India vs West Indies 3rd T20I: গুরুত্বপূর্ণ জয়ের পরই পাণ্ডিয়া বিশেষ উপহার দিলেন তরুণী ক্রিকেট ভক্তকে
ক্রিকেট মাঠে ফের একবার মহানুভবতার পরিচয় দিলেন হার্দিক পাণ্ডিয়া। গায়ানাতে তৃতীয় টি টোয়েন্টি ম্যাচের পর এক ক্রিকেট ভক্তকে নিজের সই করা বল উপহার দিলেন ভারত অধিনায়ক। কিন্ত কী কারণে এই উপহার পেলেন গ্যালারি থাকা তরুণী ভক্ত? সেই অজানা কাহিনিই তুলে ধরা হল এই প্রতিবেদনে।
তৃতীয় টি টোয়েন্টি ম্যাচ শুরুর আগে মাঠে অনুশীলন করছিল ভারতীয় দল। হার্দিক পাণ্ডিয়ার মারা একটি শট লাগে গ্যালারিতে খেলা দেখতে আসা এক তরুণীর চোয়ালে লাগা।সঙ্গে সঙ্গেই অধিনায়কের নির্দেশে দলের মেডিকেল টিমের সদস্যরা তরুণীটির চিকিৎসা করেন। যদিও বড় কোনও দুর্ঘটনা ঘটেনি। পাণ্ডিয়া তাঁকে কথা দেন ম্যাচ শেষে বিশেষ উপহার দেবেন।

কথা রাখলেন হার্দিক। ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে যোগ দেওয়ার আগেই একটি সাইন করা ম্যাচ বল গ্যালারিতে থাকা তরুণীটির হাতে তুলে দিলেন ভারত অধিনায়ক। এমন উপহার পেয়ে স্বভাবতই আপ্লুত তরুণী ক্রিকেট ভক্ত।
দলের জয়ের প্রসঙ্গে ম্যাচের পর পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এসে হার্দিক বলেন, ''আমাদের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ জয়। আমরা টিম মিটিংয়ে আলোচনা করেছিলাম যে আমাদের কাছে তিনটি ম্যাচই কতটা গুরুত্বপূর্ণ। দুটো জয়, দুটো হার কোনও কিছুই আমাদের পরিকল্পনায় ব্যাঘাত ঘটাতে পারবে না। কঠিন সময়ের জন্য আমরা যাতে প্রস্তুত সেদিকেই আমাদের লক্ষ্য রয়েছে।''

একইসঙ্গে হার্দিক আরও উল্লেখ করেন 'দল হিসেবেই আমরা সিদ্ধান্ত নিয়েছি, সাত ব্যাটসম্যানের কম্বিনেশনেই খেলব। ব্যাটিংয়ে সকলকেই দায়িত্ব নিতে হবে। যেমনটা এই ম্যাচে হল। টপ অর্ডারের ব্যাটসম্যানরা রান করলে, ৮ নম্বরে বাড়তি ব্যাটার প্রয়োজন হবে না।'
তিলকের স্বপ্নের ফর্ম এই ম্যাচেও অব্যাহত রইল। গত ম্যাচে নিজের প্রথম আন্তর্জাতিক অর্ধশতরান করেছিলেন বাঁ-হাতি তরুণ ব্যাটসম্যান। এই ম্যাচে অল্পের জন্য অর্ধশতরান করতে পারলেন না তিনি। ৪৯ রানে অপরাজিত থাকতে হল তাঁকে।

এদিনও হাফ সেঞ্চুরির দোরগোড়ায় ছিলেন তিলক। তবে আন্তর্জাতিক ক্রিকেটে টানা দ্বিতীয় অর্ধশতরান পূর্ণ হল না তাঁর। যে কারণে নেটিজেনদের রোষের মুখে পড়েছেন ক্যাপ্টেন হার্দিক পাণ্ডিয়া। তিলককে ম্যাচ ফিনিশ করতে না দিয়ে ১৪ বল বাকি থাকতেই ছক্কা হাঁকিয়ে ম্যাচ শেষ করেন অধিনায়ক।
নেট দুনিয়ায় এই নিয়ে সমালোচনার মুখে পড়তে হল হার্দিককে। অনেকেই বলছেন, এতদিন মহেন্দ্র সিং ধোনি ও বিরাট কোহলির সঙ্গে থেকেও কিছু শিখতে পারেননি হার্দিক।












Click it and Unblock the Notifications