ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজ: টেস্ট সিরিজ শুরুর আগে রানে ফিরলেন রাহানে
২২ অগাস্ট থেকে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দুই ম্যাচের টেস্ট সিরিজে মাঠে নামছে ভারতীয় দল। তার আগে প্রস্তুতি ম্যাচে ক্যারিবিয়ানদের বিরুদ্ধে রানের ছন্দে ফিরলেন রাহানে।
২২ অগাস্ট থেকে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দুই ম্যাচের টেস্ট সিরিজে মাঠে নামছে ভারতীয় দল। তার আগে প্রস্তুতি ম্যাচে ক্যারিবিয়ানদের বিরুদ্ধে রানের ছন্দে ফিরলেন রাহানে। অ্যান্টিগায় প্রথম টেস্টের আগে ওয়েস্ট ইন্ডিজ এ দলের বিরুদ্ধে বেসরকারি টেস্ট ম্যাচে নিজেদের ঝালিয়ে নিল ভারতীয় দল।

ব্যাটসম্যানদের পারফর্ম্যান্স
দ্বিতীয় ইনিংসে ব্যাট হাতে বড় রান পেলেন রাহানে। বিরাটের অনুপস্থিতিতে এই ম্যাচে অধিনায়কের ভূমিকায় ছিলেন। দ্বিতীয় ইনিংসের ১৬২ বল খেলে ৫৪ রান করেন অজিঙ্ক। হনুমা বিহারী ১২৫ বল খেলে ৬৪ রান করেন। দুই ডানহাতি তৃতীয় দিন ৯৬ রানের পার্টনারশিপ গড়েন। প্রস্তুতি ম্যাচে প্রথম ইনিংসে মাত্র ১ রান করে সাজঘরে ফিরেছিলেন। দ্বিতীয় ইনিংসে অবশ্য রানের ছন্দে ফেরায় ভারতীয় দলে স্বস্তি ফিরল বলা চলে।

ম্যাচের ফল
দ্বিতীয় ইনিংসে ৫ উইকেট হারিয়ে ১৮৮ রান তুলে ইনিংস ছাড়ে ভারত। প্রথম ইনিংসে লিডের সুবাদে ওয়েস্ট ইন্ডিজ এ দলকে শেষদিনে ৩০৫ রানে টার্গেট ছুঁড়ে দেয় রাহানেরা। জবাবে ম্যাচের তৃতীয় তথা শেষ দিনের শেষে ওয়েস্ট ইন্ডিজ এ দল ৩ উইকেট হারিয়ে ৪৭ রান তুলে প্রস্তুতি ম্যাচ ড্র করে।












Click it and Unblock the Notifications