Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

India vs West Indies 3rd ODI: ক্যারিবিয়ান সফরে কীর্তিমান পাণ্ডিয়ারা, গিল-ঈশানকে লারার সার্টিফিকেট

ক্যারবিবয়ান সফরে টেস্টের পর এবার একদিনের সিরজ জয়। সঙ্গে বোনাস একগুচ্ছ রেকর্ড। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে একদিনের সিরিজ জিতে তরুণ ক্রিকেটাররা টিম ম্যানেজমেন্টের আস্থা অর্জন করেছে বিশ্বকাপের আগে। সেই সঙ্গে বিদেশের মাটিতে তারা সচল রাখল টিম ইন্ডিয়ার রেকর্ড বুকের খাতায়।

তৃতীয় একদিনের ম্যাচে ওয়েস্ট ইন্ডিজকে ২০০ রানে হারায় ভারতীয় ক্রিকেট দল। যা ওয়েস্ট ইন্ডিজের মাটিতে সহ বিদেশের মাটিতে ক্যারিবিয়ানদের বিরুদ্ধে সবথেকে বড় ব্যবধানে ম্যাচ জয়।এত বড় ব্যবধানে জয়ের ফলে ইংল্যান্ড ও অস্ট্রেলিয়াকে টপকে গিয়েছে ভারত।

ভারত

এর আগে ২০০৮ সালে ওয়েস্ট ইন্ডিজের মাটিতে ১৬৯ রানের বড় ব্যবধানে জিতেছিল অস্ট্রেলিয়া। এই তালিকায় দুই নম্বরে রয়েছে ইংল্যান্ডের নাম। তারা ২০১৭ সালে ক্যারিবিয়ান দ্বীপপু্ঞ্জে এসে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ১৮৬ রানে জিতেছিল। একইসঙ্গে এই সিরিজ জয়ের ফলে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে লাগাতার ১৩টি একদিনের সিরিজ জিতে রেকর্ড গড়ল টিম ইন্ডিয়া।

তৃতীয় একদিনের ম্যাচে দলের হয়ে সর্বোচ্চ ৮৫ রানের ইনিংস খেলেন শুভমান গিল। এছাড়া ৭৭ রান করেন ইশান কিশান। ওপেনিং জুটিতে ১৪৩ রানের পার্টনারশিপ করে গিল-ইশান জুটি। এছাডা হার্দিক পান্ডিয়া ৭৭ ও সঞ্জু স্যামসন করেন ৫১ রান।ক্যারিবিয়ান দ্বীপপু্ঞ্জে নয়া রেকর্ড সৃষ্টি করলেন গিল-ঈশান। একদিনের ক্রিকেটে ওয়েস্ট ইন্ডিজের মাটিতে সর্বোচ্চ (১৪৩রান) পার্টনারশিপ গড়লেন এই দুই ব্যাটসম্যান।


এর আগে কোনও ক্রিকেটারের শতরান ছাড়া ৩৫০-এর বেশি স্কোর করতে পারেনি টিম ইন্ডিয়া। তৃতীয় একদিনের ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সেটাই করে দেখাল টিম ইন্ডিয়া। এছাড়া রেকর্ড বুকে নাম লেখালেন ঈশান কিষাণ। একটি সিরিজে সব ম্যাচে অর্ধশতরান করে শ্রীকান্ত-ধোনিদের সঙ্গে এক আসনে ঈশানও।

রেকর্ড গড়ে, দলকে জিতিয়ে কিংবদন্তি লারার বিরাট সার্টিফিকেট পেলেন ভারতীয় দলের দুই তরুণ ক্রিকেটার ঈশান কিষাণ এবং শুভমান গিল। ম্যাচ শেষে লারা সাক্ষাত করেন এই দুই ক্রিকেটারের সঙ্গে। তরুণ দুই ভারতীয় ক্রিকেটারের পারফৱম্যান্স যে তাঁরও নজর কেড়েছে তা জানাতে ভুল করলেন না বিশ্ব ক্রিকেটের রাজপুত্র।

সাক্ষাৎকারের লারা বলেন, 'আমার নামের ক্রিকেট স্টেডিয়ামে ঈশান কিষাণ ও শুভমন গিল দুই তরুণ ক্রিকেটারের সঙ্গে কথা বলছি।' লারা প্রথমেই ঈশানকে জিজ্ঞাসা করেন, ডাবল সেঞ্চুরির কথা মাথায় ছিল কিনা। ঈশান জানান, তাঁর মাথায় ডাবল সেঞ্চুরির ভাবনা ছিল। কিন্তু দলের পরিস্থিতি অনুযায়ী তিনি খেলেছেন।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+