India vs West Indies 3rd ODI: তৃতীয় ম্যাচেও মাঠে নামলেন! কালো চশমায় সুপারহিট কোহলি, দেখুন ভিডিও
ব্যাট হাতে মাঠে নামলেন না ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে একদিনের সিরিজে একটি ম্যাচেও। শেষ দুটি ম্যাচে প্রথম একাদশ নিজেকে সরিয়ে নিলেন। কিন্তু ক্যামেরার ফোকাস থেকে নিজেকে আড়াল করতে পারলেন না বিরাট কোহলি। দ্বিতীয় হোক বা তৃতীয় একদিনের ম্যাচে মাঠে পারফর্ম না করলেও মাঠের বাইৱে ঝড় তুললেন কোহলি।
দ্বিতীয় একদিনের ম্যাচে অনেকদিন পর বিরাটকে দেখা গিয়েছিল অন্যরূপে। প্রথম একাদশে ছিলেন না।শনিবারের ম্যাচে কোহলি ছিলেন রিজার্ভ বেঞ্চের সদস্য। সাধারণত রিজার্ভ বেঞ্চে থাকা ক্রিকেটাররাই ম্যাচের মাঝে মাঠে থাকা ক্রিকেটারদের জন্য জল বহন করে নিয়ে যান। শনিবার সেই দায়িত্বই করতে দেখা গিয়েছিল বিরাটকে। তারকা তকমা সরিয়ে রেখে স্পোর্টসম্যান স্পিরিটের পরিচয় দিয়েছিলেন কোহলি।

দ্বিতীয় ম্যাতে টিভির পর্দায় মাঠে নামতে দেখা গিয়েছিল কোহলিকে। সঙ্গী চাহাল। তবে ব্যাট হাতে নয়, জলের বোতল হাতে। মাঠে সতীর্থ ক্রিকেটারদের জল পৌঁছে দেওয়ার দায়িত্বই পালন করেন প্রাক্তন ভারত অধিনায়ক।
তৃতীয় ম্যাচেও মাঠে নামলেন কোহলি। তবে পরিবর্ত ফিল্ডার হিসাবে। ভারতের বোলিং করার সময় দেখা গেল কোহলিকে মাঠে ফিল্ডিং করতে। অনেক সময়ই রিজার্ভ বেঞ্চে থাকা ক্রিকেটাররা ফিল্ডিং করতে মাঠে নামেন। মঙ্গলবার সেই দায়িত্ব পালন করলেন বিরাট। কোহলির এই কাজ মন জিতে নিয়েছে ক্রিকেটপ্রেমীদের।

এখানেই শেষ নয় সমাজ মাধ্যমেও ঝড় তুলেছেন কোহলি। ম্যাচের একটা সময় কালো রোদ চশমা পড়ে সাজঘরের সামনে বসে থাকতে দেখা যায় প্রাক্তন ভারত অধিনায়ককে। তাঁর এই ছবি নেট দুনিয়ায় রীতিমতো ভাইরাল।বরাবরই ফ্যাশানের ব্যাপারে বেশ সচেতন বিরাট। স্ত্রী যেখানে বলিউড অভিনেত্রী, সেখানে বিরাটের ফ্যাশান যে অন্যদের থেকে আলাদা হবে তা বলার অপেক্ষা রাখে না।
তবে কালো চশমা পড়ে ক্রিকেট ভক্তদের নজর কেড়েছেন কোহলি। সাধারণত মাঠে রোদ চশমা পড়লেও সেটা কালো থাকে না। এবার কিন্তু হিট বিরাটের কালা চশমা।
👑🕶️
— FanCode (@FanCode) August 1, 2023
.
.#INDvWIAdFreeonFanCode #WIvIND @imVkohli pic.twitter.com/gwri217RyD
ম্যাচে বিরাট এবং রোহিতের না খেলা নিয়ে পাণ্ডিয়া বলেন, "রোহিত এবং বিরাট দলের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য। কিন্তু আমরা ঠিক করেছিলাম, ঋতুরাজ গায়কোয়াড়, অক্ষর পটেলদের অন্তত একটা ম্যাচ খেলাবই। অনেক বছর ধরে ওরা ক্রিকেট খেলছে। একটা সুযোগ ওদের প্রাপ্য। এমন পরিস্থিতিতে বিরাট, রোহিতেরা যে নিজেদের জায়গা ছেড়ে দিচ্ছে, সেটার জন্য তরুণেরা কৃতজ্ঞ। ঋতুরাজেরা সুযোগ পাচ্ছে বিরাটদের জন্য।'
ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টি টোয়েন্টি সিরিজে নেই রোহিত-বিরাট।ফলে এবারের মতো তাদের ক্যারিবিয়ান সফর এখানেই সমাপ্ত।












Click it and Unblock the Notifications