চতুর্থ ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের কাছে ১১ রানে হার কোহলিদের, পড়ুন ম্যাচ রিপোর্ট
চতুর্থ একদিনের ম্যাচে বিরক্তিকর স্লো ব্যাটিং করে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ১১ রানে ম্যাচ হারল বিরাট কোহলির ভারত।
অ্যান্টিগায় সিরিজের চতুর্থ একদিনের ম্যাচে বিরক্তিকর স্লো ব্যাটিং করে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ১১ রানে ম্যাচ হারল বিরাট কোহলির ভারত। মাত্র ১৮৯ রান তাড়া করতে নেমে ১৭৮ রানেই অলআউট শক্তিশালী ভারতীয় ব্যাটিং। ক্যারিবিয়ানরা ম্যাচ জিতল ১১ রানে। একইসঙ্গে সিরিজ বাঁচিয়ে রাখল।
অথচ শুরুটা এমন ছিল না। টসে গিয়ে স্যার ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়ামে ব্যাটিং নেয় ওয়েস্ট ইন্ডিজ। ভারতীয় বোলাররা দারুণ বল করেন। উমেশ যাদব ও হার্দিক পাণ্ড্য ৩টি করে উইকেট নেন। এছাড়া কুলদীপ যাদবও ২টি উইকেট নেন।

ওয়েস্ট ইন্ডিজের হয়ে কেউই বড় রান পাননি। এলভিন লিউয়িস ৩৫, কাইল হোপ ৩৫, সাইহোপ ২৫, রস্টন চেস ২৪, জেসন মহম্মদ ২০ রান করেন। সবমিলিয়ে খুঁড়িয়ে খুঁড়িয়ে কোনওমতে ৫০ ওভারে ৯ উইকেটে ১৮৯ রান তোলে জেসন হোল্ডারের দল।
জবাবে ব্যাট করতে নেমে সহজেই যে রান তুলে ফেলার কথা, তাই তুলতে পারলেন না কোহলিরা। একমাত্র অজিঙ্ক রাহানে ৬০ রানের গোছানো ইনিংস খেলেন। বাকী কেউই বলার মতো পারফরম্যান্স দিতে পারেননি। মহেন্দ্র সিং ধোনি ৫৪ রান করলেও ১১৪ বল খেলেন। ওয়েস্ট ইন্ডিজের হয়ে অধিনায়ক জেসন হোল্ডার মাত্র ২৭ রান দিয়ে ৫টি উইকেট নেন। এছাড়া আলজারি জোসেফ ২টি উইকেট নেন।
এছাড়া শিখর ধাওয়ান, ৫, বিরাট কোহলি ৩, দীনেশ কার্তিক ২, কেদার যাদব ১০, হার্দিক পাণ্ড্য ২০ ও রবীন্দ্র জাদেজা ১১ রান করেন। তবে প্রত্যেকেই এত বেশি বল খেলেন যে ১৭৮ রানে অলআউট হলেও ভারত ৪৯.৪ ওভার খেলে ফেলেছিল।
এদিন হারের ফলে সাবাইনা পার্কে সিরিজের শেষ একদিনের ম্যাচ আরও আকর্ষণীয় হয়ে গেল। ভারত ২-১ এগিয়ে রয়েছে। শেষ ম্যাচে ক্যারিবিয়ানরা জিতলে সিরিজ অমীমাংসিত রেখেই ফিরে আসতে হবে কোহলির দলকে।












Click it and Unblock the Notifications