রাহুলের অনবদ্য শতরান, দ্বিতীয় টেস্টও জেতার পথে ভারত

জামাইকা, ১ অগাস্ট : প্রথম দিন ৭৫ রানে অপরাজিত ছিলেন। দ্বিতীয় দিন খেলতে নেমে শুরু থেকেই যেন লক্ষ্য স্থির করে রেখেছিলেন ওয়েস্ট ইন্ডিজে প্রথমবার টেস্ট খেলতে নামা কেএল রাহুল। নিশ্চিন্তে পেয়ে গেলে শতরানও। আর তাঁর শতরানের উপরে ভর করেই ক্যারিবিয়ানদের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টেও সুবিধাজনক অবস্থায় টিম ইন্ডিয়া।

এদিন রাহুল শতরান করার সঙ্গে সঙ্গে ইতিহাসও গড়ে ফেললেন। এর আগে প্রথমবার ওয়েস্ট ইন্ডিজে খেলতে নেমে প্রথম ইনিংসেই কেউ শতরান করেননি। রাহুল করলেন। শেষপর্যন্ত তিনি আউট হন ১৫৮ রানে। দ্বিতীয় দিনের শেষে ভারতের রান ৫ উইকেটে ৩৫৮ রান।

রাহুলের অনবদ্য শতরান, দ্বিতীয় টেস্টও জেতার পথে ভারত

দিনের শেষে ক্রিজে রয়েছেন অজিঙ্ক রাহানে (অপরাজিত ৪২ রান) ও ঋদ্ধিমান সাহা (অপরাজিত ১ রান)। তার আগে পূজারা (৪৬ রান), কোহলি (৪৪ রান) ইনিংস গড়া শুরু করেও বড় রান করতে ব্যর্থ হন। পূজারা রান আউট হন ও কোহলি চেসের বলে আউট হন।

যদিও দিনের শেষে ভারত ১৬২ রানে এগিয়ে রয়েছে। তৃতীয় দিন রাহানে ও ঋদ্ধিমান সাহা যদি বড় রান করে দিতে পারেন তাহলে এই ম্যাচও ইনিংসে জিততে চলেছে ভারত। কারণ দ্বিতীয় ইনিংসে রবিচন্দ্রণ অশ্বিন ও অমিত মিশ্রর বল খেলা অত্যন্ত কঠিন হবে ক্যারিবিয়ান ব্য়াটসম্যানদের পক্ষে। ফলে সবমিলিয়ে যা পরিস্থিতি, তাতে চতুর্থ দিনের মধ্যেই টেস্টের ফলাফল ভারতের পক্ষে চলে আসবে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+