গ্যালারিতে দেওয়ালির রোশনাই! লখনৌতেই সিরিজ জিতে নিল রোহিত ব্রিগেড

লখনৌয়ে ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজ দ্বিতীয় টি২০ ম্যাচের প্রতিবেদন।

দেওয়ালি নেমে এল ৫০০০০ দর্শকে ঠাসা লখনৌয়ের গ্যালারিতে। প্রথমে রোহিত শর্মার ব্যাটে আতশবাজির ঝলসানি দেখার পর, ভারতীয় বোলাররা দীপাবলীর আলোর রোশনাইয়ে মধুর করে তুললেন লখনৌ-এর ভারত রত্ন অটল বিহারী বাজপেয়ী আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের উদ্বোধনী ম্যাচ।

লখনৌতেই সিরিজ জিতে নিল রোহিত ব্রিগেড

ওয়েস্ট ইন্ডিজকে ২০ ওভারে ১৯৬ রানের লক্ষ্যমাত্রা দেওয়ার পর ভারতীয় বোলারদের দাপটে ওয়েস্ট ইন্ডিজ ৯ উইকেটে ১২৪-এর বেশি এে পারল না। ফলে ভারত ৩ ম্যাচের সিরিজের দ্বিতীয় টি২০আই-তে ৭১ রানে জিতে ১ ম্যাচ বাকি থাকতেই সিরিজ জিতে নিল। আপাতত রোহিত বাহিনী ২-০ ফলে এগিয়ে আছে।

একমাত্র ক্রুণাল পাণ্ডিয়া ছাড়া ভারতের প্রত্যেক বোলার ২টি করে উইকেট শিকার করলেন। আলাদা করে বলতেই হবে ভূবি-বুমরা জুটির কথা। আরও একবার তাঁরা বুঝিয়ে দিলেন কেন সীমিত ওভারের ক্রিকেটে এখন তাঁদের সবচেয়ে বিপজ্জনক জুটি বলা হচ্ছে।

ভূবনেশ্বরের বোলিং হিসাব ৪-১২-২, আর বুমরা ৪-২০-২। তবে এদিন ভারতের হয়ে উইকেট শিকার শুরু করেছিলেন বাঁহাতি তরুণ পেসার খলিল। যত দিন যাচ্ছে আন্তর্জাতিক ক্রিকেটে ততই পরিণতি দেখাচ্ছেন তিনি। প্রথমেই শাই হোপ তাঁর বলে একটি বিশাল ছক্কা হাঁণকিয়েছিলেন। তাতে বিন্দুমাত্র না ঘাবড়িয়ে পরের বলেই তাঁর স্টাম্প ছিটকে দিয়ে দবাব দেন তিনি।

That's that from Lucknow. #TeamIndia win by 71 runs and take an unassailable lead of 2-0 in the three match T20I series.#INDvWI pic.twitter.com/vceDTuMRX1
— BCCI (@BCCI) November 6, 2018

এদিন ওয়েস্ট ইন্ডিজ ব্যাটসম্য়ানদের একজনও ২৫ রানও করতে পারেননি। বড় নামেরা ব্রাভো (১৮ বলে ২৩), পোলার্ড (১১ বলে ৬), ব্রেথওয়েট (১৯ বলে ১৫) সবাই ব্যর্থ। ওয়ানডে সিরিজে ভাল রান করা হেতমিয়ার (১৪ বলে ১৫)-ও কিছু করতে পারেননি। কীমো পল লোয়ার অর্ডারে ২০ রান করলেও নিয়েছেন ২১ বল। স্পিনের বিরুদ্ধে ভাল ব্যাট করেন বলে এদিন নিকোলাস পুরানকে মিডল অর্ডারে খেলিয়েছিল ওয়েস্ট ইন্ডিজ। অদ্ভুতভাবে ৪ রান করে তিনি আউচট হলেন ভারতীয় স্পিনার কুলদীপের বলেই।

তবে এদিন ভারত ২০ ওভারে ১৬রান অতিরিক্ত দিল। যার থেকে বেশি রান করেছেন একমাত্র ব্রাভো। এইদিকটায় ভারতকে নজর দিতে হবে।

That moment when you become the first player to score FOUR T20I Centuries 🔥🔥🔥🔥#INDvWI pic.twitter.com/F5TFxc3CQI
— BCCI (@BCCI) November 6, 2018

প্রথম ইনিংসে অবশ্য দেখা গেল ফের একবার হিটম্যানের হিট শো! রোহিত করে যান ৬১ বলে ১১১। মারেন ৮টি চার ও ৭টি ছয়। তবে তাঁর সঙ্গী শিখর ধাওয়ান ৪১ বলে ৪৩ রান করে ভারতের ষষ্ঠ ব্যাটসম্যান হিসেবে ১০০০ রানে পৌঁছলেও তিনি কিন্তু এখনও স্বাভাবিক ছন্দ হাতড়ে বেড়াচ্ছেন।

ঋষভ পন্থ এদিন ৩ নম্বরে নেমে ৬ বলে ৫-এর বেশি করতে পারেননি। আন্তর্জাতিক টি২০ ক্রিকেটে আইসিসি ক্রমতালিকার তিন নম্বর ব্যাটসম্যান লোকেশ রাহুল ১৬তম ওভারে ব্যাট করতে এসে ১৪ বলে ২৬ রানের চমৎকার ক্যামিও ইনিংস খেলেন। মারেন ২টি চার ও ১টি ছয়।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
• Block for 8 hours
• Block for 12 hours
• Block for 24 hours
• Don't block
Gender
Select your Gender
• Male
• Female
• Others
Age
Select your Age Range
• Under 18
• 18 to 25
• 26 to 35
• 36 to 45
• 45 to 55
• 55+