ভারতের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজে দুই তারকাকে ফেরালো ওয়েস্ট ইন্ডিজ
ভারতের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজের প্রথম দুই ম্যাচের জন্য মিস্ট্রি স্পিনার সুনীল নারিন ও বিধ্বংসী ব্যাটসম্যান কাইরন পোলার্ডকে দলে নিল ওয়েস্ট ইন্ডিজ
৩ অগাস্ট থেকে টি-টোয়েন্টি সিরিজ দিয়ে ঘরের মাঠে ভারতের বিরুদ্ধে খেলা শুরু করছে ওয়েস্ট ইন্ডিজ। প্রথমে ৩ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ, এরপর ৩ ম্যাচের ওয়ান ডে ও ২ ম্যাচের টেস্ট সিরিজ খেলবে ক্যারিবিয়ানরা। কোহলিরদের সফর শুরুর সেই টি-টোয়েন্টি সিরিজেই ওয়েস্ট ইন্ডিজ দলে ফিরলেন দুই স্পেশালিস্ট ক্রিকেটার।

ভারতের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজের প্রথম দুই ম্যাচের জন্য মিস্ট্রি স্পিনার সুনীল নারিন ও বিধ্বংসী ব্যাটসম্যান কাইরন পোলার্ডকে দলে নিল ওয়েস্ট ইন্ডিজ।শেষবার ২০১৭ সালে ইংল্যান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজের দলে ছিলেন নারিন। অন্যদিকে ২০১৮ সালে ওয়েস্ট ইন্ডিজের ভারত সফরে শেষবার দেশের হয়ে টি-টোয়েন্টি জার্সি গায়ে চাপিয়েছিলেন কাইরন পোলার্ড।
সেই সঙ্গে ভারতের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজের জন্য ঘোষিত ওয়েস্ট ইন্ডিজ দলে রয়েছেন আন্দ্রে রাসেল। বিশ্বকাপের মাঝে চোট পেয়ে ইংল্যান্ড থেকে দেশে ফিরে এসেছিলেন। সেকারণেই ভারতের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজের স্কোয়াডে থাকলেও ফিটনেস টেস্ট পাশ করলে দলে সুযোগ পাবেন তিনি।
ভারতের বিরুদ্ধে ঘোষিত ১৪ সদস্যের ওয়েস্ট ইন্ডিজ টি-টোয়েন্টি দল
জন ক্যাম্পবেল, এভিন লুইস, সিমরন হেটমায়ের, নিকোলাস পুরান, কাইরন পোলার্ড, রভম্যান পওয়েল, কার্লোস ব্রেথওয়েট(অধিনায়ক), কিমো পল, সুনীল নারিন,শেলডন কোটরেল, ওশানে থমাস, অ্যান্থনি ব্রাম্বলে, আন্দ্রে রাসেল,খারি পিয়েরে।












Click it and Unblock the Notifications