Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

India vs WI T20I: ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সিরিজ নির্ণায়ক ম্যাচে টস জিতলেন হার্দিক, প্রথমে ব্যাটিং ভারতের

India vs West Indies 5th T20I: মার্কিন যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার লডারহিলে আজ সিরিজ নির্ণায়ক পঞ্চম টি ২০ আন্তর্জাতিকে মুখোমুখি ভারত-ওয়েস্ট ইন্ডিজ। প্রথম দুটি ম্যাচ জিতেছিল ক্যারিবিয়ান বাহিনী। শেষ ২টি ম্যাচ জিতে সিরিজ ২-২ করেছে ভারত।

এই স্টেডিয়ামেই গতকাল ভারত ৯ উইকেটে ম্যাচ জিতেছে। গতকালের উইকেটেই আজ খেলা হচ্ছে। ব্যাটিং সহায়ক পিচে বড় রান ওঠার সম্ভাবনা রয়েছে।

India vs WI T20I: ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সিরিজ নির্ণায়ক ম্যাচে টস জিতলেন হার্দিক

আজ আন্তর্জাতিক বাঁহাতি দিবস ( international left-handers' day)। দুই দলেই রয়েছেন বাঁহাতি ব্যাটার ও বোলাররা। তাঁদের কেউ আজ তারকা হয়ে ওঠেন কিনা সেটাই দেখার। গতকালের ম্যাচে ভারতের জয়ে অবদান রেখেছিলেন যশস্বী জয়সওয়াল ৫১ বলে অপরাজিত ছিলেন ৮৪ রানে। শুভমান গিল করেছিলেন ৪৭ বলে ৭৭।

প্রথম দুটি টি ২০ আন্তর্জাতিক ভারত হেরে গিয়েছিল যথাক্রমে ৪ রান ও ২ উইকেটে (৭ বল বাকি থাকতে)। কিন্তু পরের দুটি ম্যাচে বিশ্বের ১ নম্বর টি ২০ দল জিতেছে ৭ উইকেটে (১৩ বল বাকি থাকতে) এবং ৯ উইকেটে (১৮ বল বাকি থাকতে)। নিশ্চিতভাবেই দারুণভাবে কামব্যাক করেছেন টিম ইন্ডিয়া। আজ ভারতীয় একাদশে কোনও পরিবর্তন করা হয়নি।

ভারত অধিনায়ক হার্দিক টস জিতে ব্যাটিং নেওয়ার কারণ হিসেবে বলেন, উইকেটে ভালোই রয়েছে। আমরা প্রথমে পর্যাপ্ত রান তুলে ওয়েস্ট ইন্ডিজকে চ্যালেঞ্জ ছুড়ে দিতে চাইছি। গত বছরের তুলনায় লডারহিলের পিচ ভালো আচরণ করছে বলেও উল্লেখ করেন হার্দিক। রান তাড়া করার বিষয়ে আত্মবিশ্বাস প্রকাশ করেছেন ক্যারিবিয়ান অধিনায়ক রভম্যান পাওয়েল।

India vs WI T20I: ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সিরিজ নির্ণায়ক ম্যাচে টস জিতলেন হার্দিক

ভারতীয় ব্যাটারদের বিরুদ্ধে বোলাররা পরিকল্পনামতো বোলিং করতে পারবেন বলে আশায় রভম্যান। কালকের ম্যাচের পর আলোচনায় বসে সেরা একাদশ নামানোর সিদ্ধান্ত নিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। সেইমতো দলে দুটি পরিবর্তন হয়েছে। ওবেদ ম্যাককয়ের জায়গায় খেলছেন আলজারি জোসেফ। ওডেন স্মিথের জায়গায় আজ খেলছেন রস্টন চেজ। অর্থাৎ স্পিন বিকল্প বাড়ানো হয়েছে।

India vs WI T20I: ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সিরিজ নির্ণায়ক ম্যাচে টস জিতলেন হার্দিক

শুভমান উপভোগ করছেন যশস্বীর সঙ্গে পার্টনারশিপ। আগামী বছর ওয়েস্ট ইন্ডিজ ও মার্কিন যুক্তরাষ্ট্রে টি ২০ বিশ্বকাপ। চলতি সফরে এই দুই দেশের পিচ, পরিবেশ সম্পর্কে তাঁদের অভিজ্ঞতা বিশ্বকাপে কাজে লাগবে বলে নিশ্চিত শুভমান।

ভারত- যশস্বী জয়সওয়াল, শুভমান গিল, সূর্যকুমার যাদব, তিলক বর্মা, হার্দিক পাণ্ডিয়া (অধিনায়ক), সঞ্জু স্যামসন (উইকেটকিপার), অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব, যুজবেন্দ্র চাহাল, অর্শদীপ সিং, মুকেশ কুমার।

ওয়েস্ট ইন্ডিজ- কাইল মেয়ার্স, ব্র্যান্ডন কিং, শেই হোপ, নিকোলাস পুরাণ (উইকেটকিপার), রভম্যান পাওয়েল, শিমরন হেটমায়ার, রোমারিও শেফার্ড, জেসন হোল্ডার, আলজারি জোসেফ, রস্টন চেজ, আকিল হোসেন।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+