India vs WI 3rd T20I: যশস্বীর টি ২০ আন্তর্জাতিকে অভিষেক, টস জিতে ব্যাটিং ওয়েস্ট ইন্ডিজের, দুই দলের একাদশে বদল
India vs West Indies 3rd T20I: গায়ানার প্রভিডেন্স স্টেডিয়ামে সিরিজ বাঁচিয়ে রাখার লড়াইয়ে ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হচ্ছে ভারত। পাঁচ ম্যাচের টি ২০ সিরিজে ওয়েস্ট ইন্ডিজ প্রথম দুটি ম্যাচেই জয়লাভ করেছে।
টেস্টের পর এবার টি ২০ আন্তর্জাতিকে অভিষেক হলো যশস্বী জয়সওয়ালের। টস জিতে ব্যাটিং নিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। দুই দলের একাদশেই পরিবর্তন এসেছে।

যশস্বী ৫৭টি টি ২০ ম্যাচে ৫৫ ইনিংসে ২ বার অপরাজিত থেকে ১৫৭৮ রান করেছেন। সর্বাধিক স্কোর ১২৪। ৯টি অর্ধশতরানের পাশাপাশি একটি শতরান রয়েছে। আইপিএলে ৩৭ ম্যাচে ১ বার অপরাজিত থেকে তিনি ১১৭২ রান করেছেন। ৮টি অর্ধশতরান ও একটি শতরান রয়েছে। চলতি বছরের আইপিএলে যশস্বী ১৪ ম্যাচে ৬২৫ রান করেন। একটি শতরান ও পাঁচটি অর্ধশতরান-সহ।
গত ৩০ এপ্রিল আইপিএলে মুম্বইয়ে রাজস্থান রয়্যালসের হয়ে মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে বিধ্বংসী শতরান হাঁকান যশস্বী। দেশের ঘরোয়া ক্রিকেটে তিনি মুম্বইয়ের হয়ে খেলেন। চলতি বছর টি ২০ আন্তর্জাতিকে ঈশান কিষাণের ব্যাটিং গড় ১২.১২। সে কারণেই তাঁকে বাদ দিয়ে সুযোগ দেওয়া হলো যশস্বীকে। তাঁর হাতে ভারতের টি ২০ ক্যাপ তুলে দেন সূর্যকুমার যাদব। ওয়েস্ট ইন্ডিজ সফরেই তাঁর টেস্ট অভিষেক হয়।
Yashasvi Jaiswal is all set to make his T20I debut for #TeamIndia 👏👏#WIvIND pic.twitter.com/DelBM9ycqL
— BCCI (@BCCI) August 8, 2023
ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে প্রথম টেস্টে যশস্বী খেলেন ১৭১ রানের ইনিংস। দ্বিতীয় টেস্টে তাঁর ব্য়াট থেকে দুই ইনিংসে আসে যথাক্রমে ৫৭ ও ৩৮ রান। আজ ভারতীয় দলে দুটি পরিবর্তন হয়েছে। ঈশান কিষাণের জায়গায় এসেছেন যশস্বী। রবি বিষ্ণোইয়ের জায়গায় দলে কামব্যাক করলেন কুলদীপ যাদব। ওয়েস্ট ইন্ডিজ দলে জেসন হোল্ডার চোটের কারণে খেলছেন না, দলে এসেছেন রস্টন চেজ।

সিরিজের সব ম্য়াচই ভারতের কাছে ডু অর ডাই। আগের ম্য়াচে হারের পর ব্যাটিংয়ের দিকে আঙুল তুলেছিলেন। আজ যশস্বী আসায় ব্যাটিংয়ের শক্তি বাড়ল। হার্দিক বলেন, আমরাও টস জিতলে প্রথমে ব্যাট করতাম। তবে রান তাড়া করতে অসুবিধা হবে না। নিকোলাস পুরাণদের বিরুদ্ধে সবকিছু স্বাভাবিক রেখেই নামতে চাইছেন। পরিকল্পনামাফিক খেলে সিরিজ আজই জিততে মরিয়া রভম্যান পাওয়েলের দল।

ভারত- যশস্বী জয়সওয়াল, শুভমান গিল, সূর্যকুমার যাদব, তিলক বর্মা, হার্দিক পাণ্ডিয়া (অধিনায়ক), সঞ্জু স্যামসন (উইকেটকিপার), অক্ষর প্যাটেল, অর্শদীপ সিং, যুজবেন্দ্র চাহাল, মুকেশ কুমার, কুলদীপ যাদব।
ওয়েস্ট ইন্ডিজ- ব্র্যান্ডন কিং, কাইল মেয়ার্স, জনসন চার্লস, নিকোলাস পুরাণ (উইকেটকিপার), রভম্যান পাওয়েল (অধিনায়ক), শিমরন হেটমায়ার, রোমারিও শেফার্ড, রস্টন চেজ, আকিল হোসেন, আলজারি জোসেফ, ওবেদ ম্যাককয়।












Click it and Unblock the Notifications