Ind vs WI 2nd ODI: হোপের অর্ধশতরান, চার বছর পর ভারতকে ওডিআইয়ে হারাল ওয়েস্ট ইন্ডিজ, সিরিজের ফয়সালা মঙ্গলে
Ind vs WI 2nd ODI: চার বছর পর একদিনের আন্তর্জাতিকে ওয়েস্ট ইন্ডিজের কাছে পরাস্ত ভারত। বার্বাডোজের ব্রিজটাউনেই সিরিজ জয়ের হাতছানি ছিল মেন ইন ব্লুর সামনে। রোহিত শর্মা ও বিরাট কোহলিকে বিশ্রাম দিয়েই ভরাডুবি।
টস জিতে ভারতকে ব্যাট করতে পাঠিয়েছিল ওয়েস্ট ইন্ডিজ। ওপেনিং জুটিতে ৯০ রান ওঠার পরেও ভারত ৪০.৫ ওভারে ১৮১ রানে অল আউট হয়ে যায়। এরপর ৩৬.৪ ওভারেই ছয় উইকেটে জয় নিশ্চিত করে ফেলে শেই হোপের দল।

শার্দুল ঠাকুর তিন উইকেট নিয়ে কিছুটা চেষ্টা করেছিলেন। কিন্তু ক্যারিবিয়ান অধিনায়ক শেই হোপ ও কেসি কার্টির জুটিই ওয়েস্ট ইন্ডিজকে এনে দিল কাঙ্ক্ষিত জয়। ২টি করে চার ও ছয় মেরে হোপ ৮০ বলে ৬৩ রানে অপরাজিত থাকেন। এই ম্যাচে দলে ফিরে ৬৫ বলে ৪৮ রানে অপরাজিত থাকেন কার্টি।
ব্র্যান্ডন কিং ১৫, অ্যালিক আথানেজ ৬ ও শিমরন হেটমায়ার ৯ রান করে সাজঘরে ফেরেন। শার্দুল ৮ ওভারে ৪২ রানের বিনিময়ে তিন উইকেট নেন। কুলদীপ যাদব ৮ ওভারে ৩০ রান দিয়ে একটি উইকেট নেন। মুকেশ ওভার ৩ ওভারে ১৭, হার্দিক পাণ্ডিয়া ৬.৪ ওভারে ৩৮, উমরান মালিক ৩ ওভারে ২৭, রবীন্দ্র জাদেজা ৬ ওভারে ২৪ ও অক্ষর প্যাটেল ২ ওভারে ৪ রান দিয়ে উইকেট পাননি।

এর আগে, ভারত ১৮১ রানে গুটিয়ে গিয়েছিল। ঈশান কিষাণ টানা দুটি ম্যাচে হাফ সেঞ্চুরি পেলেন। তিনি করেন ৫৫ বলে ৫৫। শুভমান গিল ৩৪, সূর্যকুমার যাদব ২৪, রবীন্দ্র জাদেজা ১০ ও শার্দুল ১৬ রান করেন। সঞ্জু স্যামসন (১৯ বলে ৯), অক্ষর প্যাটেল (১) সুযোগের সদ্ব্যবহারে ব্যর্থ। হার্দিকও সাতের বেশি করতে পারেননি।
গুডাকেশ মোতি ও রোমারিও শেফার্ড তিনটি করে উইকেট পেয়েছেন। আলজারি জোসেফ ২টি এবং জেডেন সিলেস ও ইয়ানিক কারিয়াহ একটি করে উইকেট নেন। ব্যাটিং ব্যর্থতাকেই পরাজয়ের কারণ হিসেবে চিহ্নিত করেছেন হার্দিক। শুভমান গিল বাদে বাকিদের শট সিলেকশন ঠিক হয়নি বলে দাবি তাঁর। ঈশান কিষাণের ফর্ম ও শার্দুল ঠাকুরের বোলিংকেই ইতিবাচক বলে চিহ্নিত করলেন হার্দিক।

দুটি ম্যাচে বোলিং ওপেন করা হার্দিক বলেন, বিশ্বকাপের জন্য প্রস্তুতি সঠিকভাবেই চলছে। বোলিংয়ের মাত্রা ধীরে ধীরে বাড়াচ্ছি। খরগোশ নয়, কচ্ছপের মতোই এগোতে চাই। ফিটনেস নিয়েও সন্তুষ্ট হার্দিক। মঙ্গলবার সিরিজের শেষ ম্যাচ টারৌবায়।












Click it and Unblock the Notifications