ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজ টেস্ট সিরিজ: অশ্বিনের আগে কুলদীপকে রাখছেন হরভজন সিং

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে আসন্ন টেস্ট সিরিজে ভারতীয় দলের প্রথম স্পিনার হিসেবে কুলদীপ যাদবকে দেখতে চান বলে জানালেন হরভজন সিং।

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে আসন্ন টেস্ট সিরিজে ভারতীয় দলের প্রথম স্পিনার হিসেবে কুলদীপ যাদবকে দেখতে চান বলে জানালেন হরভজন সিং।

ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজ টেস্ট সিরিজ: অশ্বিনের আগে কুলদীপকে রাখছেন হরভজন সিং

২২ অগাস্ট থেকে ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজ টেস্ট সিরিজ শুরু হচ্ছে। সেই সিরিজে ভারতীয় স্পিনবিভাগে অভিজ্ঞ অশ্বিনই টিম ম্যানেজমেন্টের প্রথম পছন্দ হবেন সেটা নতুন করে বলতে হবে না। সীমিত ওভারে কুলদীপ-চাহাল জুটির উত্থানের পর জাতীয় দলের সংক্ষিপ্ত ফর্ম্যাটে সেভাবে সুযোগ পান না অ্যাশ। তাই টেস্ট ফর্ম্যাটেই নিজেকে উজাড় করে দেন অশ্বিন।

তবে কুলদীপের উত্থানও ঈর্ষণীয়। অশ্বিনের অনুপস্থিতিতে সুযোগ পেয়ে প্রতিবারই দারুণভাবে কাজে লাগিয়েছেন ভারতীয় চায়নাম্যান। ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার মাটিতে শেষ দুই টেস্ট সিরিজেও গুরুত্বপূর্ণ সয়ম অশ্বিন চোট পাওয়ায় স্পিনবিভাগে অটোমেটিক চয়েস হিসেবে ঢুকেছেন কুলদীপ। শুধু তাই নয়, ভারতের অস্ট্রেলিয়া সফরে সিডনি টেস্টে পাঁচ উইকেট তুলে নিয়েছিলেন।

তবে এবার বিকল্প হিসেবে নয়, কোহলির দলে কুলদীপকে স্পিনবিভাগে প্রথম পছন্দ হিসেবে দেখতে চান, হরভজন। ভাজ্জি বলেছেন, আসন্ন টেস্ট সিরিজে অশ্বিনের আগে কুলদীপকে রাখা উচিত। সঙ্গে তিনি জুড়েছেন,'সাম্প্রতিক সময়ের বিচারে কুলদীপ কেরিয়ারের সেরা ফর্মে রয়েছে। বিশেষ করে বাঁ-হাতিদের ব্যাটসম্যানদের বিরুদ্ধে। সীমিত ওভারের এই স্পিনারকে এখন ধারাবাহিকভাবে টেস্টে খেলানো উচিত। '

প্রসঙ্গত শেষবার ওয়েস্ট ইন্ডিজ সফরে টেস্ট সিরিজে ১৭ উইকেট নিয়ে সিরিজ সেরা হয়েছিলেন অশ্বিন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+