আজ মুখোমুখি ভারত ও ওয়েস্ট ইন্ডিজ : লড়াই জমে উঠবে যাদের মধ্যে
পারথ, ৬ মার্চ : বিশ্বকাপের পুল বি ম্যাচে আর কিছুক্ষণ পরই দ্বৈরথে নামবে ভারত ও ওয়েস্ট ইন্ডিজ। ধারেভারে অ্যাডভান্টেজ ইন্ডিয়া হলেও গেইলদের হালকাভাবে নিচ্ছে না টিম ইন্ডিয়া। বরং নিজেদের স্বাভাবিক আগ্রাসী খেলা খেলেই ক্যারিবিয়ানদের বিরুদ্ধে বাজিমাত করতে চায় টিম ইন্ডিয়া।
ওয়াকার পিচের অবস্থা দেখে দুই টিমই টসে জিতে আগে ব্যাট করতে চাইছে। আগের ম্যাচের দল অপরিবর্তিত রাখছে ভারত।

আসুন দেখে নেওয়া যাক আজ দ্বৈরথ জমে উঠবে যার কাদের মধ্যে
গেইল বনাম শামি
ইতিমধ্যেই বিশ্বকাপে একটি দ্বিশতরান করে ভালোভাবেই রানে ফিরে এসেছেন ক্রিস গেইল। ভারতের বিরুদ্ধেও রান করার জন্য মুখিয়ে থাকবেন তিনি।
এখনও পর্যন্ত বিশ্বকাপে ভারতের সেরা পেস বোলার শামি। অস্ট্রেলিয়ার পেস ও বাউন্সকে ভালোই কাজে লাগাচ্ছেন তিনি। আজ ভয়ঙ্কর গেইলকে থামানোর দায়িত্ব প্রথমে তাঁর উপরেই থাকবে।
গেইল বনাম অশ্বিন
মাঠে নামার আগেই গেইলকে সরাসরি চ্যালেঞ্জ করে উত্তেজনার পারদ চড়িয়েছেন অশ্বিন। এর আগেও গেইলের বিরুদ্ধে ভালো রেকর্ড রয়েছে তাঁর।
স্যামুয়েলস বনাম অশ্বিন
মার্লন স্যামুয়েলস পেস বোলিংয়ের বিপক্ষে সাবলীল হলেও অশ্বিন ও জাডেজার স্পিন কতটা ভালো সামলান তার উপরও ওয়েস্ট ইন্ডিজের ভাগ্য নির্ভর করবে।
কোহলি বনাম কেমার রোচ
আগের বিশ্বকাপেও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে অসাধারণ খেলেছিলেন বিরাট। ফলে প্রথম দিকে তাড়াতাড়ি উইকেট পড়ে গেলে কেমার রোচের সঙ্গে লড়াই জমবে বিরাটের।
শিখর ধাওয়ান বনাম হোল্ডার
পেস অ্যাটাক দিয়ে ভারতকে চাপে ফেলার কথা বলেছেন ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক জেসম হোল্ডার। ফলে ভারতকে চাপে ফেলতে শিখর ধাওয়ানকে শুরুতেই আউট করতে চাইবেন হোল্ডার। কারণ দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ১৩৭ ও পাকিস্তানের বিরুদ্ধে ৭৩ রান করে ধাওয়ান ইতিমধ্যেই ফর্মে ফিরেছেন।












Click it and Unblock the Notifications