ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজ: দলে দুটি পরিবর্তনের ইঙ্গিত, তৃতীয় ওডিআইতে কারা দলে ঢুকতে পারেন দেখে নিন

টি-টোয়েন্টি সিরিজ জেতার পর ক্যারিবিয়ানদের বিরুদ্ধে আজ ভারতের ওয়ান ডে সিরিজ জয়ের সুযোগ। দ্বিতীয় ম্যাচ জিতে ওডিআই সিরিজে ১-০ এগিয়ে রয়েছে ভারত।

টি-টোয়েন্টি সিরিজ জেতার পর ক্যারিবিয়ানদের বিরুদ্ধে আজ ভারতের ওয়ান ডে সিরিজ জয়ের সুযোগ। দ্বিতীয় ম্যাচ জিতে ওডিআই সিরিজে ১-০ এগিয়ে রয়েছে ভারত। এদিন সিরিজের শেষ ম্যাচ জিতলে সীমিত ওভারের সিরিজে ক্লিন সুইপ করতে পারবে বিরাটরা। শেষ ম্যাচে ভারতীয় দলে কী কী পরিবর্তন হতে পারে দেখে নিন

ওপেনিং

ওপেনিং

টি-টোয়েন্টির তিন ম্যাচ ও দ্বিতীয় ওয়ান ডে, মোট চার ইনিংসে বড় রান পাননি শিখর ধাওয়ান। সেকারণে আজ তাঁকে বসিয়ে ওপেনিংয়ে রোহিতের সঙ্গে খেলতে পারেন লোকেশ রাহুল।

তিন নম্বরে বিরাট কোহলি

তিন নম্বরে বিরাট কোহলি

শেষ ম্যাচে ১২০ রানের অনবদ্য ইনিংস খেলে ওডিআই কেরিয়ারের ৪২ তম সেঞ্চুরিটি করেছেন। সেই ফর্ম ধরে রেখে এদিন ব্যাটে বড় রান তুলতে চাইবেন বিরাট

চারে পন্থ, পাঁচে শ্রেয়স

চারে পন্থ, পাঁচে শ্রেয়স

দ্বিতীয় ওডিআইতে শ্রেয়সের ব্যাটিং দেখে তাঁকে ভারতীয় দলে চার নম্বর জায়গার যোগ্য অধিকারী বলেছেন কিংবদন্তি সুনীল গাভাসকর। যদিও বিরাট এখনই কম্বিনেশন পরিবর্তন করতে চাইবেন না। চারে পন্থ ও পাঁচে শ্রেয়সকে দেখার সম্ভাবনা। গত ম্যাচে ৭১ রানের দুরন্ত ইনিংস খেলেন শ্রেয়স।

ছয়, সাত

ছয়, সাত

ছয়ে কেদার যাদব। দলের ইউটিলিটি ক্রিকেটার। ব্যাটের পাশাপাশি বোলিংটাও করতে পারেন।সাতে অবশ্যই রবীন্দ্র জাদেজা।সিরিজ ফয়সলার ম্যাচে জাদেজাকে বাইরে রাখতে চাইবেন না কোহলি।

বোলিং

বোলিং

স্পিন বিভাগে এদিন খেলবেন কুলদীপ যাদব। পেস বিভাগে ভুবি-শামি শুরু করবেন। দ্বিতীয় ওডিআই ম্যাচে বাঁ-হাতি খলিল আহমেদ দারুণ কিছু করে দেখাতে পারেননি। তাই তাঁর বদলে আজ ওডিআই অভিষেক করতে পারেন নভদীপ সাইনি। ক্যারিবিয়ান সফরে টি-টোয়েন্টি সিরিজে বল হাতে নজর কেড়েছিলেন সাইনি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+