India vs West Indies 1st ODI: বিশ্বকাপের প্রস্তুতি ভারতের, ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে রোহিতদের একাদশ কেমন হবে?

India vs West Indies First ODI: বৃহস্পতিবার থেকে ব্রিজটাউনের কেনসিংটন ওভালে শুরু হচ্ছে ভারত-ওয়েস্ট ইন্ডিজ একদিনের সিরিজ। রোহিত শর্মার নেতৃত্বাধীন দল বিশ্বকাপের প্রস্তুতি শুরু করবে জোরকদমে।

ওয়েস্ট ইন্ডিজ অবশ্য অক্টোবর-নভেম্বরে অনুষ্ঠেয় বিশ্বকাপে যোগ্যতা অর্জন করতে পারেনি। ভবিষ্যতের জন্য শক্তিশালী মেন ইন ব্লু-র বিরুদ্ধে এই সিরিজ ক্যারিবিয়ান ব্রিগেডের তরুণ ক্রিকেটারদের কাছে শিক্ষণীয় হতে চলেছে।

India vs West Indies 1st ODI: বিশ্বকাপের প্রস্তুতি ভারতের

ভারতীয় দল ওয়েস্ট ইন্ডিজে টেস্ট সিরিজ ১-০ ব্যবধানে জিতেছে। বৃষ্টি না হলে ২-০ অসম্ভব ছিল না। কিন্তু বিশ্বকাপের আগে ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইটওয়াশ করে আত্মবিশ্বাস বাড়িয়ে নিতে চাইবে ভারত। আগামী বছর এখানেই টি ২০ বিশ্বকাপ। ওয়েস্ট ইন্ডিজের পিচের চরিত্র বদলে গিয়েছে। ফলে বিশ্বকাপের কম্বিনেশন চূড়ান্ত করার প্রক্রিয়া চালানোর ফাঁকে উইকেটের সঙ্গে মানিয়ে নিতে চাইবেন রোহিতরা।

টেস্ট দল যতটা নড়বড়ে দেখিয়েছে, ওয়েস্ট ইন্ডিজের সাদা বলের দল কিন্তু হেলাফেলার নয়। বেশ কয়েকজন তারকা ক্রিকেটার রয়েছেন, যাঁরা আইপিএলে দারুণ সফল। শিমরন হেটমায়ার ও ওশেন থমাস দলে ফিরেছেন অনেক দিন পর। নিকোলাস পুরাণ, জেসন হোল্ডার, কিমো পলদের অনুপস্থিতিতে তারুণ্যে আস্থা রাখছে শেই হোপের দল।

India vs West Indies 1st ODI: বিশ্বকাপের প্রস্তুতি ভারতের

২০২৩ সালে বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজ না থাকলেও ২০২৭ সালে ওডিআই ফরম্যাটে পরবর্তী বিশ্বকাপে তাদের খেলতে অসুবিধা হবে না। কারণ সেখানে ১৪টি দল থাকবে আইসিসি দলগত ক্রমতালিকা অনুযায়ী। তরুণ ক্রিকেটাররা ওয়েস্ট ইন্ডিজকে চেনা ছন্দে ফেরানোর লম্বা সময় পাবেন।

২০১৯ সালের ডিসেম্বরে চেন্নাইয়ে ভারত শেষবার একদিনের আন্তর্জাতিকে হেরেছিল ওয়েস্ট ইন্ডিজের কাছে। তারপর ৮টি সাক্ষাতের সব কটিতেই জিতেছে। এই স্টেডিয়ামে গত অগাস্টে নিউজিল্যান্ডের বিরুদ্ধে তিনটি ওডিআই খেলেছিল ওয়েস্ট ইন্ডিজ। প্রথম ইনিংসের স্কোর ছিল যথাক্রমে ১৯০, ২১২ ও ৩০১। সিমারদের সঙ্গে সফল হয়েছিলেন স্পিনাররা।

বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ২০ শতাংশ। তবে শনিবার এখানেই দ্বিতীয় একদিনের আন্তর্জাতিক, সেদিন বৃষ্টির সম্ভাবনা রয়েছে ৫০ শতাংশ। ভারত হার্দিক পাণ্ডিয়া ও রবীন্দ্র জাদেজার সঙ্গে তৃতীয় অলরাউন্ডার হিসেবে অক্ষর প্যাটেল ও শার্দুল ঠাকুরের মধ্যে কাকে খেলায় সেটা দেখার। উইকেটকিপার হিসেবে সঞ্জু স্যামসনের চেয়ে এগিয়ে ঈশান কিষাণ।

ভারতীয় দলে মুকেশ কুমারের অভিষেক হতে পারে। মহম্মদ সিরাজের জায়গা নিশ্চিত। উমরান মালিক, জয়দেব উনাদকাট ও মুকেশ কুমারের মধ্যে একজন তাঁর সঙ্গী হতে পারেন। যুজবেন্দ্র চাহালের চেয়ে এগিয়ে রয়েছেন কুলদীপ যাদব।

India vs West Indies 1st ODI: বিশ্বকাপের প্রস্তুতি ভারতের

ভারতের সম্ভাব্য একাদশ- রোহিত শর্মা (অধিনায়ক), শুভমান গিল, বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, হার্দিক পাণ্ডিয়া, সঞ্জু স্যামসন বা ঈশান কিষাণ, রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল বা শার্দুল ঠাকুর, কুলদীপ যাদব, মহম্মদ সিরাজ, উমরান মালিক বা জয়দেব উনাদকাট বা মুকেশ কুমার।

ওয়েস্ট ইন্ডিজের সম্ভাব্য একাদশ- ব্র্য়ান্ডন কিং, কাইল মেয়ার্স, কেসি কার্টি, শেই হোপ (অধিনায়ক ও উইকেটকিপার), শিমরন হেটমায়ার, রভম্যান পাওয়েল, রোমারিও শেফার্ড, কেভিন সিনক্লেয়ার, আলজারি জোসেফ, গুডাকেশ মোচি বা ইয়ানিক কারিয়াহ বা ওশেন থমাস, জেডেন সিলেস।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+