India vs West Indies 2nd T20I: তিলক অনবদ্য অর্ধশতরান হাঁকিয়ে নাম লেখালেন রোহিতের পরেই, ভারত তুলল ৭ উইকেটে ১৫২
India vs West Indies 2nd T20I: তিলক বর্মা আন্তর্জাতিক অভিষেক ম্যাচে টারৌবায় ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে প্রথম টি ২০ আন্তর্জাতিকে খেলেছিলেন ২২ বলে ৩৯ রানের ইনিংস। আজ যেন সেখান থেকে শুরু করেই পেয়ে গেলেন কেরিয়ারের প্রথম আন্তর্জাতিক অর্ধশতরান।
হায়দরাবাদের এই ব্যাটার আজ গায়ানার প্রভিডেন্স স্টেডিয়ামে ২০ বছর ২৭১ দিনের মাথায় টি ২০ আন্তর্জাতিক হাফ সেঞ্চুরি করে নাম লেখালেন রোহিত শর্মার পরেই। কঠিন পিচে তাঁর ব্যাটিং প্রশংসিত হচ্ছে বিভিন্ন মহলে।

টি ২০ আন্তর্জাতিকে অর্ধশতরান হাঁকানোর নিরিখে তিলক এখন দ্বিতীয় সর্বকনিষ্ঠ ভারতীয়। আইপিএল-সহ ঘরোয়া ক্রিকেটে ধারাবাহিকভাবে ভালো ফর্মের ধারা যেভাবে অব্যাহত রেখে এগিয়ে চলেছেন তাতে টি ২০ বিশ্বকাপে তিনি ভারতের বড় ভরসা হয়ে উঠতেই পারেন। দুটি চার ও তিনটি ছয়ের সাহায্যে টারৌবায় তিলক করেছিলেন ২২ বলে ৩৯। আজ দলের হয়ে সর্বাধিক ৪১ বলে ৫১ রান করলেন।
কেরিয়ারের দ্বিতীয় আন্তর্জাতিক খেলতে নেমে আত্মবিশ্বাসের সঙ্গে ব্যাটিং করে তিনি হাফ সেঞ্চুরি পেলেন ৩৯ বলে। আকিল হোসেনের বলে আউট হলেন ৪১ বলে ৫১ রানে, এই ইনিংসে রয়েছে পাঁচটি চার ও একটি ছয়। ১৫.৫ ওভারে দলের ১১৪ রানে আউট হন তিনি। শুভমান গিল প্রথম ম্যাচে ৯ বলে তিন রানে আউট হয়েছিলেন। আজ করলেন ৯ বলে ৭।

সঞ্জু স্যামসন আগের ম্যাচে ১২ বলে ১২ করে রান আউট হয়েছিলেন। আজ তিনি ৭ বলে ৭ রান করে স্টাম্প আউট হন। ভারত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৫২ রান তুলেছে। ঈশান কিষাণ ২টি করে চার ও ছয়ের সাহায্যে ২৩ বলে ২৭ রান করেন। কেরিয়ারের ৫০তম টি ২০ আন্তর্জাতিকে তিনে নেমে সূর্যকুমার যাদব ৩ বলে ১ রান করে রান আউট হয়ে সাজঘরে ফেরেন।
২টি ছয়ের সাহায্যে ১৮ বলে ২৪ রান করেন অধিনায়ক হার্দিক পাণ্ডিয়া। ১২ বলে ১৪ রানের ইনিংস খেলেন অক্ষর প্যাটেল। রবি বিষ্ণোই ৪ বলে ৮ ও অর্শদীপ সিং ৩ বলে ৬ রানে অপরাজিত থাকেন। আকিল হোসেন, আলজারি জোসেফ ও রোমারিও শেফার্ড ২টি করে উইকেট দখল করেন।












Click it and Unblock the Notifications