাটাকে সিরাজ না খেলায় নেতৃত্ব দেবেন শার্দূল ঠাকুর। দুই তরুণ পেসারের উপর নজর থাকবে। চতুর্থ পেসার হিসাবে থাকছেন হার্দিক পাণ্ডিয়া। বিশ্বকাপের আগে পাণ্ডিয়ার পারফরম্যান্সের দিকে তাকিয়ে আছে টিম ম্যানেজমেন্ট। তবে কুলদীপ চাহাল জুটির প্রত্যাবর্তন হল না এই ম্যাচে। জাদেজার সঙ্গী হলেন কুলদীপ। বাইরে থাকতে হল চাহালকে।
#TeamIndia have won the toss and elect to bowl first in the 1st ODI.
— BCCI (@BCCI) July 27, 2023
Live - https://t.co/lFIEPnpOrO… #WIvIND pic.twitter.com/TVjy1ks2aR
টেস্ট সিরিজে যতটা দুর্বল দেখিয়েছে, ওয়েস্ট ইন্ডিজের সাদা বলের দল কিন্তু বেশ শক্তিশালী। বেশ কয়েকজন ভালো ক্রিকেটার রয়েছেন, যাঁরা আইপিএলে দারুণ পারফরম্যান্স করেছেন। শিমরন হেটমায়ার ও ওশেন থমাস দলে প্রত্যাবর্তন করেছেন অনেক দিন পর।
ভারতীয় দল ওয়েস্ট ইন্ডিজে টেস্ট সিরিজ ১-০ ব্যবধানে জিতেছে। বৃষ্টি বাধা হয়ে না ২-০ অসম্ভব ছিল না। কিন্তু বিশ্বকাপের আগে ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইটওয়াশ করে আত্মবিশ্বাস বাড়িয়ে নিতে চাইবে টিম ইন্ডিয়া।
News from Barbados - Mukesh Kumar is all set to make his ODI debut for #TeamIndia 👏👏#WIvIND pic.twitter.com/TfbHMnv7in
— BCCI (@BCCI) July 27, 2023
ভারতের একাদশ- রোহিত শর্মা (অধিনায়ক), শুভমান গিল, বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, হার্দিক পাণ্ডিয়া, ঈশান কিষাণ, রবীন্দ্র জাদেজা, শার্দুল ঠাকুর, কুলদীপ যাদব, উমরান মালিক , মুকেশ কুমার।
ওয়েস্ট ইন্ডিজের একাদশ- শেই হোপ (অধিনায়ক ও উইকেটকিপার), কাইল মেয়ার্স, ব্র্য়ান্ডন কিং, আলিক আথানজে, শিমরন হেটমায়ার,রভম্যান পাওয়েল,রোমারিও শেফার্ড,ইয়ানিক কারিয়াহ, ডমিনিক রাকেস, জেডেন সিলেস,গুডাকেশ মোচি












Click it and Unblock the Notifications