India vs WI 3rd T20I: সূর্যর তেজেই ছারখার ওয়েস্ট ইন্ডিজ, ওপেনারদের ব্যর্থতা ঢেকে ভারতের জয়ে ভূমিকা তিলকেরও

India vs WI 3rd T20I: পাঁচ ম্যাচের টি ২০ আন্তর্জাতিক সিরিজের তৃতীয় ম্যাচে এসে প্রথম জয়ের স্বাদ পেল হার্দিক পাণ্ডিয়ার ভারত। গায়ানার প্রভিডেন্স স্টেডিয়ামে রভম্যান পাওয়েলের দলকে আজ ১৩ বল বাকি থাকতে ৭ উইকেটে হারাল বিশ্বের ১ নম্বর দল।

চলতি সিরিজের বাকি দুটি ম্যাচ হবে মার্কিন যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায়। ফলে টেস্ট ও একদিনের আন্তর্জাতিক সিরিজ জেতার পর ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জ থেকে ভারত বিদায় নিচ্ছে জয়ের সরণিতে ফিরেই। আগামী বছর টি ২০ বিশ্বকাপ হবে ওয়েস্ট ইন্ডিজ ও মার্কিন যুক্তরাষ্ট্রেই।

India vs WI 3rd T20I: সূর্যর তেজেই ছারখার ওয়েস্ট ইন্ডিজ

ভারতের সামনে জেতার জন্য ১৬০ রানের টার্গেট দিয়েছিল ওয়েস্ট ইন্ডিজ। সেই লক্ষ্যে সহজে পৌঁছনো সম্ভব হলো সূর্যকুমার যাদবের বিধ্বংসী ব্যাটিয়ের সৌজন্যেই। তিনে নেমে ২৩ বলে অর্ধশতরান পূর্ণ করার পর সূর্য থামলেন ৪৪ বলে ৮৩ রানে। আগ্রাসী ব্যাটিং চালাতে গিয়ে আলজারি জোসেফের বলে ক্যাচ দিলেন ব্যান্ডন কিংয়ের হাতে। তাঁর ইনিংসে রয়েছে ১০টি চার ও চারটি ছয়। টি ২০ আন্তর্জাতিকে ১০০তম ছক্কাও মারলেন এদিন।

অভিষেক ম্য়াচে যশস্বী জয়সওয়াল ২ বলে ১ রান করে ওবেদ ম্যাককয়ের শিকার হন। প্রথম ওভারের চতুর্থ বলে। ৬ রানে প্রথম উইকেট পড়ার পর দ্বিতীয় উইকেটের পতন ৪.২ ওভারে ৩৪ রানে। জোসেফের শিকার হন শুভমান গিল, ১১ বলে ৬ রানের বেশি করতে পারলেন না। গিল ২টি টেস্টে ৩ ইনিংসে করেন যথাক্রমে ৬, ১০, অপরাজিত ২৯। একদিনের সিরিজে ৭,৩৪, ৮৫। টি ২০ সিরিজে ৩,৭ ও ৬।

এরপর তৃতীয় উইকেট জুটিতে তিলক বর্মাকে নিয়ে ৫১ বলে ৮৭ রানের পার্টনারশিপ গড়েন সূর্য। তিনি আউট হন ১২.৪ ওভারে ১২১ রানে। টি ২০ সিরিজের প্রথম দুটি ম্যাচে তিলক করেছিলেন যথাক্রমে ৩৯ ও ৫১। আগের ম্যাচেই তিনি ৩৯ বলে অর্ধশতরান করেছিলেন। আজ অপরাজিত থাকলেন ৩৭ বলে ৪৯ রানে। চারটি চার ও একটি ছয়ের সাহায্যে।

জয়ের জন্য বাকি ছিল ২ রান। ১৮তম ওভারের পঞ্চম বলে এক রান নিয়ে তিলককে স্ট্রাইক দিলে তিনি টানা দ্বিতীয় অর্ধশতরান পেতে পারতেন। হার্দিক অপরাজিত থাকেন ১৫ বলে ২০ রানে, একটি করে চার ও ছয় মেরেছেন। জোসেফ দুটি ও ম্যাককয় একটি উইকেট পেয়েছেন। এই জয়ে ভারতের ব্যাটিং নিয়ে চিন্তা কিছুটা মিটলেও ওপেনিং নিয়ে সমস্যা রয়েই গেল।

India vs WI 3rd T20I: সূর্যর তেজেই ছারখার ওয়েস্ট ইন্ডিজ

এর আগে, টস জিতে ব্যাট করতে নেমে ৫ উইকেটে ১৫৯ রান তুলেছিল ওয়েস্ট ইন্ডিজ। ব্র্যান্ডন কিং করেন সর্বাধিক ৪২ বলে ৪২। পাঁচটি চার ও একটি ছয়ের সাহায্যে। অধিনায়ক রভম্যান ১৯ বলে ৪০ রানে অপরাজিত থাকেন। কুলদীপ যাদব এদিন রবি বিষ্ণোইয়ের পরিবর্তে দলে এসে ২৮ রানের বিনিময়ে ৩ উইকেট নেন। মুকেশ কুমার ও অক্ষর প্যাটেল নেন ১টি করে উইকেট।

ম্যাচের সেরা সূর্য। নিজের ব্যাটিংয়ে খুশি তিনি। শনিবার টি ২০ সিরিজের চতুর্থ ম্যাচটি হবে লডারহিলে। তার পরের দিনই পঞ্চম টি ২০ আন্তর্জাতিক।

(ছবি- সূর্যকুমার যাদবের ইনস্টাগ্রাম ও পিটিআই)

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+