Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

India vs West Indies 2nd Test: বিরাট কোহলি মাইলস্টোন ম্যাচে হাঁকালেন শতরান, ত্রিনিদাদে স্পর্শ ব্র্যাডম্যানকে

India vs West Indies 2nd Test: ভারত ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যে শততম টেস্ট। সেই সঙ্গে নিজের ৫০০তম আন্তর্জাতিক ম্যাচটি বিরাট কোহলি স্মরণীয় করলেন দায়িত্বশীল শতরান হাঁকিয়ে।

আজ ত্রিনিদাদের পোর্ট অব স্পেনের কুইন্স পার্ক ওভালে টেস্টের দ্বিতীয় দিনে টেস্ট কেরিয়ারের ২৯তম শতরান পূর্ণ করলেন কিং কোহলি। সেই সঙ্গে স্পর্শ করলেন ডন ব্র্যাডম্যানের নজির।

India vs West Indies 2nd Test: বিরাট কোহলি মাইলস্টোন ম্যাচে হাঁকালেন শতরান

প্রথম দিনের শেষে ভারতের স্কোর ছিল ৮৪ ওভারে ৪ উইকেটে ২৮৮। আজ শুরুতেই নতুন বল নেয় ওয়েস্ট ইন্ডিজ। গতকাল বিরাট ৮৭ ও রবীন্দ্র জাদেজা অপরাজিত ছিলেন ৩৬ রানে। ক্যারিবিয়ান সফরে এটি বিরাটের দ্বিতীয় শতরান। ২০১৬ সালে তিনি নর্থ সাউন্ডে করেছিলেন ২০০। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে বিরাট আজ পেলেন তৃতীয় শতরান। ২০১৮ সালে রাজকোটে তিনি করেন ১৩৯।

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে কেরিয়ারের ষোড়়শ টেস্ট খেলছেন কোহলি। তিনটি শতরানের পাশাপাশি রয়েছে ৬টি অর্ধশতরান। বিরাটের সবচেয়ে বেশি ৮টি টেস্ট শতরান অস্ট্রেলিয়ার বিরুদ্ধে। ইংল্যান্ড ও শ্রীলঙ্কার বিরুদ্ধে রয়েছে পাঁচটি করে শতরান। নিউজিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকার পর এবার ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধেও তিনটি শতরান হাঁকালেন কোহলি। বাংলাদেশের বিরুদ্ধে শতরানের সংখ্যা ২।

India vs West Indies 2nd Test: বিরাট কোহলি মাইলস্টোন ম্যাচে হাঁকালেন শতরান

ডন ব্র্যাডম্যান ৫২টি টেস্টে ২৯টি শতরান করেছিলেন। বিরাটের ২৯তম টেস্ট শতরানটি এলো ১১১তম টেস্টে। বিরাট এদিন পিছনে ফেলে দিলেন কেন উইলিয়ামসন, মাইকেল ক্লার্ক ও হাসিম আমলাকে। এই তিনজনেরই টেস্টে ২৭টি করে শতরান রয়েছে। উইলিয়ামসন ছাড়া বাকিরা অবসর নিয়েছেন। বিরাটের সামনে ম্যাথু হেডেন, জো রুট ও শিবনারায়ণ চন্দ্রপল, সকলেরই আছে ৩০টি করে টেস্ট সেঞ্চুরি।

চলতি বছর দ্বিতীয় টেস্ট শতরান পেলেন কোহলি। গত মার্চে আমেদাবাদে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ১৮৬ রানের ইনিংস খেলেছিলেন। আজ পেলেন ৭৬তম আন্তর্জাতিক শতরান। ইতিমধ্যেই বিরাট ও জাদেজা পঞ্চম উইকেট জুটিতে শতাধিক রানের পার্টনারশিপ গড়ে ব্যাট করছেন। ভারতের স্কোর পেরিয়ে গিয়েছে তিনশোর গণ্ডি।

ডমিনিকায় প্রথম টেস্টেও বিরাট যেভাবে খেলছিলেন তাতে শতরান দেখার আশায় বুক বেঁধেছিলেন ভক্তরা। কিন্তু ৭৬ রান করেই সাজঘরে ফেরেন। আজ শ্যানন গ্যাব্রিয়েলের বলে কোহলির স্কোয়্যার ড্রাইভ বাউন্ডারি পার করতেই নিশ্চিত হয়ে যায় শতরান। হেলমেট খুলে ব্যাট তুলে অভিবাদন গ্রহণ করেন। তারপর ওয়েডিং রিংয়ে চুম্বন। বিরাটকে আলিঙ্গন করেন জাদেজা।

India vs West Indies 2nd Test: বিরাট কোহলি মাইলস্টোন ম্যাচে হাঁকালেন শতরান

বিরাট ১০টি চারের সাহায্যে ১৮০ বলে শতরান পাওয়ার পরই অর্ধশতরান পূর্ণ করে সোর্ড সেলিব্রেশনে মাতেন জাড্ডুও। জাদেজার অর্ধশতরানটি এসেছে ১০৫ বলে, চারটি চার মেরেছেন এখনও অবধি।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+