India vs West Indies: কোহলির বিরাট শতরানে কাকতালীয়ভাবে মিল সচিন ও গাভাসকরের সেঞ্চুরির, জবাব সমালোচকদেরও

India vs West Indies: ডমিনিকা টেস্টে শতরান না পেলেও বিরাট কোহলি গতকালই ত্রিনিদাদের পোর্ট অব স্পেনে শতরান হাঁকিয়েছেন। ভারত-ওয়েস্ট ইন্ডিজ শততম টেস্ট তথা নিজের ৫০০তম আন্তর্জাতিক ম্যাচে।

বিরাটের এটি টেস্ট কেরিয়ারের ২৯তম শতরান। পাঁচ বছর পর বিদেশের মাটিতে টেস্ট সেঞ্চুরি। যেটি আবার তাঁর আন্তর্জাতিক কেরিয়ারের ৭৬তম।

India vs West Indies: কোহলির বিরাট শতরানে কাকতালীয়ভাবে মিল সচিন ও গাভাসকরের সেঞ্চুরির

কোহলি এরপরই সমালোচকদের জবাব দিয়েছেন। তিনি স্পষ্ট করেছেন, মাইলস্টোন গুরুত্বপূর্ণ নয়, খেলায় নিজে কতটা প্রভাব বিস্তার করতে পারলেন সেটিকেই গুরুত্ব দেন। কোহলি বলেন, অন্যের নানা বিষয়ে কথা বলার বিষয় থাকতে পারে। আমার বিদেশে টেস্ট শতরানের সংখ্যা ১৫। এটা খারাপ রেকর্ড নয়। আমি দেশের চেয়ে বিদেশে বেশি টেস্ট সেঞ্চুরি পেয়েছি।

India vs West Indies: কোহলির বিরাট শতরানে কাকতালীয়ভাবে মিল সচিন ও গাভাসকরের সেঞ্চুরির

কোহলির কথায়, এটা সম্ভব হয়েছে আমি নিজের সেরাটা দিয়ে থাকি বলে। আমরা বিদেশেই ৩০টা ম্যাচ খেলি না। তবুও আমার কিছু হাফ সেঞ্চুরি রয়েছে। আমি যতটা পারি অবদান রাখার চেষ্টা করি। আমি ৫০ পেলেই অনেকে ভাবেন শতরান হাতছাড়া করলাম। ১২০ করে আউট হলে অনুভূতি হয় দ্বিশতরান মিস করার। আমার ১৫ বছরে কেরিয়ারে মাইলস্টোন, পরিসংখ্যানের কোনও অর্থ নেই।

India vs West Indies: কোহলির বিরাট শতরানে কাকতালীয়ভাবে মিল সচিন ও গাভাসকরের সেঞ্চুরির

বিরাট বলেন, দেশের হয়ে ৫০০টি ম্যাচ খেলতে পেরে আমি কৃতজ্ঞ। কোনওদিন এমনটা হবে কল্পনাও করিনি। তবু এটা হয়েছে কঠোর পরিশ্রমের ফলে। খেলার প্রতি দায়বদ্ধতা দেখালে তার সুফল মেলে, মন্তব্য বিরাটের। তিনি বলেন, ফিটনেসের কারণেই এক ফরম্যাট থেকে অন্য ফরম্যাটে মানিয়ে নেওয়া সহজ হয়।

India vs West Indies: কোহলির বিরাট শতরানে কাকতালীয়ভাবে মিল সচিন ও গাভাসকরের সেঞ্চুরির

২৯তম টেস্ট শতরান হাঁকিয়ে বিরাট ডন ব্র্যাডম্যানের নজির স্পর্শ করেছেন। এই শতরান হাঁকানোয় সচিন তেন্ডুলকরের সঙ্গে দারুণ মিল রয়েছে কোহলির। ২০০২ সালে এই পোর্ট অব স্পেনের কুইন্স পার্ক ওভালেই ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে কেরিয়ারের ২৯তম টেস্ট শতরান পেয়েছিলেন সচিন। বিরাটও একই মাঠে একই প্রতিপক্ষের বিরুদ্ধে ২৯তম টেস্ট শতরান পেলেন।

ভারত-ওয়েস্ট ইন্ডিজ শততম টেস্টে কোহলির শতরান মনে করাল সুনীল গাভাসকরকেও। ভারত ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যে ৫০তম টেস্টটিতে সুনীল গাভাসকর শতরান করেছিলেন। তিনি আউট হয়েছিলেন ১২১ রানে। ৪০ বছর পর দুই দেশের মধ্যে শততম টেস্টে বিরাট করলেন সেই ১২১ রানই।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+