হায়দরাবাদ টেস্ট, ৫ উইকেট নিয়ে ওয়েস্টইন্ডিজকে ম্যাচে রাখলেন জেসন হোল্ডার, ভারতের লিড মাত্র ৫৬ রানের

ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজ হায়দরাবাদ টেস্টের তৃতীয় দিনের লাঞ্চ বিরতিতে প্রতিবেদন। 

প্রথম টেস্টে খেলতে পারেননি ওয়েস্ট ইন্ডিয়ান অধিনায়ক জেসন হোল্ডার। দ্বিতীয় টেস্টে দলে ফিরে এসেই প্রথমে ব্যাটে মূল্যবান ৫২টি রান যোগ করলেন, তারপর ভারতের ইনিংসে ৫ উইকেট দখল করে হায়দরাবাদ টেস্টের তৃতীয় দিন মধ্যাহ্নভোজের বিরতির আগে ভারতকে আটকে রাখলেন ৩৬৭ রানে। ফলে প্রথম ইনিংসে ভারত মাত্র ৫৬ রানের লিড পেল।

হোল্ডারের ৫ উইকেট, ভারতের লিড মমাত্র ৫৬ রানের

দ্বিতীয় দিনের শেষ সেশনটা আজিঙ্কা রাহানে ও ঋষভ পন্থ যেভাবে ব্যাট করেছিলেন তাতে প্রথম ইনিংসে ভারত বড় রানের লিড নেমে এমনটাই আশা করা হয়েছিল। কিন্তু দিনের তৃতীয় ওভারেই আঘাত হানেন হোল্ডার। ভারতের সহঅধিনায়ককে ৮০ রানে ফিরিয়ে দেন তিনি। শরীর থেকে দূরের বল তাড়া করতে গিয়ে গালি অঞ্চলে ধরা পড়েন রাহানে। ওই ওভারেই দুই বল পরে কোনও রান না করে ফিরে যান জাদেজাও।

এরপর আরও একটি নিশ্চিত শতরান মাঠে ফেলে আসেন ঋষভ পন্থও। গেব্রিয়েল শ্যাননের একটি বাউন্সার তিনি অফসাইডে ওড়াতে গিয়েছিলেন। কিন্তু কভার এলাকায় ধরা পড়ে প্রথম টেস্টের মতো ফের একবার ৯২ রানেই প্যাভিলিয়নে ফিরতে হল তাঁকে।

সেইসময় ভারতের রান ছিল ৩২২-৭। ওয়েস্ট ইন্ডিজের থেকে মাত্র ১১ রানে এগিয়ে ছিল ভারত। এরপর সেই লিডটাকে আরও একটু বাড়িয়ে নিয়ে যান আর অশ্বিন (৩৫)। হোল্ডার মোট ৫৬ রান দিয়ে ৫ উইকেট দখল করেন। ভারতের মাটিতে পঞ্চম ক্রিকেটার হিসেবে তিনি অর্ধশতরান ও ৫ উইকেট দখল করলেন। এখন দ্বিতীয় ইনিংসে ওয়েস্ট ইন্ডিজকে কত তাড়াতাড়ি শেষ করতে পারেন ভারতীয় বোলাররা, তার উপরই নির্ভর করছে ম্যাচের ভাগ্য।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+